Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

IYWF
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • August 22, 2026
  • 7:45 am
  • One Comment

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের জোগানকে সুনিশ্চিত করার জন্য তাঁদের নিরলস পরিশ্রমকে কুর্ণিশ জানাতেই এমন ঘোষণা। সারা দুনিয়া জুড়েই নিজেদের কৃষি জমিকে বুক দিয়ে আগলে রেখে পরিবারের পুরুষ ও মহিলা সদস্যরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করে চলেছেন। কৃষির পত্তন , প্রসার ও সার্বিক উন্নয়নের পেছনে কৃষিজীবী মহিলাদের ভূমিকা নেহাত কম নয়, অথচ আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মহিলাদের ভূমিকা আজ‌ও একরকম অনুক্ত‌ই থেকে যায়। কৃষি সমাজেও মহিলাদের অবস্থান এখনও পেছনের সারিতে। আজ‌ও আমাদের মহিলা কৃষিজীবীরা চরম আর্থ সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যের শিকার। ফসলের উৎপাদন থেকে বিপণন – প্রতিটি স্তরেই মহিলাদের ব্রাত্য করে রাখাটাই যেন পুরুষতান্ত্রিক সমাজের দস্তুর। এতেই নাকি গরিমা।

অথচ উৎপাদনের জন্য সম্ভাব্য আধুনিক পরিকাঠামোর সুযোগ সুবিধাগুলোকে লিঙ্গ নিরপেক্ষভাবে সম্প্রসারণ করা হলে কৃষির সঙ্গে যুক্ত মহিলারাও যে কৃতিত্বের নতুন মাইলফলক স্পর্শ করতে পারেন, তার অজস্র উদাহরণ ছড়িয়ে রয়েছে আমাদের চারপাশে। সমস্যার মোকাবিলা করার জন্য নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তির সাহায্য নেওয়া হলেও তার সুযোগ সুবিধাগুলোকে আজ‌ও সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য করে তোলা সম্ভব হয় নি। এই কারণে সবক্ষেত্রেই ব্যবধান বাড়ছে। কৃষির সাফল্য একান্তভাবে নির্ভর করে জলবায়ুগত পরিবেশের ওপর। সাম্প্রতিক সময়ে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন চিরন্তন কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এই সংকট শুধু পুরুষ বা মহিলা কৃষিজীবীদের নয়, এইটি নিঃসন্দেহে একটি বৈশ্বিক সমস্যা। এই মুহূর্তে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ে সামিল হতে হবে কেননা এই সমস্যা সমগ্র মানবজাতির। এই সংকটময় পরিস্থিতিতে কৃষিক্ষেত্রসহ সমাজের প্রতিটি স্তরে নারী সশক্তিকরণের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এমন‌ই এক সমস্যাঘন পরিস্থিতিকে মাথায় রেখে একবার আমাদের দেশের মহিলা কৃষিজীবীদের হালহকিকত যাচাই করে দেখে নেওয়া যাক।খুব সম্প্রতি ভারতীয় সমাজে মহিলা কৃষিজীবীদের অবস্থান নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে।  এই রিপোর্ট আমাদের দেশের কৃষিক্ষেত্রে কর্মরতা মহিলাদের বাস্তব অবস্থাটা তুলে ধরেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের এখনও কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়না, তাঁদের “বিণা বেতনের কৃষি সহকারি” হিসেবেই গণ্য করা হয়। সামাজিক স্বীকৃতির এই পার্থক্যের কারণে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কৃষি আউটপুটে যে পার্থক্য হয় তার অর্থমূল্য ১.২ থেকে ২.০ লক্ষ কোটি টাকা। মোটেই হেলাফেলা করার মতো নয়।

এই রিপোর্টের শিরোনাম Her Harvest 2026 । এদেশের একান্ত গ্রামীণ পরিমণ্ডলে কৃষি হলো প্রথাগতভাবে একটি অনন্য পারিবারিক সংস্কৃতিরই অংশ। অথচ এই ব্যবস্থাপনায় খুব বড়ো রকমের অসঙ্গতি যে রয়েছে তা রিপোর্টে খুব স্পষ্ট করে বলা হয়েছে । পরিবারের সদস্য হলেও দেশের ৫০.৫ % মহিলা সদস্যাকে বিণা বেতনের সহকারী হিসেবেই গণ্য করা হয়। এক্ষেত্রে পুরুষ সদস্যের অনুপাত হলো ২১.৭% । অর্থাৎ প্রায় ৩০% অতিরিক্ত মহিলা এই বঞ্চনার শিকার।এই অস্বীকৃতির ফলাফল সুদূরপ্রসারী। কৃষক এবং কৃষির সঙ্গে যুক্ত বিণাবেতনের শ্রমিকদের মান্যতা যে কখনোই সমান নয় তা বুঝিয়ে বলার অপেক্ষা রাখেনা। এই বিপুল সংখ্যক মহিলা কৃষিজীবী সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে – কৃষিঋণের সুযোগ, পরিকাঠামোর উন্নয়নের সুযোগ সুবিধা, ফসলের বিপণনের ক্ষেত্রে বাড়তি সুযোগ সহ সমস্ত রকমের সুযোগ থেকে তাঁরা বঞ্চিত‌ই থেকে যাচ্ছে বছরের পর বছর ধরে। এর থেকেই জন্ম নিয়েছে এক গভীর অসাম্য। ধূমায়িত হচ্ছে এক ধরনের ক্ষোভ।

ভিন্নতর কর্মক্ষেত্রের সুযোগ বাড়লেও ভারতে মোট কর্মরতা মহিলাদের ৬৪.৪% এবং গ্রামীণ কর্মরতা মহিলাদের ৭৬.৯% কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।  ভারত এখনও কৃষি নির্ভর দেশ ফলে এই পরিসংখ্যানে হয়তো খুব বেশি অস্বাভাবিকতা নেই। কিন্তু এটি কখনোই একটি উৎসাহব্যঞ্জক পরিসংখ্যান নয়। দেশের কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত মোট শ্রমশক্তির ৪৮% হলো মহিলা। এতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও মহিলা কৃষিজীবীদের অবস্থান মোটেই স্বস্তিদায়ক নয়, কেননা দেশের মোট কৃষিজমির মাত্র ১১.৭২ % এলাকায় মহিলাদের সক্রিয় ভূমিকা রয়েছে এবং মাত্র ১৩.৯৬% জমির মালিকানা ন্যস্ত রয়েছে মহিলাদের ওপর। এক্ষেত্রে বৈষম্যের চিত্রটি সত্যিই ভয়াবহ।সমীক্ষক সংস্থা arya.ag র মতে কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি ও তাদের প্রাপ্য অধিকার বিষয়ে স্বীকৃতির ক্ষেত্রে এই অসমতার ফলে দেশের সার্বিক অর্থনৈতিক পরিমণ্ডলের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মতে লব্ধ সুযোগসুবিধা থেকে এক সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষদের এভাবে বঞ্চিত করে রাখার ফলে দেশের কৃষি উৎপাদনের মাত্রা ২.৫ থেকে ৪ % কম হয়ে থাকে অর্থমূল্যের হিসেবে যার পরিমাণ ৪৮. ৭ লক্ষ কোটি টাকা ,বছর পিছু ক্ষতির পরিমাণ ১.২ – ২ লক্ষ কোটি টাকা।

রিপোর্টে পরিস্কার করে বলা হয়েছে যে এই সমস্যার কারণ কৃষির মতো শ্রমসাধ্য কাজে মহিলাদের অসামর্থ্য নয় বরং বলা যায় যে প্রাপ্ত সুযোগ সুবিধা থেকে তাঁদের ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করার কারণেই উৎপাদনের মাত্রা কমছে। কৃষির কতোগুলো কাজে মহিলাদের দক্ষতা প্রশ্নাতীত অথচ পুরুষ নিয়ন্ত্রিত সমাজে মহিলাদের দূরে সরিয়ে রাখার এই অনিয়ম গোটা ব্যবস্থাকেই পশ্চাৎপদ করে রেখেছে। এক‌ই কাজের জন্য পুরুষ ও মহিলাদের মজুরির বৈষম্য এই অন্যায়ের অন্যতম দিক। যে কাজের জন্য একজন পুরুষ শ্রমিককে ১০০ টাকা দেওয়া হয় সেই একই কাজের জন্য একজন মহিলা সদস্যাকে দেওয়া হয় ৮২ টাকা। এই ফারাক প্রভাব ফেলে আয়স্তরের ওপর।

এই বৈষম্যের অবসান ঘটানোর সময় এসেছে। আজ

সেই আশ্চর্য পংক্তিগুলো বারবার মনে পড়ে –

“যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে,

পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।

অজ্ঞানের অন্ধকারে

আড়ালে ঢাকিছ যারে

তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান।

অপমানে হতে হবে তাহাদের সবার সমান।”

স্বাধীনতার আট দশক পরেও কি এই বৈষম্যের ধারা বজায় রেখে চলবো আমরা? আজ এটাই সব থেকে বড়ো প্রশ্ন।

আগস্ট ২০, ২০২৬

PrevPrevious“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”
Nextঅভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sugata Bhattacharjee
Sugata Bhattacharjee
1 month ago

ভারতের মতো কৃষিনির্ভর দেশে স্বাধীনতার এতদিন পরেও এই অবস্থা ভাবলে অবাক হতে হয়। কিছুদিন আসাম এ থাকার সুবাদে সেখানকার চাবাগান শ্রমিকদের চরম বঞ্চনা আর করুন অবস্থা দেখেছিলাম। অসামান্য লেখাটির মাধ্যমে সেই কথাই পরিসংখ্যান দিয়ে তুলে ধরলেন দাদা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হোক।

October 7, 2026 No Comments

লাল জামা, Shining টাক, Threat Culture নিপাত যাক’ অভয়া আন্দোলনের অন্যতম বহুল ব্যবহৃত স্লোগান হয়ে উঠেছিল এইটা, এর কেন্দ্রে ছিল কুখ্যাত থ্রেট সিন্ডিকেট এর অন্যতম

বিচার চাওয়া কোনো অপরাধ নয়

October 6, 2026 No Comments

আমরা কেন গিয়ে অনুনয় করব – “আমাদের মামলা তুলে নিন”? প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলা দরকার। অভয়ার ন্যায়বিচারের আন্দোলনে আমরা যে ক্ষুদ্র অংশটুকু নিতে

শামীম আহমেদের উপর হামলার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেফতার চাই।

October 6, 2026 No Comments

কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মী শামীম আহমেদের উপর বিজেপি-আরএসএস গুন্ডাদের আক্রমণের তীব্র ধিক্কার জানাই। রাজ্যজুড়ে শাসকদলের গুন্ডারাজ ও ফ্যাসিবাদী কায়দায় হামলার বিরুদ্ধে

সাম্প্রতিক পোস্ট

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠিত হোক।

West Bengal Junior Doctors Front October 7, 2026

বিচার চাওয়া কোনো অপরাধ নয়

West Bengal Doctors Forum October 6, 2026

শামীম আহমেদের উপর হামলার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেফতার চাই।

West Bengal Junior Doctors Front October 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

686547
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]