Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্যারেইডোলিয়া এবং ধাপ্পাবাজি

275404850_4902946516426474_185950104889510641_n
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • March 15, 2022
  • 7:09 am
  • No Comments
হয়তো অনেকেই জানেন। হয়তো অনেকেই জানেন না। প্যারেইডোলিয়া (Pareidolia) হলো সম্পর্কহীন কোন কিছুতে অর্থপূর্ণ কিছু খুঁজে পাওয়া।
সহজ উদাহরণ: আপনি কোন কিছুর দিকে খানিকটা সময় তাকিয়ে থাকুন। দেখবেন – সেখানে আপনার পূর্বপরিচিত কোন কিছুর অবয়বের সঙ্গে মিল দেখতে পাবেন।
এটি একটি বিভ্রম। আমাদের মস্তিষ্কে এরকম ক্ষণস্থায়ী বিভ্রম সবারই হয়।
বেশিক্ষণ সেটা নিয়ে ভাবলে মনে হবে- ওটা সত্যিই পরিচিত মুখ বা অবয়ব।
অনেক সময় আমরা কোন পাথরে মানুষের মুখের অবয়ব খুঁজে পাই।
অনেক সময় আমরা সাদা কোন কিছুতে ভূত দেখি। চাঁদের বুড়িও এরকম একটি ঘটনা।
সহজ একটি উদাহরণ হলো – গোল স্মাইলি। ওরকম একটা গোলের মধ্যে তিনটি দাগ দেখলে আমরা মানুষের মুখমণ্ডল কল্পনা করে নিই। আর এই বিষয়টি নিয়ে ভণ্ডরা যুগে যুগে নানা রকম ব্যবসা করেছে। অন্ধবিশ্বাসী অনুরাগীরা সেগুলোতে বিশ্বাস করেছে।
শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বহু উন্নত দেশেও এরকম পাথরে ভগবান, গাছের গুঁড়িতে ভগবান, মেঘে মাতা মেরী অন্য কোথাও যীশু খ্রীষ্ট – এসব খুঁজে পেয়েছে। মানুষ কোনদিনই প্রশ্ন করে না এসব নিয়ে। ঠিক এই কারণেই অশিক্ষিত ভণ্ডরা নিজের বিভিন্ন ভাবে ভঙ্গি ও কর্মকাণ্ড দ্বারা মানুষের মনে বিভ্রম তৈরি করে।
কিন্তু এই বিষয়টি অনেক সময় আমাদের খুব সাহায্য করে। চিত্রশিল্পীরা যখন কোন ছবি আঁকেন, তাঁরা রঙের নানান রকম ব্যবহার করে নানান অবয়ব তৈরি করেন।
আমরা মেডিকেল সায়েন্সে বিভিন্ন বিষয়ের সঙ্গে সাদৃশ্য খুঁজে নিয়ে বিভিন্ন রোগ ডায়াগনসিস করি। যেমন ধরুন – আমাদের ব্রেন স্টেমের একটি অসুখ হয়, যখন অ্যাবনর্মাল জায়গাটা দেখতে ত্রিশূলের মত হয় বলে আমরা তাকে বলি Trident sign। এরকম অজস্র উদাহরণ আছে।
সেগুলো খুব সহজে আমাদের ব্রেন মনে রাখে বলে, আমাদের কাজ সহজ হয়ে যায়। এবার আপনি যদি বলেন – সেখানে শিব ঠাকুর আছেন, তাহলেই দেখবেন – ফাঁদে পড়ার জন্য মানুষের অভাব নেই!! ব্যবসা জমে যাবে!
এমনও হতে পারে শুধু দেখা নয়, অন্যান্য সেন্স যেমন কানে শোনার ক্ষেত্রে ও একই ঘটনা ঘটতে পারে। হঠাৎ কোন কিছুর শব্দের ভেতর পরিচিত গানের তাল খুঁজে পেতে পারেন।
দুটি উদাহরণ দিই এই বিষয়ে – সিঙ্গাপুরে Monkey God বলে গাছের গুঁড়িতে এরকম এক ভগবান তৈরি হয়ে গিয়েছিল রাতারাতি ২০০৭ সালে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর ধোঁয়ার ভেতর অনেকে শয়তানের চেহারা আবিষ্কার করেছিল!!
এইটুকু বলার যে- বিজ্ঞান কে ভণ্ডরা কিভাবে ব্যবহার করে সেটা শিখুন।
প্রশ্ন করার অভ্যাস তৈরি করুন। একটাই তো মানুষ জন্ম …. না হয় লোকের চোখে একটু তেরিয়াই হলেন‌!! চুপচাপ সব কিছু মেনে নিয়ে তো পাথরও যুগ যুগ ধরে পড়ে থাকে।
শেষে একটি মজার গল্প বলি এই নিয়ে – আগেকার দিনের সিনেমায় দেখেছেন আশা করি – নায়ক বা নায়িকা একজন আরেকজনের বিরহে গাছপালা পশুপাখি ইত্যাদির মধ্যেও প্রিয়তম/প্রিয়তমা কে দেখতে পেত বা অনুভব করতো। মানে যেদিকে তাকাই তোমাকেই দেখি শুধু …হে হে
আজকাল আর কেউ এইরকম প্যারেইডোলিয়াতে বিশ্বাস করে না ….ভাগ্যিস। ?
ছবিতেঃ রোমানিয়ান স্ফিংস
PrevPreviousআই ভি এফ চিকিৎসায় খরচ কতোটা?
Nextচেনা গল্প অজানা কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669962
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]