Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এখানে করোনা নেই..

FB_IMG_1606188286392
Dr. Urmi Majumdar

Dr. Urmi Majumdar

Gynaecologist, posted in a district covid hospital.
My Other Posts
  • November 25, 2020
  • 7:39 am
  • No Comments

পেট তো আর বসে থাকবে না মশাইরা, ক্লান্ত শরীরটাকে ঠেলেঠুলে নিয়ে তাই রোজ সক্কালে বেরোতেই হয়। সে অবশ্য আজ বলে নয়, সারাটা বচ্ছর।

রিক্সায় উঠতে যাবো, দাড়িওলা বয়স্ক মানুষটি বলেন ~হ্যাঁ – আ – আ – চ্ছো!

ভুরু কুঁচকে বলি ~ মাস্ক কোথায় আপনার?

~এই যে দিদিমুণি। একগাল হাসেন তিনি। পাঞ্জাবির পকেট থেকে বেরোয় দলা পাকানো কাপড়ের টুকরোখানা। পুরনো হয়েছে বলে আলগা হয়ে ঝুলতে থাকে ঠিক নাকের নীচটাতে..

আমি বেজায় ভীতু মানুষ। নিজের হাতে, হাতে ধরা ব্যাগে স্যানিটাইজার ছেটাই।

কার্জন গেটে পৌঁছে দেখি টাটকা ফুলকপির দরাদরি চলছে। পাশেই একটা বাইক সোঁ করে পাক খেয়ে দাঁড়িয়ে যায়। প্রায় আমার গা ঘেঁষেই। ভয়ে ভয়ে বলি ~মাস্ক?

~আপনি পরেছেন তো? তাতেই হবে।

চুপ করে যাই।

রোগিণী আসেন পেটের বাচ্চাটির খোঁজখবর নিতে। ঘরে ঢোকার অপেক্ষা! ঢুকেই মাস্কটি খুলে নিয়ে শুরু করেন ~বলছিলাম কী ম্যাডাম এই বড়িটা লিখেছেন, তা কোন ক্ষতি হবে না তো?

তাড়াতাড়ি বলি ~মাস্ক পরেই বলুন না! দিব্যি শুনতে পাচ্ছি।

~মাস্ক পরলে বড্ড দম আটকে আসে যে!

একটা N95 আর একটা সার্জিক্যাল মাস্কের পেছন থেকে আমার হাসি তাঁর চোখে পড়ে না, পড়ার কথাও নয়। তারপর সারাটা দিন জ্বর সর্দি কাশির ওষুধ লিখি আর চেয়ারখানা ঠেলে ঠেলে পেছোতে থাকি.. আরও একটু দূরে..

কোভিড ওয়ার্ডে জ্বরের তাড়সে ছাব্বিশের বাচ্চা মেয়ে ভুল বকে আর একটানা বাড়ি যাবার দাবি জানায়। ভুতুড়ে সাদা পোশাকের ডাক্তার আঙুলের অক্সিজেন মাপে, সিস্টার ট্রে নিয়ে দৌড়য়। পি পি ই কিটের মধ্যে আমি ঘামতে থাকি। তিনটে তলা হেঁটে ওঠার পরে অক্সিজেনের অভাবে ঝাপসা দেখি, পাশের জন হাতটা ধরে নেয়।

দিন কাটতে থাকে। গত ন’মাসে পাঁচশ’ বাহাত্তর জনের চলে যাবার খবর আসে। অনেক ঘন্টা পড়ে ওরা ডাক্তারি পাশ করেছিলো, তারও পরে অনেক ঘন্টা কাটিয়েছে হাসপাতালেরই কোভিড বা নন কোভিড ওয়ার্ডে..

বাঙালি ষড়যন্ত্রে বিশ্বাস করে, গরিবের পেটের ভাতেও। আমি ভেবে যাই ‘ষড়যন্ত্র’ কার? ভেবে যাই মাত্র মাস কয়েক আগে রেল স্টেশনে এক ন্যাংটা বাচ্চার মরা মায়ের পা ধরে টানার ছবিটা দেখে গলা দিয়ে ভাত নামেনি ঠিক ক’জনের? দেশের মানুষ সরকারি হাসপাতালে বেড পায় না বলে, ঠিক ক’জন ছোটেন না বেসরকারি হাসপাতালে?

ছাড়ুন ওসব কথা। সাধের বাইক বা গাড়ি হাতছাড়া হবার ভয়েই না হয় হেলমেট পরেন বা সিটবেল্ট বাঁধেন আপনি। বিশ সালের হিসেবটা ধরছি না, লকডাউন ছিলো কিনা! ঊনিশ সালে পথ দুর্ঘটনায় আমার দেশে মৃত্যু 1.54 লক্ষ। আর বিশ সালে এতোদিন লকডাউন করেও মাত্র ন’মাসে কোভিড মৃত্যু 1.34 লক্ষ। ভেবে দেখুন গাড়ির দামটা বেশি নাকি জীবনের!

মাস্ক পরুন। দোহাই আপনার, মাস্ক পরুন। কারণ আপনার সাধ্য আছে মাস্ক কেনার আর তা নাকের ওপর অবধি পরারও। ষড়যন্ত্রের আলোচনাটা না হয় মাস্ক পরেই করলেন এই বছর। ভেবে দেখুন, ভেন্টিলেটর নামের পয়সা নষ্ট করা যন্ত্রটা থেকে প্রায় কাউকেই ফেরাতে পারছে না অপদার্থ ডাক্তার আর নার্সের দল। আপনিই যদি না থাকেন সেই আলোচনাটুকু শেষ করবে কে শুনি?

ছবি ঋণঃ হোয়াটস অ্যাপ।

PrevPreviousঅ-জ্ঞাত
Nextআয়ুর্বেদকে রাজনীতির ছোট আঙিনা থেকে মুক্তি দিন..।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

এনকাউন্টার

July 10, 2026 No Comments

অপরাধী অপরাধ করে। পুলিশেরা অপরাধী ধরে। বিচারের দেবী নাকি বুড়ি থুত্থুরে, হাতের পাল্লা-দাঁড়ি ভারী নড়বড়ে, যাদের পুলিশ ধরে পাঠায় শ্রীঘরে, জামিনে বেরিয়ে আসে ফাঁক ও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

সাম্প্রতিক পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

এনকাউন্টার

Arya Tirtha July 10, 2026

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648414
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]