Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অরুণ-বীণায় সে সুর বাজে

IMG_20211008_000645
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • October 8, 2021
  • 8:19 am
  • One Comment

একবার শোনানো গল্প আরেকবার। গল্পটাকে পাপের খতিয়ান হিসেবে ধরতে পারেন। গল্পটা আবার গানের গল্পও বটে। বহুদিন আগের গল্প। অঙ্গনওয়ারি কর্মী হিসেবে কুক ও তাদের হেল্পার নিয়োগের ইন্টারভিউ হচ্ছিল। সেই বোর্ডে পদাধিকার (এসিসটেন্ট চিফ মেডিক্যাল অফিসার) বলে আমিও ছিলাম। সঙ্গে সরকারি আদেশবলে এমএলএ, স্থানীয় পুরসভার চেয়ারম্যান, মহকুমা শাসক এরাও ছিলেন। চেয়ারম্যান এবং এমএলএ ভিন্ন রাজনৈতিক দলের। দুজনেরই অনেক পছন্দসই ক্যান্সিডেন্ট ছিল। এবং যথারীতি আমার ও এসডিও-র ওপরে দুজনেই চাপ তৈরি করেছিলেন তাদের সিলেক্ট করার জন্য।

সেই চাপের পাপের একটি কাহিনীই আজকের গল্প। একজন ক্যান্ডিডেট ঘরে ঢোকার আগে এমএলএ সাহেব (এই সম্বোধনটাই আমলাতন্ত্রের দস্তুর), আমার কানে ফিসফিস করে বললেন, “এই মেয়েটি আমার ক্যান্ডিডেট, একে নিতেই হবে।” আমি মরিয়া হয়ে খালি বলেছিলাম যে, মেয়েটির কিছু একটা পজিটিভ দিক বলুন যাতে অন্যদের কনভিন্স করতে সুবিধে হয়। এমএলএ তার উত্তরে বলেছিলেন, “ডাক্তার সেন, মেয়েটি গাইতে পারে ভালো।”

স্রেফ এই টুকু তথ্যের ভিত্তিতে ওই মেয়েটিকে নিতে রাজি করানোর দুরূহ কাজ চাপাতে কিছুটা ঘাবড়ে গেছিলাম। এর আগে প্রশ্ন হিসেবে অনেকক্ষণ ধরে অনেক কিছুই মুখ বুঁজেই শুনেছিলাম। সেই উদ্ভট প্রশ্নগুলির নমুনা আর দিলাম না। স্রেফ একটা নমুনা না দিয়ে পারছি না। একজন ইন্টারভিউযার জিজ্ঞেস করেছিলেন, “নেমসেক বইটি কার লেখা?” ভাবুন একবার।

এই পটভূমিকায় শুরু হয়েছিল সেই ইন্টারভিউ। অতীব সাদামাটা রোগা পাতলা চেহারার একটি মেয়ে। তার দিকে নানা প্রশ্নবান। মেয়েটি প্রায় নতমুখেই উত্তর দিচ্ছিল, মানে দেওয়ার প্রাণান্তকর চেষ্টা করছিল। আমার পালা আসলে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, “ধরো খাওয়া দাওয়ার পরে তোমার সেন্টারের সেই বাচ্ছাগুলির মধ্যে কেউ কেউ একটু ঘুমোতে চাইলো, আর বাকিরা হইচই করছে। না বকে ঝকে তাদের শান্ত করতে পারবে ?”

খুব শান্ত গলায় উত্তর এলো, “হ্যাঁ স্যার, পারবো” “কিভাবে?” “গান শুনিয়ে।” “তুমি গান জানো?” “ওই একটু আধটু।” “কিছু মনে না করলে একটা যে কোনো গানের একটু খানি শোনাবে? তাই বলে আবার বাচ্চাদের গান নয়, বড়দের গানই শোনাও।”

ইন্টারভিউ বোর্ডের বাকি সদস্যরা ততক্ষণে এই প্রশ্নোত্তরে কিঞ্চিৎ উৎসাহী হয়ে পড়েছেন সেটা তাঁদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারলাম। সেই এমএলএ-র মুখে কেবল সামান্য হাসি।

মেয়েটি খালি গলায় গান ধরলো। মাথাটা সামান্য ঝুঁকে। কুড়ি বাইশ বছরের একটি মেয়ে। উল্টোদিকে বাঘা বাঘা সব শ্রোতা, গানের কিছু বুঝুক না বুঝুক। তাঁদের চোখ মেয়েটির কালো চুলের সাদা সিঁথির দিকে।

বিশ্বাস করুন। সেই প্রায় অন্ধকার উত্তরবঙ্গের হেমন্তের বিকেলের কথা আজো মনে আছে। সরকারি অফিসের বিবর্ণ ঘরখানি সুরের মূর্ছনায় সেই দিন কেমন উজ্জ্বল হয়ে উঠেছিল বলে বোঝাতে পারবো না। দু কলির বদলে গোটাদুয়েক গান শোনার পরে মেয়েটিকে সাক্ষাৎকার পর্ব থেকে ছুটি দেওয়া হয়েছিল। চারজন ইন্টারভিউয়ার একমত হয়ে ঢেলে নম্বর দিয়েছিলাম। মেয়েটি চাকরি পেয়েছিল।

জানিনা অন্য কোন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে ওই মেয়েটিকে সিলেক্ট করে কোনো পাপ করেছিলাম কি না। করে থাকলেও সেই পাপের ভাগিদার আমি একা নই। দুই ভিন্ন মেরুর রাজনীতির নেতাকে একসাথে মেলানোর মতো কথা আর সুর যাঁরা রচনা করে গেছিলেন, তাঁরাও বোধ হয় কিছুটা দায়ী। আর কিছুটা দায়ী সেই মেয়েটির অজানা সংগীত-শিক্ষক, যাঁর শেখানোর গুণে চারজন চল্লিশ উত্তীর্ণ পোড় খাওয়া মানুষের চোখ সেদিন শরতের বিকেলে ছলছল করে উঠেছিল।

আমার মতো নাস্তিক মানুষের পাপপুণ্যের বিচার আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। যাক সে কথা, এটা আমার নয়, এটি ওই মেয়েটির গল্প, এটা গানের গল্প। গান স্রেফ একজন সাধারণ মানুষকে এক লহমায় কতটা অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারে কতটা আনন্দময় করে তুলতে পারে আমাদের নিরানন্দ এই জীবনটাকে, সেটা সেদিন বুঝেছিলাম। সেটাই পুণ্য আমার কাছে।

মেয়েটির গাওয়া গানদুটি অনেকের গলায় শুনেছি। একটি গান ছিল রবীন্দ্রসংগীত। অন্য গানটি ছিল মহালয়ার গান। জানিনা এত বছর বাদে মেয়েটি ওই অঙ্গনওয়ারীতে চাকরিতে আছে কি না। জানিনা ওই সামান্য বেতনে সে কি ভাবে এখনো বেঁচে আছে। জানি না আজকের দিনে কোথাও সেই গানটি সেই মেয়েটি আবার গায় কি না–“বাজলো তোমার আলোর বেণু”।

সবাইকে শারদীয়া উৎসবের আগাম শুভেচ্ছা।

PrevPreviousস্বামীর শুক্রাণুর সমস্যা থাকলে কী করবেন?
Next। বিকার।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অনিরুদ্ধ কীর্তনীয়া
অনিরুদ্ধ কীর্তনীয়া
4 years ago

অসামান্য।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

April 17, 2026 No Comments

স্বর্গ হেথায়: কেউ বলতো মর্ত্যের স্বর্গ, কেউ বলতো মধ্য এশিয়ার সুইজারল্যান্ড। অসীম নীল আকাশের মাঝে ভেসে রয়েছে পেঁজা তুলোর মত সাদা মেঘ, তাতে ডানা মেলে

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

April 17, 2026 No Comments

13.4.2026 The Joint Platform of Doctors (JPD), West Bengal, expresses its profound shock and unequivocal condemnation regarding a recent social media post by a senior

এসো নন্দিনী, জাগিয়ে দাও সব বিশু পাগলদের

April 17, 2026 No Comments

পয়লা বৈশাখ। পয়লা অর্থ প্রথম। শব্দটির উৎপত্তি ফারসি শব্দ থেকে। সূত্র অনুসারে আকবরের শাসনকালে ফসল কাটার সময়ের সাথে কর দেবার বছর মেলানোর জন্য বাংলায় এই

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

সাম্প্রতিক পোস্ট

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

Bappaditya Roy April 17, 2026

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

The Joint Platform of Doctors West Bengal April 17, 2026

এসো নন্দিনী, জাগিয়ে দাও সব বিশু পাগলদের

Manisha Adak April 17, 2026

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618066
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]