Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ১৬

IMG_20201022_204018
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • November 6, 2020
  • 7:14 am
  • No Comments

খাদ্য

হাইপারটেনশন প্রতিরোধে এবং হাইপারটেনশনের চিকিৎসায় ওষুধপত্রের সাথে সাথে খাদ্য ও শরীরচর্চার যথেষ্ট ভূমিকা আছে।

যেসব খাবার উপকারীঃ

হাইপারটেনশনে তাজা ফল যেমন- লেবু, পেয়ারা, আমলকী, কামরাঙা, আপেল, কমলা, পেস্তা, বাদাম, ডালিম, কলা, নাশপাতি, পেঁপে ইত্যাদি নিয়মিত খেতে হবে।

এ ছাড়া সবুজ শাকসবজি যেমন- প্রায় সব ধরনের সবুজ শাক (পালংশাক, কলমিশাক, মুলোশাক, পাটশাক ইত্যাদি) এবং বাঁধাকপি, ফুলকপি, টমেটো, শসা, মুলা, লাউ, মটরশুঁটি, ঢেঁড়স, বেগুন, কুমড়ো ইত্যাদি। এ ছাড়া খেতে পারেন প্রোটিন জাতীয় প্রায় সব ধরনের খাবার (চর্বিযুক্ত মাংস, চিংড়ি ও ডিমের কুসুম বাদ দিয়ে)।

যেসব খাবার উচ্চ রক্তচাপের রোগীর পরিত্যাগ করা উচিতঃ

১. লবণ এবং বেশি লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। এর সঙ্গে বিট লবণ এবং অন্যান্য মুখরোচক লবণ গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে। সাধারণত উচ্চরক্তচাপে সারাদিনের ৫- ৬ গ্রামের বেশি লবণ গ্রহণ করা উচিৎ নয়(এক চা চামচ)।

২. অতিরিক্ত তেলযুক্ত খাবার- কেক, পেস্ট্রি, নুডলস, পরোটা, লুচি, আইসক্রিম ইত্যাদি খাওয়া যাবে না।

৩. ডিমের কুসুম, খাসির মাংস, গরুর মাংস ইত্যাদি খাওয়া যাবে না।

৪. চাটনি অর্থাৎ আচার খাওয়া যাবে না। কারণ আচারে প্রচুর তেল ও লবণ ব্যবহার করা হয়; যা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির জন্য খুবই ক্ষতিকর।

সারাদিনের খাবারে পটাশিয়াম জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে পারলে উচ্চ রক্তচাপের পরিমাণ নিয়ন্ত্রণ রাখা যায়। সাধারণত ডাবের জল, কলা ও সবজিতে প্রচুর পটাশিয়াম থাকে।

DASH ডায়েট(Dietary Approaches to Stop Hypertension) কি?
আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ, হাইপারটেনশন প্রতিরোধের জন্য এই রকম খাদ্যের প্রচলন করে। এই ডায়েটে প্রচুর সব্জি, ফল, গোটা দানাশস্য, কম স্নেহ পদার্থ যুক্ত দুগ্ধজাত খাদ্য থাকে। তাছাড়াও মাছ, মুরগীর মাংস, বাদাম এবং বিন থাকে। চিনি ও উচ্চ ক্যলোরির শর্করাজাতীয় খাদ্য, এবং উচ্চ পরিমাণ স্নেহ পদার্থ যুক্ত খাদ্য(যেমন রেড মিট) পরিহার করা হয়।

একথা মনে রাখতে হবে হাইপারটেনশনের সাথে অনেক সময় রোগীর ডায়াবেটিস এবং ডিসলিপিডেমিয়া থাকতে পারে। ডায়েট চার্ট বানানোর সময় সেগুলিও মাথায় রাখতে হবে।

বডি মাস ইনডেক্স বা BMI কি?
বডি মাস ইনডেক্স নীচের সমিকরণের দ্বারা বের করা যায়। এর সাহায্যে বোঝা যায় কেউ অতিরিক্ত রোগা বা স্থূল কিনা।
বডি মাস ইনডেক্স= দেহের ওজন (কেজি) ÷ {দেহের উচ্চতা (মিটার)}²
• < ১৮.৫০ ………….. ওজন স্বাভাবিকের চেয়ে কম।
• ১৮.৫০ — ২৪.৯ ………স্বাভাবিক ওজন।
• ২৫.০০ — ২৯.৯ ……..অতিরিক্ত ওজন।
• >৩০.০০ ………………স্থূলতা
হাইপারটেশনের রোগীদের আদর্শ বডি মাস ইনডেক্স হলো ১৮.৫- ২২.৫। স্থূল ব্যক্তিদের হাইপারটেনশন নিয়ন্ত্রণে সমস্যা হয়। তাছড়া স্থূল ব্যক্তিদের হাইপারতেনশন থাকলে হৃদরোগের সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই বড়ি মাস ইনডেক্স ২৩এর বেশি হলে খাদ্য নিয়ন্ত্রণ ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে তা কমানোর চেষ্টা করা উচিৎ।

PrevPreviousঝামেলি ১
Nextস্বাধীনতাহীনতায়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

। সংজ্ঞা হয় না ।

May 19, 2026 No Comments

উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না। আগে যা ছিলো, তার থেকে ভালো থাকলেই সেটাকে উন্নয়ন বলা যায়। যে ভিখারির দৈনিক রোজগার দশ টাকা ছিলো, এখন যদি

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

May 19, 2026 No Comments

পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্থা ও ভয় প্রদর্শনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

May 19, 2026 No Comments

সরকারি হাসপাতালে কাজ করেছি, সব মিলিয়ে প্রায় ৩৫ বছর, বিভিন্ন জায়গায় অনেকগুলি হাসপাতালে। সবচেয়ে বেশি দিন ছিলাম চন্দননগরে। তবে, যেখানেই থাকি, সে ২-৩ বছরই হোক

“নতুন সরকার #৩”

May 18, 2026 No Comments

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে দু একটা কথা বলে রাখি। এটা অধিকার নাকি সরকারের দয়ার দান সেই বিতর্কে না গিয়েই বলছি, রোজগার বাড়লে কা’র না ভালো লাগে,

নিতান্তই ব্যক্তিগত

May 18, 2026 No Comments

কৃষ্ণা দি তখন থাকতেন শ্যামবাজার টেলিফোন এক্সচেঞ্জ-এর পাশে। হঠাৎই আমাকে ডাকতে আসে একটি ছেলে, এসে বলে, _প্রদীপ্ত দা পাঠিয়েছে, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে

সাম্প্রতিক পোস্ট

। সংজ্ঞা হয় না ।

Arya Tirtha May 19, 2026

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

West Bengal Junior Doctors Front May 19, 2026

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

Dr. Amit Pan May 19, 2026

“নতুন সরকার #৩”

Dr. Samudra Sengupta May 18, 2026

নিতান্তই ব্যক্তিগত

Dr. Tamonash Bhattacharya May 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623474
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]