Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পোকামাকড়ের কামড়

Oplus_0
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • July 27, 2024
  • 9:05 am
  • No Comments

প্যাচপেচে গরমে রোগের জ্বালা শীতের থেকে তুলনামূলকভাবে বেশি। তার উপর বিভিন্ন পোকা মাকড়ের উৎপাতও এই সময় বাড়তে থাকে। ফলে এইসময় চিকিৎসাপ্রার্থী রোগীর ভিড়ে পোকামাকড়ের কামড়ের রোগীর সংখ্যাও মাত্রাতিরিক্তভাবে বেশি। প্রত্যেকের জিজ্ঞাসা থাকে ,পোকামাকড়ের কামড়ে প্রাথমিক ভাবে কি করা উচিত?

প্রথমত: বোলতা, ভীমরুল, মৌমাছি যাই-ই কামড়ে থাক না কেন, সেই পোকার বিষ যেহেতু আমাদের শরীরের রক্তসংবহনতন্ত্রের সাহায্যে সারা শরীরে ছড়িয়ে পড়বে, তাই প্রাথমিক ভাবে রক্তসংবাহী শিরা, উপশিরাকে সংকুচিত করে দিলেই বিষের ছড়িয়ে পড়া প্রাথমিক ভাবে রোধ করা যায়। ছোট্টবেলায় পড়েছি, ঠান্ডায় বস্তুর সংকোচন আর গরমে প্রসারণ ঘটে। সেই নিয়ম মেনে কামড়ানোর জায়গায় বরফ চেপে রাখলেই রক্তপ্রবাহীর সংকোচন বিষের ছড়িয়ে পড়া প্রাথমিক ভাবে আটকে দেবে। অধিকাংশ পোকামাকড় যেহেতু হুল ফুটিয়ে বিষ ঢোকায়, তাই কামড়ানোর জায়গায় যদি হুল ফুটে থাকে সেটি চিমটি দিয়ে বের করে দিলে বিষের উৎস থেকে নিরন্তর বিষের প্রবাহ বন্ধ হবে।

প্রাথমিক চিকিৎসার পর্ব সাঙ্গ হলে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। কারণ ছড়িয়ে পড়া বিষ দু’ভাবে শরীরকে আক্রমণ করে। প্রথমত কামড়ের জায়গায় স্থানীয় ভাবে প্রদাহের প্রতিক্রিয়া। লাল হয়ে ফুলে যাওয়া,ব্যথা, চুলকুনি ইত্যাদি যার প্রাথমিক লক্ষ্ম।

দ্বিতীয়ত কামড়ের জায়গা থেকে রক্তসংবাহী শিরা, ধমনীর মাধ্যমে সম্পূর্ণ শরীরে বিষ ছড়িয়ে পড়লে তার প্রকোপ মারাত্মক হতে পারে। হঠাৎ রক্তচাপ কমে গিয়ে মাথা ঘুরে পড়া থেকে শুরু করে বিভিন্ন অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। যার মধ্যে কিছু প্রতিক্রিয়া আবার প্রাণঘাতী। ল্যারিঞ্জিয়াল ইডিমা হয়ে শ্বাসরোধ হতেও যেমন দেখেছি তেমনি বোলতার কামড়ে কিডনি বিকল হতেও দেখেছি। তাই প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ জরুরী। চিকিৎসক প্রয়োজন বোধে অ্যান্টিঅ্যালার্জিক, অ্যান্টিইনফ্ল্যামেটরি ঔষধ প্রয়োগ করবেন।কিছুক্ষেত্রে নজরদারি রেখে অ্যাড্রিনালিন ইঞ্জেকশনও দিতে হতে পারে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা সম্পূর্ণ ভাবে সারিয়ে তুলবে রোগীকে।

এছাড়াও গরমের সময় পেডেরিন গোত্রের একধরনের গুবরে পোকার সংস্পর্শে এসে ত্বকের প্রদাহ নিয়ে চিকিৎসাপ্রার্থী হন অনেকেই। গ্রামবাংলায় একে “পোকায় চাটা” বলে। প্রাথমিক ভাবে সাবান দিয়ে জায়গাটি ধুয়ে নিয়ে বরফ দিয়ে চেপে রাখা জরুরী। তারপর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিনিক, টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করতে হতে পারে।

মার্চ-এপ্রিল থেকে আগষ্ট-সেপ্টেম্বর হলো ভারতীয় ট্যারেন্টুলা মাকড়সার প্রজননের সময়। এ সময় এরা খুবই উগ্র থাকে।পশ্চিমবাংলায় এসময় প্রধানত দুই ধরনের বিষাক্ত ট্যারেন্টুলার কামড়ের রোগী পাওয়া যায়। দক্ষিণবাংলায় কাইলোব্র‍্যাকিস, উত্তরবাংলায় সেলেনকসোমিয়া। এদের কামড় মূলত সেলুলাইটিসের মত ভয়ংকর প্রদাহ সৃষ্টি করে। এদের লোম থেকে অ্যালার্জিক প্রতিক্রিয়াও ঘটে। দুয়ের সমন্বয়ে ভোগান্তি চরম আকার নেয়। তাই ট্যারেন্টুলার কামড়ে প্রাথমিক ভাবে জায়গাটি সাবান জলে পরিষ্কার করে বরফের সেঁক নেওয়ার পরই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া জরুরি।

PrevPreviousThe Big Fat Ambani Wedding and Many Funerals
Nextভৈরবী কিঙ্করীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রতিবাদীদের জাত রঙ ধর্ম হয় না। প্রতিবাদী মায়ের কণ্ঠে কেঁপে উঠল রাজপথ। আরজি কর থেকে বারুইপুর

July 13, 2026 No Comments

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক!

July 13, 2026 No Comments

ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, বিজেপির রাজ্যত্বে কলেজ ক্যাম্পাসে তৃণমূল আমলের মতোই সেই থ্রেট কালচার ফিরে এসেছে। ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজে আবারও

“যারা বৃষ্টিতে ভিজেছিল”

July 13, 2026 No Comments

মামুলি ভাঙাচোরা একটা বাড়ির গল্প। গ্রামের মধ্যে একটা ভাড়া বাড়িতে চলা উপস্বাস্থ্য কেন্দ্র। আগে ঐটা একটা প্রাথমিক স্কুল বাড়ি ছিল। এখন সরকারের দয়ায় স্কুল একটা

আর কতদিন? আরজি কর ২৩ মাস, এখন বারুইপুর | রাজপথের লড়াইতে অভয়া মঞ্চ | ৯ জুলাই ২০২৬

July 12, 2026 No Comments

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে …… (৪)

July 12, 2026 4 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

সাম্প্রতিক পোস্ট

প্রতিবাদীদের জাত রঙ ধর্ম হয় না। প্রতিবাদী মায়ের কণ্ঠে কেঁপে উঠল রাজপথ। আরজি কর থেকে বারুইপুর

Abhaya Mancha July 13, 2026

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক!

Doctors' Dialogue July 13, 2026

“যারা বৃষ্টিতে ভিজেছিল”

Dr. Samudra Sengupta July 13, 2026

আর কতদিন? আরজি কর ২৩ মাস, এখন বারুইপুর | রাজপথের লড়াইতে অভয়া মঞ্চ | ৯ জুলাই ২০২৬

Abhaya Mancha July 12, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে …… (৪)

Somnath Mukhopadhyay July 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

649636
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]