Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চেনা গল্প অজানা কথা

274998561_4777564449027288_3711622253398840692_n
Dipak Chakraborty

Dipak Chakraborty

People's science activist
My Other Posts
  • March 15, 2022
  • 7:24 am
  • No Comments
জনস্বাস্থ্য বিষয়ক কাজ করতে গিয়ে যা যা অভিজ্ঞতা হলো এই নিয়ে যদি লেখালেখি শুরু করি তাহলে মনে হয় গোটা একটা বই লেখা হয়ে যাবে। কিন্তু ওই যে আমার দোষ, ভাবি অনেক কিছুই কিন্তু সেই ভাবনাগুলো ছাপার অক্ষরে আর ফুটে ওঠে না। তাই সেই অর্থে আমার লেখক হওয়াও আর হলো না। তবুও মাঝে মধ্যে মুখ বইয়ের দৌলতে আমার মোবাইল ফোনের সহায়তায় মাঝে মধ্যে চেষ্টা করি কিছু লেখালেখির তবে তা বেশিরভাগই থাকে সাপ বিষয়ক। ডক্টরস ডায়ালগ ওয়েব ম্যাগাজিনে স্বাস্থ্যবিষয়ক কিছু লেখালেখির চেষ্টা করেছি কিন্তু এক্ষেত্রেও অনভ্যাসে লেখার হাত সাপের মতো আমার কলম গর্তে ঢুকে গেছে।
গত বৃহস্পতিবার বারাসাত মেডিকেল ক্যাম্প থেকে ফিরে দৃঢ় প্রতিজ্ঞা করলাম এবার কিছু লিখবোই। কি দিয়ে শুরু করি ভাবতেই মনে পড়ে গেলো বারাসাত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক গৃহবধূর কথা। আসুন আজ না হয় সেই গল্প নিয়েই কিছু আলোকপাত করি।
বছর চল্লিশ বয়স। সাধারণ ঘরের গৃহবধূ। এই ব্যবস্থায় আর পাঁচটা মানুষের মতোই আর্থিক অনটনের মধ্য দিয়েই জীবনযাপন করেন। এদের কাছে স্বাস্থ্য – ‘ফেলো কড়ি মাখো তেল’ অর্থাৎ অর্থ থাকলে চিকিৎসা পরিষেবা পাবেন নচেৎ জল পোড়া, তেল পোড়ার উপর নির্ভর করেই কাটিয়ে দিতে হবে বাকি জীবন। এই মানুষগুলোর কাছে সরকারি হাসপাতাল একমাত্র ভরসা হলেও বহুবার জিজ্ঞেস করায় একই অভিযোগ বারংবার শুনেছি হাসপাতাল থেকে ঠিকঠাক ওষুধ পাওয়া যায় না এবং বাইরে থেকে কিনলে ওষুধের অনেক দাম। এতো ওষুধের খরচ বহন করতে তারা অক্ষম। জেনেরিক নামে ন্যায্য মুল্যের ওষুধ দোকান থেকে কিনে খেতে পরামর্শ দিলেও কোনও এক অদৃশ্য কারণে বেশ কিছু রোগীদের মুখ থেকেই শুনতে হয় ওই ওষুধে কাজ হয়না। অবাক হলেও আশ্চর্য হই না কারণ এই মানুষগুলোর কাছে সত্যি কথা বলতে আমরা ঠিকঠাক সঠিক তথ্যগুলো বলতে বা তুলে ধরতে পারিনি। আমরা যারা যুক্তিসঙ্গত চিকিৎসার পরিকাঠামোর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছি তারা জানি রোগ নির্ণয় সঠিক হলে সেক্ষেত্রে ১ টাকার ওষুধে কাজ হবে না ১০ টাকার ওষুধে কাজ হবে এমন কোনও যুক্তি নেই। আমাদের নিজেদের অসুস্থতার ক্ষেত্রে বন্ধু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই  জেনেরিক নামে ওষুধ আমরা নিজেদের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখেছি তাতে তো এই ওষুধ খেয়েই আমরা সুস্থই আছি। তাহলে?
আসলে যতদিন না আমরা সবাই মিলে একসাথে চিৎকার করে রাষ্টের কাছে আমাদের  দাবির স্বপক্ষে এই কথাগুলো রাষ্ট্র প্রভুদের কানে ঢোকাতে না পারছি ততদিন এই বিভ্রান্তি নিয়েই কর্পোরেট ওষুধ কোম্পানিগুলোর অজান্তেই দালালি করে যাবো।
স্বাস্থ্য আমাদের অধিকার,স্বাস্থ্য ভিক্ষা নয়। ‘সবার জন্য স্বাস্থ্য’ একমাত্র পথ – এই দাবি যদি জোরের সাথে এখনো বলতে না পারি তবে এই বিভ্রান্তিকে দূর করে মানব জাতির কাছে সঠিক যুক্তিসঙ্গত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া আমি মনে করি অসম্ভব।
‌যাই হোক প্রসঙ্গে আসি, গৃহ বধুটির কেস হিস্ট্রি নিয়ে ব্লাড প্রেসার মাপতে গিয়ে লক্ষ্য করি বাঁহাতের বাহুতে অনেকগুলো তাবিজ মাদুলি। এগুলো কেনো পড়েছেন জিজ্ঞেস করায় জানালেন -‘আমাকে এমন তুকতাক করেছে, প্রায় তো মরেই যাচ্ছিলাম শেষমেশ এই মাদুলিই বাঁচিয়ে দিলো’। কি সমস্যা হচ্ছিল জানতে চাওয়ায় প্রত্যুত্তরে জানালেন ‘মাথা কেমন জানি ঘুরছিলো, ঘুম হচ্ছিল না ঠিক মতো, কিছু খেতে ভালো লাগছিলো না, দিন দিন শরীর কেমন জানি লাগছিল। যে গুনিনের কাছে গিয়ে ছিলাম তিনিই বললেন কেউ তুকতাক করেছে। এই মাদুলি বাঁ হাতের বাহুতে বাঁধলে ঠিক হয়ে যাবে’।
এখন কেমন আছেন প্রশ্ন করায় বললেন – ‘ভালো আছি’। ডা. পুণ্যব্রত গুণের প্রেসক্রিপশন উল্টে দেখলাম দুই একটি গুরুত্বপূর্ণ ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া আছে। এই ওষুধগুলো ঠিকঠাক খেয়েছেন ? ‘হ্যাঁ সব ওষুধ খেয়েছি আজ রুটিন অনুযায়ি দেখাতে এসছি আগের থেকে অনেক ভালো আছি। তা মাদুলি পড়ে ভালো আছেন না ওষুধ খেয়ে এটা কিভাবে প্রমাণিত করবেন ? এবার আর কিছু বলার চেষ্টা করেও কেমন জানি নীরব হয়ে রইলেন। আমি হয়তো একটু জোরের সাথে বললে কিংবা জোর করলে হয়তো হাতের মাদুলিগুলো খুলে ফেলতেন। কিন্তু তা আমি সচেতন ভাবেই করিনি৷ যেদিন উনি নিজে থেকেই হাতের মাদুলি খুলে ফেলে দেবেন সেদিনই বুঝবো উনি প্রকৃত বিজ্ঞানটাকে সঠিক বুঝতে পেরেছেন।
আপাতত যেভাবে আমাদের বারাসাত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরিষেবা নিতে আসছেন সেভাবেই আসুন। শুধু বললাম এটা নিছকই মনের বিশ্বাস ছাড়া আর কিছুই নয়, মা। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধগুলো সময় মতো খেয়ো ওষুধগুলো বন্ধ করো না……
PrevPreviousপ্যারেইডোলিয়া এবং ধাপ্পাবাজি
Nextএক ভুলোমনের ডাক্তারের গল্প Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

June 4, 2026 2 Comments

(চিকিৎসক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি প্রকাশিত পুস্তক The Calcutta Medical College, 1822-1897: Medicine, Social Psyche and the Making of Modern Citizenry (Primus, 2025) শুরুর

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

June 3, 2026 No Comments

রবিবার বলে আজ দুপুরে কিছুক্ষণ বাড়িতে থাকতে পেরেছিলাম। দশ- পনেরো মিনিট টিভি দেখার সুযোগ পেলে আমি সাধারণত খবর দেখি এবং অভ্যাসবশত ১৩৬০ টিপে এবিপি আনন্দ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

June 3, 2026 No Comments

অধিকার না দয়া? ঠিক এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার নারী সমাজে। বহু অর্থনীতিবিদ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা বলে চলেছেন এবং

সাম্প্রতিক পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

Dr. Jayanta Bhattacharya June 4, 2026

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

Dr. Koushik Dutta June 3, 2026

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

Parichay Gupta June 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628214
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]