Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাধীনতাহীনতায়

IMG_20201105_161648
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • November 6, 2020
  • 7:15 am
  • No Comments

ফড়েরা সব ছড়িয়ে আছে নানান নামে,
স্বাধীনতা কিনবে তোমার সস্তা দামে।
বেচবে তোমার ভাবনাগুলো, লক্ষ্মীসোনা?
করলে জিগেস বলবে জানি ‘কক্ষনো না!’
কিন্তু ভায়া, সিঁদ কাটেনা এসব চোরে,
বুক ফুলিয়ে দিব্যি তোমার সঙ্গে ঘোরে,
সব রয়েছে তোমার নিবিড় বন্ধু সেজে,
তুমি যে ওর দাস হয়েছো বুঝবে কে যে!

তথ্য যখন ভাবছো কোনো সত্যি কি গুল,
ফোনের বোতাম আলতো টিপে অমনি গুগল।
গুগল মানেই সত্যি এখন অভিধানে,
আর কিছু যে দেখবেনা কেউ, গুগল জানে।
কিন্তু গুগল হাজার হলেও ব্যবসা করে,
দেখবে সেও আসছে কত লাভের ঘরে।
অ্যালগরিদম ওপর তোলে পয়সা দিলে
উপায়বিহীন আমরা সবাই নিচ্ছি গিলে।
ঠিকটা জানার স্বাধীনতা নেই তো কারো,
গুগল তোমায় যা জানাবে জানতে পারো।

তৈরী যদি করছো কিছু বেচবে ভেবে,
অ্যামাজনের পিরানহারা পিছু নেবে।
‘অপনা দুকান’ দুকান ধরে টানবে কাছে
নিজের মতো বেচার মুরোদ কার আর আছে।
ওরাই তাবত বিক্রিবাটার আজকে মালিক,
নিজের জিনিস বেচতে গিয়ে বুঝবে তা ঠিক।
আর যদি হও ক্রেতা তবে ভাবনা কি আর
একটা ক্লিকেই সব প্রয়োজন মিটবে ডিয়ার।
ক্রেতার সাথে বিক্রেতার আর হয়না কথা,
হারিয়ে গেছে ব্যবসা করার স্বাধীনতা।

চিন্তাগুলোও নয় যে স্বাধীন আগের মতো
ভুল ফরওয়ার্ড করতে থাকি অবিরত।
হোয়াটসঅ্যাপ আর ফেসবুকময় ফোন-জগতে,
এলেম লাগে ভাবনা কিছু নিজের হতে।
লাইক কমেন্ট এবং শেয়ার করছি বটে,
মগজ যে যায় সেই সুযোগে ধর্মঘটে।
বিশ্লেষণের কলমরা আজ ভীষণ দুখী
দু একজনাই পড়তে সেসব মারবে উঁকি।
বরং যদি উস্কানো হয় ঘৃণার উনুন,
অমুক লোকের খারাপ স্বভাব সবাই দেখুন,
কিংবা মেতে ধর্ম এবং রাজনীতিতে,
তরজা বাঁধে সমর্থক আর বিরোধীতে,
আমরা তখন উহ্য রেখে বেবাক কাজই,
যে যার মতো পেশল কথায় মুগুর ভাজি।
দেখি যখন রোজনামচার হিসেব খুলে,
জল দিয়েছি অন্য কারো টবের ফুলে।

ভোটাধিকার মানেই কি আর স্বাধীনতা,
স্বাধীন মানে নিজেই ভাবা নিজের কথা।
নিজের মতো বেচা কেনা এবং জানা,
ই-দুনিয়ার ছকের খোপে সে সব মানা।
আমরা এখন অ্যালগরিদম-দাঁড়ের তোতা,
ই-দানাতে পেট ভরিয়ে চঞ্চু ভোঁতা।

বেশ বাঁচি সব বেচে দিয়ে স্বাধীনতা।

ছবি ঋণ স্বীকার: তৌসিফ হক

PrevPreviousহাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ১৬
Nextলজিক্যাল ফ্যালাসিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পুজোর মুখে একটা ভালো খবর!

October 19, 2026 1 Comment

পুজোর মুখে একটা ভালো খবর। (খেয়াল করুন, অর্বাচীন মাকুদের মতো করে – মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ যাদের বইয়ের স্টল ভেঙে দেওয়া হচ্ছে, সেই

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

October 19, 2026 No Comments

আপনারা কি সুরেন্দ্র সিং চৌধুরীর নাম শুনেছেন? শোনেননি তো? না, না! এই না শোনাটা কোনো অন্যায় নয়। খুব কেউকেটা মানুষ নয় সুরেন্দ্র। এদেশে নামের পাশে

অগ্রাধিকার আপনি দেখতে পাচ্ছেন কি?

October 19, 2026 No Comments

চোর পালালে বুদ্ধি বাড়ে। সেটা হয়তো খুব একটা কাজের কথা নয় – কিন্তু অন্তত ওটুকু হলে পরের চুরি আটকানো যায়। এবার পুজোয় পুলিশ, খুব সম্ভবত

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

October 18, 2026 No Comments

চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণহানি: উদ্যোক্তাদের চরম গাফিলতি ও প্রশাসনিক ব্যর্থতার জবাবদিহি চাই! ভয়াবহ, মর্মান্তিক! চোরবাগান সার্বজনীনে দুর্গাপুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে ২০ জনের মৃত্যু এবং

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

October 18, 2026 No Comments

জনগণকে ন্যায়বিচারের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা দখলের রাজনীতি, এক তরুণীর মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করে তোলা এবং সাধারণ মানুষের আবেগ ও ন্যায়বিচারের দাবিকে ক্ষমতার লড়াইয়ে

সাম্প্রতিক পোস্ট

পুজোর মুখে একটা ভালো খবর!

Dr. Bishan Basu October 19, 2026

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

Somnath Mukhopadhyay October 19, 2026

অগ্রাধিকার আপনি দেখতে পাচ্ছেন কি?

Dr. Bishan Basu October 19, 2026

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

West Bengal Junior Doctors Front October 18, 2026

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

West Bengal Junior Doctors Front October 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

692382
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]