Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের একলা ঘর

WhatsApp Image 2020-10-11 at 19.25.06 (1)
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • October 16, 2020
  • 6:36 am
  • No Comments

চারদিন হ’ল ন’তলার কেবিনে উঠে এসেছি। প্রতিদিনের সেই চেনা হাঁকডাক, গাড়ির হর্ন, রোজকার কেজো আলাপচারিতার চিহ্নমাত্র নেই। ওয়ার্ডে পা রাখলেই বাচ্চার কান্না, বাড়ির লোকের অভাব-অভিযোগ আরও হাজারো কাজের ফিরিস্তি মিলিয়ে আমার যে থোড়-বড়ি-খাড়া পৃথিবী, সেসব যেন ঝুপ করে কোথায় হারিয়ে গেছে! দিনে দু’বার রাউন্ড, পালস-বিপি-অক্সিজেন স্যাচুরেশন মাপা আর ওষুধ-জল-খাবার পৌঁছে দেওয়ার সময়টুকু বাদ দিলে বাইরের কারও সাথে বাক্যালাপ নেই। আমি অবশ্য বরাবরই অসামাজিক। অপরিচিত বা স্বল্প পরিচিত কারো সাথে কথা বলতে গেলে প্রথম দু-তিনটে কথার পর শব্দ হাতড়ে বেড়াই। অদ্ভুত অস্বস্তি আর দোটানায় ভুগি। কারও নাম মনে রাখতে পারি না। বরং, এই একাকীত্ব বড় প্রিয় আমার। নিজের সাথে একলা হলেই আয়নার ওপারে আমার ব্যক্তিগত দুনিয়ার দরজা খুলে যায়। দরজা ঠেলে শব্দেরা ছুটে আসে… নিঃসংকোচ। সৃষ্টিছাড়া।

কাচের জানলার ওদিকে চকিতে বদলে যাচ্ছে আকাশ। সকালের কালো মেঘ ফুঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। বৃষ্টি নামছে আমার খুব পরিচিত লাল বাড়িগুলোর ছাদে। জানলার কাচে বৃষ্টির জলছবি। আবছায়া আলো-আঁধারিতে আরও রহস্যময়ী, আরও মায়াবী হয়ে উঠছে এশিয়ার প্রাচীনতম মেডিক্যাল কলেজ। মেডিক্যাল কলেজ মানে শুধু কিছু মাথা উঁচু বাড়ি নয়… প্রতিটি ঘোরানো সিঁড়ি, উঁচু সিলিং, মোটা থাম, ভারী আসবাব, ইঁটের খাঁজের আড়াল থেকে ইতিহাস ফিসফিসিয়ে কথা বলে।

সে ইতিহাস ছুঁয়ে বৃষ্টি নামছে..

শেষ কৈশোরের কলেজবেলার স্মৃতি ছুঁয়ে বৃষ্টি নামছে..

আমাদের আগুন দিন ভিজিয়ে বৃষ্টি নামছে..

আমাদের স্লোগানের চিৎকারে তাল মিলিয়ে বৃষ্টি নামছে..

**

মানসদা.. আমার প্রাণসখা মানস। বারো বছর হ’ল আমাদের সম্পর্কের বয়স। কোভিডেও পিছু ছাড়িনি। প্রায় একই সাথেই দুজনের কোভিড ধরা পড়ে এবং একই জায়গায় ভর্তি! দশটা বিষয় নিয়ে আলোচনা হলে আটটাতেই মেলে না। ঝগড়া করে ফাটিয়ে দিই। তারপর দীর্ঘ পনেরো-কুড়ি মিনিট মুখ দেখাদেখি বন্ধ থাকার পর পরবর্তী ঝগড়ার প্রস্তুতি নিই। এখানে যদিও দুজনেই ‘শান্ত ছেলে’ হয়ে বসে আছি। এতটা সময় একসাথে থেকেও ঝগড়া হচ্ছে না ভেবে বড্ড মুষড়ে আছি। দুজনেই আর একটু সুস্থ হয়ে যাই.. তারপর এসব ‘উল্টে না খাওয়া ভাজা মাছ দিনগুলোর’ সুদ সমেত উশুল করবো।

**

নিচে রাস্তায় রোজকার সাধারণ ভিড়। বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। ভিড় করে পুজোর কেনাকাটা চলছে। কী দারুণ ‘ফিল গুড’ আবহাওয়া! শুধু আমরা স্বাস্থ্যকর্মীরাই ভয় পাচ্ছি। আগের লেখায় হাসপাতালের উন্নত পরিষেবা নিয়ে লিখেছিলাম। পড়ে অনেকে উৎসাহিতও হয়েছিলেন বোধহয়। কিন্তু মাথায় রাখুন, পুজোর সম্ভাব্য জনসমাগমের পর রোগীর যে ঢল নামতে চলেছে তাকে সুষ্ঠুভাবে সামাল দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনও হাসপাতালের নেই। তখন আর এই পরিষেবা.. আচ্ছা, সেসব ছাড়ুন। দু’একজন কেঠো মানুষের কথা শুনে কে কবে এরকম ফুর্তির সুযোগ ছেড়েছে? কাজেই চালিয়ে যান.. শুধু কিছু বেয়াড়া প্রশ্ন সাজিয়ে যাই-

এতজন অকালে ঝরে যাওয়া মানুষের অদৃশ্য লাশ মাড়িয়ে উৎসবে মাততে ভালো লাগবে আপনার?

এত পরিযায়ী শ্রমিকের রক্ত আর বুভুক্ষু চোখের সামনে নতুন জামা-জুতোর ঝলক অশ্লীল মনে হবে না?

**

লেখা এলোমেলো হয়ে যাচ্ছে। কথার খেই হারিয়ে ফেলছি। অসুস্থতার পর অগুনতি শুভেচ্ছাবার্তা পেয়েছি। মাথা পেতে নিয়েছি সবটুকু। এখনো শরীর বেশ দুর্বল, গা গোলাচ্ছে। রক্তেও কিছু সমস্যা আছে। যদিও জ্বরটা এখন আর আসছে না।

লিখতে লিখতে মেঘ সরে গিয়ে আকাশ ঝকঝকে। বৃষ্টি ধোওয়া রোদে ঝলমলিয়ে উঠছে মারীর দেশ। আরও অনেক লড়াই বাকি। আরও অনেক বৃষ্টি-রোদের খেলা পেরিয়ে, অনেক শীত-বসন্তের বলিরেখা শরীরে নিয়ে মারীর দেশের রূপকথা লেখা হবে। জয়ের রূপকথা। দেখো, হবেই।

PrevPreviousসমস্যার নামঃ অ্যাসাইটিস
Nextহেপাটাইটিস সি আবিষ্কার ও নোবেলজয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669691
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]