গত বছর অভয়ার বিচার চেয়ে রাজপথে গড়ে ওঠা গণআন্দোলনের পর, সম্প্রতি কয়েকজন সিনিয়র ও জুনিয়র চিকিৎসককে পুলিশ তলব করেছে।
এই বিষয়টিকে আমরা নিছক আইনি প্রক্রিয়া বলে মানতে পারছি না।
যে খুন, ধর্ষণ, প্রমাণ লোপাট আর দুর্নীতির বিরুদ্ধে তদন্তে প্রশাসনের ভূমিকা এতদিন ছিল লজ্জাজনকভাবে নীরব, সেখানে হঠাৎ করে আন্দোলনের দিন খাট পাতা, রাস্তার জ্যাম ইত্যাদি হাস্যকর মামলায় ডাক্তারদের তলব করা একইসঙ্গে তামাশা ও হুমকি — আমরা এই প্রবণতাকে থ্রেট কালচারের নগ্ন প্রকাশ বলে মনে করি।
পুলিশের তথা রাজ্য প্রসাশনের এই ভূমিকা গণতান্ত্রিক অধিকারের আন্দোলনের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছে সেই বার্তা ই দিতে চেয়েছে।
আমরা জানাতে চাই —
একজন চিকিৎসককে ডাকা মানে গোটা চিকিৎসক সমাজকে ডাক দেওয়া।
আর প্রতিটি তলবের জবাব আসবে সমবেত, আইনী, সংগঠিত ও অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার মাধ্যমে।
এই চিঠি শুধু কিছু নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয় —
এটা চিকিৎসকদের প্রশ্ন করার, ভয় দেখানোর এবং চুপ করিয়ে দেওয়ার অপচেষ্টা।
আমরা জানিয়ে রাখছি —
এভাবে কোনো ডাক্তারকে নয়, গোটা সমাজকে নীরব করার চেষ্টা চলছে।
আমরা নীরব থাকবো না।









