Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কিছুই বলতে চাইছি না

Screenshot_2026-06-14-23-54-39-31_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • June 15, 2026
  • 6:21 am
  • No Comments

কোন একটা হিন্দি সিনেমার একটা দৃশ্য মনে পড়ল। খোলা গর্তের পাশে দাঁড়িয়ে এক মাতাল গর্তের দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলছে – পঁচ্‌চিশ, পঁচ্‌চিশ… কোনও কৌতূহলী ব্যক্তি ব্যাপারটা কী জানার আগ্রহে গর্তের দিকে ঝুঁকলেই মাতাল তাকে পশ্চাদ্দেশে এক লাথি মেরে গর্তে ফেলে দিচ্ছে… এবং কাউন্টিং শুরু করছে… ছাব্বিশ…ছাব্বিশ…

রোববারের একটি চমৎকার দুপুর ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ দেখে কাটানোর পর সিনেমাটা নিয়ে দু’কথা লিখব ভেবেছিলাম। ভেবেছিলাম অন্তত এটুকু লিখব যে, খারাপ ছবি বানানোর দক্ষতার ক্ষেত্রে এই ছবিতে নন্দিতা-শিবপ্রসাদ জুটি নিজেদেরও ছাপিয়ে গেছেন। যদিও শুধুই সোহিনী সেনগুপ্তকে দেখার জন্যই হলে যাওয়া যায়। এবং খানিকটা রজতাভর জন্যও – আর রজতাভর সাগরেদ কনস্টেবলের জন্যও (অভিনেতার নাম জানি না)। এঁদের পাশাপাশি অতনু বর্মন চমৎকার, এবং অর্জুন চক্রবর্তী অভিনয়ে-গানে অনবদ্য। তবে সবকিছু ছাপিয়ে খারাপ চিত্রনাট্যের দুর্গন্ধ ও সম্পাদনার নিদারুণ ব্যর্থতা এতখানিই সর্বময় যে বসে থাকাটাই কষ্টকর। আর শেষটুকু তো অনির্বচনীয়!

কিন্তু এর আগে একটি খুব-খারাপ বাংলা ছবিকে খারাপ বলায় বড়রা বকে দিয়েছিল। বলেছিল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারছে না স্রেফ আমাদের মতো আঁতেল লোকদের জন্যই (মাইরি বলছি, আমাকে এতখানি ইম্পর্ট্যান্ট ভাবার মতো শুভানুধ্যায়ী আজও রয়েছেন, এই মর-পৃথিবীতেই রয়েছেন) – এমত ভর্ৎসনার পর কোন হিন্দি ছবি কতখানি অ্যাবসার্ড, তার তালিকাও দিয়েছিলেন – তো যা-ই হোক, আজকাল আমি বাংলা ছবি নিয়ে কিচ্ছুটি বলি/লিখি না – পাছে লিখে/বলে ফেলি, সেই ভয়ে দেখতেই যাই না। আর মাথার উপর যখন এমনকি স্বরূপ বিশ্বাসও নেই, তখন অনাথ বাংলা ফিল্ম ইণ্ডাষ্ট্রির উপর মায়াদয়া করাটাই মানবিকতা।

তারপরও, আজ সকালের কাগজে যখন দেখলাম যে মাত্র কয়েকদিনের মধ্যে এই ছবি দেখে ফেলেছেন এক লাখ তিরিশ হাজার মানুষ – তখন উপরের ওই মাতালের গল্পটা মনে পড়ে গেল। এটুকুই। বলাই বাহুল্য, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ নিয়ে আমি কিছুই বলছি না। ভালো বা খারাপ, কিচ্ছুটি বলছি না। সোক্রাতেসের কথার রকমফের করে বলতে পারি : দেখতে যেতে পারেন – ভালো লাগলে তো মিটেই গেল, আর ভালো যদি না-ও লাগে, তাহলে বাংলা ফিল্ম ইণ্ডাষ্ট্রির পাশে দাঁড়ানো হবে, সেও কিছু কম ভালো কাজ নয়। কিন্তু আমি তা-ও বলছি না, কেননা আমি কিচ্ছু বলতে চাইছি না।

ও হ্যাঁ, সিনেমার ওই মাতালের গল্পটা আরও এক কারণে মনে পড়ে গেল। হকার উচ্ছেদ বা উচ্ছেদের রাজনীতি দেখে একশ্রেণীর মানুষের উচ্ছ্বাস ও উল্লাস দেখে বলা-ই যেত… কিন্তু ওই একই ব্যাপার। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়েও আমি কিচ্ছু বলছি না। মানে, কিছুই বলতে চাইছি না।

PrevPreviousঅভয়া মঞ্চের প্রলয়-স্মরণ
Nextবাচ্চা বন্ধের অপারেশানের পরেও কী ভাবে মা হবেন?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677963
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]