Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অনেক কিছু করার আছে শিশুদের জন্য

Oplus_131072
Satabdi Das

Satabdi Das

School teacher. Writer-Activist.
My Other Posts
  • November 15, 2024
  • 8:57 am
  • One Comment

আমি এক জায়গায় পড়তে যেতাম ক্লাস নাইনে। একটি মেয়ে আসত। সুন্দরী ছিল। এবং একদম পড়া পারত না। খুব মাথামোটা।

তার স্কুলের অন্য কয়েকজন মেয়েও পড়তে আসত৷ তারা ওকে নিয়ে হাসাহাসি করত। বলত, ‘ও তো কাউকে না বলতে পারে না। বোকাসোকা তো৷’ আমি ভাবতাম, অনেক ছেলে ওকে প্রোপোজ করে, বেচারা বোকাসোকা মানুষ হয়ত ‘না’ বলতে পারে না।

তারপর একদিন শুনলাম, ওই না বলতে না পারার অন্য মানে আছে। যখন কেউ ওর শরীরে হাত দেয়, ও বেচারা না বলতে পারে না৷ আরও শুনলাম, অনেকে চেষ্টা করলেও, মূলত একজন পুরুষকেই বোঝানো হচ্ছিল, যে প্রায়শ ওর গায়ে হাত দেয়। সে ওর বাবার বন্ধু। ওকে অঙ্ক করাতে আসে। বন্ধুরা জানে। কিন্তু আশ্চর্য ব্যাপার, বাবা-মা জানে না। তের বছরের আমি তের-চোদ্দ বছরের অন্য মেয়েদের থেকে শিখলাম, এরকম কারও সঙ্গে হলে ফিসফিসিয়ে হাসাহাসি করতে হয়। কি আশ্চর্য ভাবে ট্রিভিয়ালাইজ করতে শেখানো হয় আমাদের যৌন নির্যাতনকে! ট্রিভিয়ালাইজ-কে বাংলায় কী বলব? নগণ্যকরণ?

আর একবার এক গুজব উঠল আমাদের ইস্কুলে। ইস্কুলের অন্য কোনো ক্লাসের কোনো মেয়ে নাকি প্রেগনেন্ট হয়ে পড়েছে। এটা আদৌ সত্যি, নাকি মিথ্যা, আমরা কেউই জানতাম না৷ গুজব উড়ছিল বাতাসে৷ শেষ পর্যন্তও জানা যায়নি। কিন্তু সবাই বন্ধুদের বলছিল, ‘কনগ্র‍্যাটস। তুমি মাসি হতে চলেছ।’ এবং সবাই মুখ টিপে হাসছিল। আমাদের বয়স তখনও ওই রকম— বারো থেকে চোদ্দর মধ্যে। আমরা কেউ ভাবিনি, মেয়েটি, যদি সত্যি এরকম কেউ থাকে, সে কি ধর্ষণের শিকার? সে কি কোনো ছেলে বন্ধুর দ্বারা প্রতারিত? খুব অদ্ভুত লাগে এখন! আমাদের এই সাধারণ শিক্ষাটা ছিল না কেন? কেন আমরা সমব্যথী হতে পারিনি?

কলেজ। এক বান্ধবী বলল, ওর মেসো ওকে ছোটবেলা থেকে যৌন নির্যাতন করত। মা জানে৷ কিন্তু মাসি কষ্ট পাবে, তাই মেসোকে আড়ালে বকেছে। সেই প্রথম জানলাম, বাবা-মামা-মেসোর বন্ধু শুধু নয়, মেসো নিজেও! আর শেষত যা জানা বাকি ছিল, তা হল, বাবা নিজেও এ কাজ করতে পারে। সেই কেসও ক্রমে দেখলাম।

আমার শৈশব এবং কৈশোর যখন ফিরে দেখি, তখন মনে হয়, একটা অন্ধকূপে বাস করতাম। কত ভুল জায়গায় হেসেছি! কত জনের জন্য কত কিছু করতে পারিনি, যা যা আজ নিজের মেয়ে বা তার বন্ধুদের জন্য করতে পারি!

মনে হয় বলেছিলাম, আমাদের মেয়েরা আমাদের গর্বিত করেছে তাদের স্কুলের এক শিক্ষাকর্মীর মেয়েদের গায়ে হাত দেওয়া নিয়ে প্রতিবাদ করে। কিন্তু আমাদের নিজেদেরও পিঠ চাপড়ানো উচিত, আমরা অভিভাবক হিসেবে এব্যাপারে আমাদের আগের প্রজন্মের চেয়ে বেশি সফল। কিন্তু সবাই কি?

লক্ষ্য করে দেখুন, আরজিকরের পর বারবার ঘটছে নাবালিকার ধর্ষণ বা খুন। কুলতলি। যাত্রাগাছি। হাওড়া। কৃষ্ণনগর। শিক্ষক ছাত্রীকে যৌনবস্তু ভাবে, এর চেয়ে লজ্জার কী আছে? আর কৃষ্ণনগরে অভিযুক্ত নিজে সদ্য সাবালক। তাহলে ছেলেদেরই বা আমরা মানুষ করতে পারছি কই?

আজ শিশুদিবস। অনেক কিছু করার আছে শিশুদের জন্য। তার মধ্যে অন্যতম প্রধান হল তাদের লিঙ্গ-ধর্ম-শ্রেণি-জাতি নির্বিশেষে সব মানুষকে প্রাথমিক ভাবে শ্রদ্ধা করতে শেখানো।

(ইয়ে, শ্রেণি রাজনীতির লোকেরা বলবেন, শ্রেণি-ঘৃণা গুরুত্বপূর্ণ শিক্ষা। ইন ফ্যাক্ট এই অভিজ্ঞতা হয়েছে আমার। শৈশব থেকেই নাকি একটা নির্দিষ্ট শ্রেণিকে ঘৃণা না করলে তারা বিগড়ে যাবে, এমন বার্তা পেয়েছি। অথচ, আমাদের ছোটবেলায় খুব সহজেই আমরা আতিশয্যকে ঘৃণা করতে শিখেছি, বড়লোকিকে ঘৃণা করতে শিখেছি, দুর্নীতিপরায়ণ বড়লোককেও ঘেন্না করতে শিখেছি। কিন্তু বড়লোক দেখলেই ঘেন্না করতে শিখিনি। ঘেন্না প্রাথমিক শিক্ষা হিসেবে শিশুর জন্য খুব ভাল শিক্ষা নয়। যাক গে, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি।)

তাদের নারী ও প্রান্তিক লিঙ্গযৌনতার মানুষদের প্রাথমিকভাবে সহনাগরিক ভাবতে শেখানো দরকার। নিজের শরীরকে চেনানো দরকার। যৌন নির্যাতন সম্পর্কে হ্যা হ্যা হি হি বন্ধ করে সঠিক প্রতিবাদ শেখানো দরকার৷ পক্সো-র খুঁটিনাটি তাদের বোঝানো দরকার।

এসব করতে পারলে, তবে আমরা নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করতে পারব তাদের প্রতি।

PrevPreviousদ্রোহের আগুন বা মধ্যবিত্তের চিন্তাবিলাস
Nextবিকল্প রাজনীতির সন্ধান জারি রাখুনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Indira c
Indira c
1 year ago

অনেক ধন্যবাদ লেখাটার জন্য। জন্ম থেকে যে কাঁটার বন ফেস করতে হয় মেয়েদের ( ছোট ছেলেদের বা অন্য লিঙ্গকে বাদ দিলে অসম্পূর্ণ হবে কাজ) তাকে ফোর ফ্রন্টে নিয়ে আসা দরকার।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

August 5, 2026 No Comments

সরকারি হাসপাতাল তথা শিক্ষাপ্রাঙ্গণের বুকে সংঘটিত ৯ আগস্টের সেই নৃশংস অপরাধ আজও বিচারহীন। সময় পেরিয়েছে, ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু ন্যায়বিচারের পথ আজও অধরা। তদন্তভার গ্রহণের

“গল্প কিন্তু গল্প নয়”

August 5, 2026 No Comments

উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন বাড়ি তৈরি হওয়ায় খুশি হয়ে সেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হেলথ এসিস্ট্যান্ট দিদি আমাকে মেসেজ করে জানাচ্ছেন, “খুব খুশি। এত বছর কাজ করার পর

৯ আগস্ট ২০২৬-এর প্রাককালে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর আহ্বান

August 5, 2026 No Comments

আবার একটা ৯ আগস্ট। দু বছর আগে অভয়া খুন হয়েছিল তার নিজের কাজের জায়গায়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তারপর সারা কলকাতা, সারা বাংলা,

Bacteria Sacrifice Themselves for Each Other?

August 4, 2026 No Comments

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

August 4, 2026 No Comments

রাজ্যে নতুন সরকার গড়তে না গড়তেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এক নতুন ভয়ঙ্কর গুণ্ডা দমন আইন এনেছে বিজেপি সরকার। আপাতত সেটি আদালতের বিচারাধীন। আইনটির

সাম্প্রতিক পোস্ট

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

West Bengal Junior Doctors Front August 5, 2026

“গল্প কিন্তু গল্প নয়”

Dr. Samudra Sengupta August 5, 2026

৯ আগস্ট ২০২৬-এর প্রাককালে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর আহ্বান

The Joint Platform of Doctors West Bengal August 5, 2026

Bacteria Sacrifice Themselves for Each Other?

Satya Sagar August 4, 2026

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

Parichay Gupta August 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658281
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]