Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মার্শাল আর্টে প্রশিক্ষিত তেজস্বিনীতে ভরে উঠুক রাজ্যের স্বাস্থ্যপরিমণ্ডল

IMG-20241224-WA0214
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • December 25, 2024
  • 8:53 am
  • No Comments

অভয়ার খুন-ধর্ষণ ঠিক কীভাবে ঘটেছিল, কেন ঘটেছিল – এসবের অনেক কিছুই এখনও স্পষ্ট না হলেও অন্তত একটি ব্যাপার আপাতত জলের মতো পরিষ্কার: ঠিক কী হলে ঘটনাটা ঘটতে পারত না!

অভয়া ক্যারাটে জানলেই ঘটনাটা ঘটত না।

এবং অতি দ্রুত খুন-ধর্ষণের একমাত্র অপরাধীকে ধরে অপরাধের ফয়সালা করে ফেলার মতো সাফল্যের পর এমন মর্মান্তিক ঘটনা যাতে আর কিছুতেই না ঘটতে পারে, তা নিশ্চিত করতে (কেননা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এ তো সবারই জানা কথা) রাজ্যের পুলিশ তৎপর হয়ে উঠেছে। মেডিকেল কলেজে কলেজে (ভবিষ্যতে অন্যান্য সেক্টরের ছাত্রীদের জন্য এমন ট্রেনিং-এর ব্যবস্থা প্রসারিত হবে কিনা, এখনও জানি না) ডাক্তারি ছাত্রীদের ক্যারাটে শেখানোর উদ্যোগ নেওয়ার মতো বড়সড় প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। প্রকল্পের নাম – তেজস্বিনী।

অর্থাৎ পুলিশের কথায় বিশ্বাস করলে (সঞ্জয় রায়-ই একক প্রয়াসে খুন-ধর্ষণ প্রমাণ লোপাট সবই করেছে, এই ‘সত্য’-এ বিশ্বাস তো অবশ্যগ্রাহ্য প্রাগশর্ত) একজন ছাত্রী খানিকটা ক্যারাটে জেনে ফেললেই তিনি কলকাতা পুলিশের একজন দক্ষ কর্মীকে (সেই কর্মী কামোম্মত্ত খুনে মেজাজে থাকলেও) কাত করে ফেলতে পারবেন। গুণ্ডা-বদমাইস যারা মারপিটে অভ্যস্ত, তাদের সামনে তাহলে পুলিশের অবস্থা কী হবে, তা তো সহজেই অনুমেয়!

অন্যদিকে গতকাল বাঁকুড়া মেডিকেল কলেজে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। এক মানসিকভাবে অসুস্থ রোগীকে সাইক্রিয়াট্রি ওপিডি-তে দেখাতে নিয়ে আসা হয়। আনা হয় পুলিশি প্রহরায়। নিয়ে আসে জনাকয়েক পুলিশ। আচমকা সেই রোগী ওপিডি টেবিলে রাখা কম্পিউটার মনিটরটি তুলে চিকিৎসকের মাথায় বসিয়ে দেয় – চিকিৎসক বরাতজোরে প্রাণে বেঁচে গেলেও তাঁর মাথায় পাঁচটি সেলাই পড়েছে, মাথার চামড়া থেকে মনিটরের কুচি বের করতে হয়েছে – পুলিশকর্মীরা নাকি হতবাক হয়ে গেছিলেন, ভায়োলেন্ট সাইকিয়াট্রিক পেশেন্টের কাছ থেকে এমন আচরণ অভাবনীয় না হলেও পুলিশকর্মীরা তৎপর ছিলেন না, অতএব তাঁদের পক্ষে ঘটনাটি আটকানো সম্ভব হয়নি।

তো যদ্দূর জানি, জুডো-ক্যারাটে জাতীয় মার্শাল আর্টের প্রশিক্ষণ নিলে আত্মরক্ষার ক্ষমতা বাড়ে – কিন্তু সেটা সেকেন্ডারি। প্রাথমিক যেটা, সেটা হলো মনঃসংযোগক্ষমতা ও তৎপরতার উন্নতি (অ্যাটেনটিভনেস)। বাঁকুড়া মেডিকেল কলেজের ঘটনা থেকে স্পষ্ট, ওই পুলিশকর্মীরা (নাকি সামগ্রিকভাবেই পুলিশকর্মীদের) মার্শাল আর্টে ট্রেনিং পেলে মন্দ হতো না। পুলিশ কি নিজেদের দিকে একটিবার তাকিয়ে দেখবেন? জানি, আয়নায় মুখ দেখার কাজটা কঠিন, তবু…

আর ঘরপোড়া গরু যেহেতু, নিত্যনতুন প্রকল্প ও সেই প্রকল্পে অর্থবরাদ্দ ও সেই সুবাদে… নাহ্‌, থাক গে, ক্রিসমাস ইভ যেহেতু, বড়দিনের প্রাক্কালে খারাপ খারাপ কথা বলব না!

বড়দিন উপভোগ করুন।

মার্শাল আর্টে প্রশিক্ষিত তেজস্বিনীতে ভরে উঠুক রাজ্যের স্বাস্থ্যপরিমণ্ডল – এই শুভেচ্ছা রইল।

অপরাধী ধরাকরার মতো বিরক্তিকর কাজ কমে গেলে পুলিশ সেই উদ্বৃত্ত সময়ে কোভিডের দিনগুলোর মতো রাস্তায় রাস্তায় হারমোনিয়াম বাজিয়ে গান গাইবেন, ‘জনসচেতনতা বৃদ্ধির কাজে’ উদ্যোগী হবেন (আর পদলেহনের গুরুদায়িত্ব তো রইলই) – এই দুঃসময়ে আমোদ সবসময়ই স্বাগত। বিনীত গোয়েল সুপ্রতিম সরকার ইন্দিরা মুখোপাধ্যায়দের রাজত্বের পুলিশের কাজকর্ম যা, সে তুলনায় ওসব যে ঢের ভালো, তা নিয়ে তো তর্কের অবকাশই নেই।

PrevPreviousসিবিআই–এর প্রতি (৪)
Nextতিলোত্তমার বড়দিনের চিঠিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675538
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]