Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ইন্টারন্যাশনাল নার্সেস ডে

IMG_20220513_000731
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • May 13, 2022
  • 8:58 am
  • No Comments
সাত সকালে ঘুম ভেঙে গেল ফোনের আওয়াজে। স্ক্রিনে ভেসে উঠেছে একটা নাম আর আরেকটা শব্দ। নামটা না হয় নাই লিখলাম। ধরে নিন ফুলেশ্বরী, ফিরোজা বা ফ্রান্সেসকা। নামে কি বা এসে যায়। নামের পরের শব্দটাই আসল, ANM। ওটা দেখেই ফোনটা তুলে অভ্যস্ত ভঙ্গিতে বলে ফেললাম, “বলুন দিদি, কেমন আছেন?”
রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ বেয়ে উত্তর আসার আগে মনের তরঙ্গে ছোটাছুটি শুরু হয়ে গেছে। কোথায় শেষ দেখা হয়েছিল। পালস পোলিও করতে গিয়ে সেই যেই বার ধূলিয়ানে ঘেরাও হয়ে গেছিলাম? নাগরাকাটার চা বাগানের টিলার ওপরে সেই হাতির পালের ভেঙে দেওয়া সাব সেন্টারের ঘর দেখতে গিয়ে? পাথরপ্রতিমায় গৃহ সমীক্ষায় খুঁজে পাওয়া কুষ্ঠ রোগী দেখতে গিয়ে নদীর ফেরিঘাটে অপেক্ষায়? পাঁশকুড়ার ইঁটভাটায় ম্যালেরিয়া মৃত্যুর অডিট করতে গিয়ী? কোথায় দেখা হয়েছিল ওই ANM দিদির সাথে?
ANM শব্দটার সাথে অনেকেই পরিচিত নন। আসুন একটু পরিচয় হোক। অক্সিলিয়ারী নার্স কাম মিড ওয়াইফ। নার্স বলতে হাসপাতালে সাদা ইউনিফর্মের যাঁদের চিরকাল দেখে এসেছেন তাঁদের থেকে একটু আলাদা। এঁদের ইউনিফর্ম গোলাপি অথবা হলুদ।
এঁরা দেড় বছরের প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেন। কাজটা মূলতঃ জনস্বাস্থ্যের। প্রতি ৫০০০ লোক পিছু একজন, সেটা বাড়তে বাড়তে কোথাও ১০,০০০ হয়ে গেছে। গ্রামীণ এলাকায় এদের একটা সাব সেন্টার বা উপ স্বাস্থ্য কেন্দ্র থাকে। কোনোটা নিজস্ব পাকা বাড়িতে, কোনোটা আবার ভাড়া করা এক বা দু’কামরার চালা ঘরে। সপ্তাহে পাঁচদিন সেখানে ক্লিনিক খোলা হয়। মূলতঃ মা ও বাচ্চারাই আসে ওই ক্লিনিকে। বাচ্চাদের বিভিন্ন রকম টিকা দেওয়া হয়। প্রসূতি মা’র গর্ভাবস্থার চেক আপ হয়, আয়রন ফলিফার বড়ি দেওয়া হয়। হয় রক্তচাপ মাপা থেকে শুরু করে ছোটখাটো পরীক্ষা যেমন হিমোগ্লোবিন, সুগার, এলবুমিন মাপা। একটু বড় বাচ্চাদের দেওয়া হয় ভিটামিন A সিরাপ, কৃমির ওষুধ। পরানো হয় কপার টি জাতীয় গর্ভ নিরোধক। নিয়মিত ওষুধ নিতে আসেন টিবি রুগী, কুষ্ঠ রুগীরা। সামনে বসে ওষুধ খাওয়ানো হয়। ম্যালেরিয়ার রোগ নির্ণয় আর ওষুধ বিতরণও হয়।
দেশের ড্রাগ এন্ড কসমেটিক আইন অনুযায়ী ডাক্তার ছাড়া কেবলমাত্র এই এ এন এম দিদিরাই ওষুধ প্রেসক্রাইব করতে পারেন। বাচ্চাদের পেট খারাপ এ ও আর এস, সর্দি কাশি, নিউমোনিয়াতে এন্টিবায়োটিক, ম্যালেরিয়াতে ওষুধ।
ক্লিনিকের বাইরে গ্রামের বাড়ি বাড়ি ঘুরেও নানা কাজ। জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশন, বিভিন্ন রোগের সমীক্ষা, সদ্যোজাত আর তার মায়ের স্বাস্থ্য পরীক্ষা, ছানি রুগী, জ্বরের রুগী খুঁজে বের করা, আর স্বাস্থ্য নিয়ে লাগাতার প্রচার। গর্ভনিরোধক বড়ি থেকে শুরু করে হ্যালাজন ট্যাবলেট বিতরণ।
ক্লিনিক খোলা থাকে বছরভর। বছরে মাত্র আট দিন বন্ধ। গ্রামে ঘুরে বিরামহীন, লাগাতার কাজ। রোদ, জল, ঝড়, বৃষ্টি সব মাথায় নিয়ে। বন্যা হলেও ছুটি নেই। বরং কাজ বেড়ে যায়।
গোটা চাকরি জীবন জুড়ে নিতে হয় অসংখ্য প্রশিক্ষণ। জমা দিতে হয় দিস্তা দিস্তা রিপোর্ট, প্রতি সপ্তাহে, প্রতি মাসে। এভাবেই চলে। পদোন্নতির সুযোগ সামান্য। চাকরি জীবনের শেষ দিকে এসে সুপারভাইজার। সেই মাঠে আর ক্লিনিকে।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থার স্তম্ভ হিসেবে, ফ্রন্ট লাইন কর্মী হিসেবে এই দিদিরা সকলের কাছে দায়বদ্ধ। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ব্লকের মেডিক্যাল অফিসার, সবার নজরদারি আর খবরদারি। কাজে গাফিলতি হলে বকুনি। এভাবেই দিন কেটে যায়।
কবির ভাষায়: “ওরা চিরকাল/ ধরে থাকে হাল/ওরা কাজ করে/ নগরে, প্রান্তরে”।
মুঠো ফোনের ও ধার থেকে দিদির গলার আওয়াজ এ সম্বিৎ ফেরে আমার। “স্যার খুব বিপদে পড়ে ফোন করছি। আপনি আমাদের ট্রেনিং দিয়েছিলেন। বলেছিলেন ওষুধ খেলে টিবি সেরে যায়। আমার স্যার নিজের টিবি হয়েছে। MDR টিবি। ভালো হয়ে যাবো তো স্যার?”
দিনের পর দিন টিবি রুগীর পরিচর্যা করতে গিয়ে রোগ হয়ে যাওয়াটা কিছু অস্বাভাবিক নয়। যতই সতর্কতা নেওয়া হোক। কিন্তু MDR টিবি? মানে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। প্রথম সারির ওষুধ আর কাজ করবে না। দ্বিতীয় সারির আরো কড়া ওষুধ দিতে হবে। হাসপাতালে ভর্তি হতে হবে দিদিকে।
পেশাগত ঝুঁকি। ফোনের এপার থেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি বা করতে পারি। “দিদি, ভয় পাবেন না। ঠিক ভালো হয়ে যাবেন, দেখবেন। আমরা তো আছি।”
সত্যিই কি আমরা আছি? ওদের সাথে, ওদের পাশে? এক শুভ্র বসনা মহিয়সী সেবিকার জন্মদিন উপলক্ষে আজ সারা পৃথিবী জুড়ে পালন হচ্ছে আন্তর্জাতিক সেবিকা দিবস, ইন্টারন্যাশনাল নার্সেস ডে। প্রজ্বলিত প্রদীপ হাতে এক নারী।
নাই বা থাকলো সাদা শাড়ি, নাই বা থাকলো হাসপাতালে যন্ত্রণাকাতর রুগীর মাথায় সেবার হাতের চিরন্তন ছবি। আমার কাছে আমার ANM দিদি, নামটা যাই হোক, ফুলেশ্বরী, ফিরোজা কিংবা ফ্রান্সেসকা, সেই তো জ্বালিয়ে তুলেছে হাজার হাজার প্রদীপ।
আমার কাছে সেই লেডি উইথ এ ল্যাম্প। আমার, আমাদের ফ্লোরেন্স নাইটিংগেল।
(১২ই মে, ২০১৮, নন্দীগ্রাম, পশ্চিমবঙ্গ, ভারত)
PrevPreviousপ্যাঙ্ক্রিয়াস ও প্রস্টেট ক্যানসার প্রসঙ্গে
Nextস্কুলের গল্প ৩: লালুর কীর্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কাঁটাতার

May 25, 2026 No Comments

নতুন সরকারকে স্বাগত। পুরোনো সরকারের নিরন্তর সমালোচনা করেছি। সে আমলের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তাকেও স্বাগত। মানুষের প্রত্যাশা তেমনই। কিছু

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

May 25, 2026 7 Comments

রহমতকে মনে আছে? নাম শুনে ঠিক বুঝে উঠতে পারছেন না? দাঁড়ান । আর একটু খুলে বলি । রহমত কাবুলিওয়ালা। আফগানিস্তান থেকে সে আসতো এই দেশে

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

May 25, 2026 No Comments

বউবাজারের মুখুজ্যেবাড়িতে বিয়ে হয়ে আসা ইস্তক মঞ্জুরানী নিয্যস জানে এ ভিটেয় ভূত আছে। তবে কিনা জানলেও তার বড় একটা কিছু যায় আসে না। বিয়ের অল্প

হকার

May 24, 2026 2 Comments

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 1 Comment

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

সাম্প্রতিক পোস্ট

কাঁটাতার

Pallab Kirtania May 25, 2026

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

Somnath Mukhopadhyay May 25, 2026

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 25, 2026

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625105
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]