Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘হুঁ হুঁ, আমার এই কানেও কিন্তু এরম আরেকটা পুঁতি আছে!’

IMG_20200413_195323
Dr. Uddalak Chattopadhyay

Dr. Uddalak Chattopadhyay

My Other Posts
  • April 14, 2020
  • 8:18 am
  • 2 Comments
করোনা বিশ্বমহামারীর কারণে এখন সকলেই কমবেশি উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি, মনমেজাজ কারোরই খুব একটা ভালো নেই। তা বলে সারাক্ষণ ঘরের মধ্যে গুমরে থেকে অবসাদগ্রস্থ হয়ে পড়ব, সেটাও কোনো কাজের কথা নয়। বাড়িতে থাকলেও পরিবারের সঙ্গে গল্পগুজব, ফোনে বন্ধুদের সঙ্গে আড্ডা… এসমস্তই বজায় রাখা চাই। মোদ্দা কথা, মনটাকে ফুরফুরে রাখতে হবে। সুস্থ মনই হল সুস্থ দেহের রহস্য। তাই আজ আমিও এক লঘু মেজাজের গল্প নিয়ে পাঠকের দরবারে হাজির হলাম। গল্প নয় যদিও, একেবারে জলজ্যান্ত ঘটনা। শুনুন তাহলে।
‘…….ওই যে ওই ওই, দেখুন না ডাক্তারবাবু !’
বাচ্চাটির ডান কানে উঁকি মেরে দেখি সত্যিই সাদা সাদা কি এক বস্তু ভিতর থেকে উঁকি মারছে। কর্ণকুহরেই রয়ে গেছে সে ‘ফরেন বডি’, মরমে প্রবেশ করতে পারেনি এখনও। সদ্য পাশ করে আমার তখন ইন্টার্নশিপ চলছে। ইএনটি বিভাগে ডিউটি পড়েছে। এর আগে দু তিনটি বাচ্চার নাক-কান থেকে গুলি,পুঁতি এসব বের করার অভিজ্ঞতা থাকলেও – তারা ছিল একটু বড় বাচ্চা, বুঝিয়ে সুঝিয়ে তাদের শান্ত করে বসিয়ে রাখা গিয়েছিল। কিন্তু ইনি অপেক্ষাকৃত অনেকটাই ছোট, বছর তিনেকের হবেন। দেখেই বোঝা যাচ্ছে অতীব বিচ্ছুও বটে! কানের কাছে একটু হাত দিতেই প্রবল অনীহায় মুখ ঘুরিয়ে এমন চিলচিৎকার জুড়লেন… বুঝলুম এ আমার কম্মো নয়! পিজিটি দাদাকে খবর পাঠালাম।
দাদা এল। মাকে সঙ্গে নিয়ে বাচ্চাটিকে ভিতরের ঘরে এনে শোওয়ানো হল। বুদ্ধিমান বাচ্চাটি ততক্ষণে আঁচ পেয়ে গেছে অদূর ভবিষ্যতে তার সঙ্গে কি ঘটতে চলেছে। তিনি স্বীয় প্রতিভাবলে বহুকষ্টে পুঁতিটি কানের মধ্যে প্রবেশ করিয়েছেন, খামোখা সেটিকে এখন বের করতে দেবেনই কেন? অতএব সেই নিষ্পাপ দেবশিশু বীরবিক্রমে আমাদের সঙ্গে প্রবল লড়াই চালিয়ে যেতে থাকলেন। আমরা দুই মক্কেল পুরোপুরি ব্যাকফুটে। পিজিটি দাদা জানাল একবার চেষ্টা করে দেখবে, না হলে বাচ্চাটিকে ওটিতে নিয়ে গিয়ে অ্যানেস্থেশিয়া দেওয়া ছাড়া উপায় নেই। মা’র কোলে বাচ্চাটিকে পাশ ফিরিয়ে শুইয়ে আমি কোনোমতে তার হাঁটু আর কনুইদুটি ধরে রাখলাম, দাদা আশ্চর্য্য নিপুণতায় তিন সেকেন্ডের মধ্যে পুঁতিটা তার কান থেকে বের করে আনল।
সবাই নিশ্চিন্ত। মা তো হাঁফ ছেড়ে বাঁচলেন। আর সবাইকে অবাক করে দিয়ে বাচ্চাটাও তৎক্ষণাৎ উঠে বসে চটপট কপালে দু’বার আঙুল ঠেকিয়ে প্রনাম করে নিল। তার সেই প্রণামের ভঙ্গি দেখে আমরা তো হেসে কুটোপাটি। বোঝা গেল, পুঁতিটি নিয়ে দেবশিশু নিজেও ভিতরে ভিতরে কম উদ্বিগ্ন ছিলেন না!
বাইরে এসে প্রেসক্রিপশনে পিজিটি দাদা পরবর্তী ওষুধপত্র ও নির্দেশ লিখে মা বাবাকে বুঝিয়ে দিল। তাঁরাও বারবার ধন্যবাদ জানালেন আমাদের।
-‘নাও বাবু, ডক্টর আঙ্কেলদের টাটা করে দাও সোনা।’
নিষ্পাপ একটি হাসি হেসে ভুরু নাচিয়ে কাঁধ বাঁকিয়ে বাবার কোল থেকে আধোআধো গলায় বাচ্চাটি নিজের অপর কানের প্রতি অঙ্গুলি নির্দেশ করে এতক্ষনে এই প্রথম কথা বলল, ‘হুঁ হুঁ, আমার এই কানেও কিন্তু এরম আরেকটা পুঁতি আছে!’
PrevPreviousমারীর দেশের দিন বদলের দিন
Nextকেবল লকডাউন করে হবেনা চাই টেস্টিং টেস্টিং আরো টেস্টিংNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ঐন্দ্রিল
ঐন্দ্রিল
6 years ago

দারুণ।??

0
Reply
Manisha Mukherjee
Manisha Mukherjee
4 years ago

khub mojar to!

0
Reply

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 No Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 No Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633175
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]