Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাংলা আমার দৃপ্ত শ্লোগান ক্ষিপ্ত তির ধনুক

IMG-20250223-WA0004
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • February 23, 2025
  • 8:30 am
  • One Comment

স্বাস্থ্যের বৃত্ত, প্রণতি প্রকাশনী এবং ডক্টরস ডায়লগ-এর উদ্যোগে এবং অভয়া মঞ্চের সমর্থনে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সুবর্ণ বণিক সমাজ সভা গৃহে অনুষ্ঠিত হল ভাষা দিবস ।

এই দিনটি  ভাষা ও সংস্কৃতির অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃত হবার পিছনে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। হাজার হাজার অমূল্য প্রাণের বিনিময়ে যে দেশে অর্জিত হয়েছিল ভাষা সংস্কৃতির অধিকার, সে দেশে মৌলবাদী আগ্রাসনে মানুষের অধিকার আজ ভূলুণ্ঠিত। এপার বাংলায় স্বাস্থ্য শিক্ষা গণতন্ত্রে পাশবিক আক্রমণ আর তার বিরুদ্ধে গর্জে উঠেছে প্রতিরোধের ঢেউ । এই পরিপ্রেক্ষিতকে মাথায় রেখে অভিনব অনুষ্ঠান পরিকল্পনা ছিল উদ্যোক্তাদের।

বিকেল সাড়ে চারটে নাগাদ অনুষ্ঠানের সূচনা হয় স্বাস্থ্যকর্মী দীপক চক্রবর্তীর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে, যে গানে ঘোষিত সার্বজনীন স্বাস্থ্যের দাবি। এর পর সঙ্গীত পরিবেশনা করেন গানপন্থী গোষ্ঠীর স্বরজিত আর প্রলয়। ‘বাংলাভাষা উচ্চারিত হলে’ আর ‘বাংলা কখনও হয়না ভাগ’- এই দুইটি গানের বলিষ্ঠ পরিবেশনা সাংস্কৃতিক বন্ধনের সুর পৌঁছে দেয় শ্রোতাদের কাছে। গানপন্থীর শেষ পরিবেশনা ছিল ‘অভয়া – এক সূর্যের নাম’। বিগত সংগ্রামের রেশ নিয়ে জ্বলন্ত বর্তমানের পাশে থাকার প্রতিজ্ঞা ধ্বনিত হয় দৃপ্ত সুরে ।

অনুষ্ঠানের অন্যতম অংশ ছিল বক্তৃতা মালা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জনস্বাস্থ্য ইতিহাসবিদ সব্যসাচী চট্টোপাধ্যায় স্বাস্থ্য আন্দোলন এবং স্বাস্থ্য ব্যবস্থার হাল হকিকৎ নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা করেন। স্বাস্থ্যের হাল ফেরাতে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন এই ব্যাপারে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেন বক্তা। পরবর্তী বক্তা অভয়া আন্দোলনের সক্রিয় কর্মী এবং গুরুদাস কলেজের ইতিহাসের অধ্যাপিকা গোপা মুখার্জি অভয়া আন্দোলনের শিক্ষা এবং ভবিষ্যতের পথনির্দেশ নিয়ে আলোচনা করেন। আলোচনার শেষে একটি প্রশ্নোত্তর এবং মত বিনিময় পর্বে বক্তা এবং শ্রোতা উভয়েই ঋদ্ধ হন।

বিগত ৫ বছর ধরে স্বাস্থ্যের বৃত্ত,  প্রণতি প্রকাশনী এবং ডক্টরস ডায়লগ এর উদ্যোগে এই অনুষ্ঠানে বই  প্রকাশিত হয়। আন্দোলনের পাশাপাশি তত্ত্ব নির্মাণ এবং প্রাসঙ্গিক আলোচনার আয়োজন করে উদ্যোক্তারা তাঁদের সামাজিক দায়বদ্ধতাকে প্রমাণ করেন। এই দিন প্রকাশিত হল রুমঝুম ভট্টাচার্যের ‘দীপ জ্বেলে যাও’, শুভাংশু পালের ‘দ্রোহের দিনলিপি’, পলাশ বন্দ্যোপাধ্যায়ের কবিতা সংকলন ‘লক্ষ  মশাল জ্বলে’., সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের ‘নিভৃত কথন’, বিষাণ  বসুর ‘চিকিৎসা – বিজ্ঞান কান্ডজ্ঞান’, শুভাশিস চিরকল্যাণ পাত্রর ‘সুকুমার সাহিত্যে অটিজম’ এবং চিন্ময় নাথের ‘হাড়ের ব্যথার সাতকাহন’।

সব্যসাচী চট্টোপাধ্যায় এবং নটরাজ  মালাকার তাঁদের ‘প্রসঙ্গ স্বাস্থ্য- পরিষেবা থেকে পণ্য’ বইটি এই দিন ডঃ পুণ্যব্রত গুণের হাতে তুলে দেন। এই বই তাঁরা উৎসর্গ করেছেন গণ স্বাস্থ্য আন্দোলনের নির্ভীক যোদ্ধা  ডঃ গুণকে।

প্রণতি প্রকাশনী এবং সম্পর্কের বই-এর কাউন্টারে সাজান ছিল গুরুত্বপূর্ণ বই-এর সুলভ পসরা। অধিকার অর্জনে আহ্বান নামে একটি পুস্তিকা উপস্থিত সবাইকে বিনা মূল্যে বিতরণ করা হয়. শ্রমজীবী ভাষা পত্রিকার তরফ থেকে অভয়া মঞ্চের তিন জন আহ্বায়ক – ডঃ পুণ্যব্রত গুণ , ডঃ  তমোনাশ চৌধুরী এবং মনীষা আদকের  সাক্ষাৎকার সংকলন।

সুদীপ দস্তিদারের গান এই অনুষ্ঠানের অন্যতম প্রাপ্তি। কোন যন্ত্রানুষঙ্গ ছাড়া প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি  বাংলায় গান গাই’  এর সঙ্গে গলা মেলান উপস্থিত শ্রোতারা। অনুষ্ঠানের শেষ করেন ‘ডিঙ্গা ভাসাও’ গানটি গেয়ে। সাথিদের সঙ্গে নিয়ে দুস্তর সাগর পেরোবার শপথ নিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।।

PrevPrevious২৪শে ফেব্রুয়ারি,২০২৫ মুখ্যমন্ত্রীর সাথে চিকিৎসকদের আমন্ত্রণমূলক মিলনসভার প্রাক্কালে কিছু জরুরি কথা
Nextচিকিৎসা শুধু সেবা নয়, চিকিৎসা আমাদের অধিকারNext
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

সুন্দর বিশ্লেষণ ও মূল্যায়ণ। ঋদ্ধ হয়েছি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634274
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]