Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মানুষের স্বার্থে শুভ বুদ্ধির উদয় হোক সরকারের।

FB_IMG_1593865735876
Dr. Sayantan Mukhuty

Dr. Sayantan Mukhuty

Physician activist.
My Other Posts
  • July 5, 2020
  • 9:04 am
  • No Comments

আমিনুল্লা বিবির পেটে ব্যাথা, কিছু খেতে পারছেন না আজ বেশ কিছুদিন ধরে। ওনার ছেলে ভর্তি ছিল মেডিকেল কলেজের সার্জারি ডিপার্টমেন্টে ৫ মাস আগে।তিনি কোলকাতা বলতে বোঝেন হাওড়া, তারপর একটা নীল বাড়ির সামনে থেকে কয়েকটা বাস ছাড়ে সেখানে তিনি বলেন মেডিকেল যাবো, আসেন আবার ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরেন। আজ তিনি এসেছিলেন ডাক্তার দেখাতে। লিফলেট বিলির সময় তাঁর কাছে যাওয়া হলে তিনি হলেন “মেডিকেলে আপনারা দেখব্যান নাই আর?”

বাঁকুড়া থেকে এসেছিলেন বাদল বাউরি। তাঁর ছেলের থ্যালাসেমিয়া। ৩ বছর ধরে মেডিকেল কলেজ থেকেই ব্লাড নিচ্ছেন তাঁরা, হঠাৎ লক ডাউন হয়ে যাওয়াতে ব্লাড পাচ্ছেন না সময় মত। বাঁকুড়ার এক পাড়াগ্রামে ভাগচাষীর কাজ করে কোনভাবে দিন চলে তার।

এসেছিলেন নমিতা বাগ,সরকারি চাকুরিজীবী। ব্রেস্ট ক্যান্সার ধরে পড়ে বেশ কিছুদিন আগে, লকডাউনে ওটির টাইম না পাওয়ায় ক্যান্সার বেড়ে গেছে, এক ছেলে। নিয়ে এসেছিলেন আজ তাকে, মাধ্যমিক দেবে। বড় হয়ে ডাক্তার হতে চায় বলছিল।

এদের কারোর করোনা হয় নি। কিন্তু এনাদের স্বাস্থ্য, হঠাৎ কিছু হয়ে গেলে বাড়ির লোকের খবর সেগুলো আমরা জানতে পারি না।

করোনার স্ট্যাটিস্টিক্স আসে। কিন্তু এই স্ট্যাট আমরা কোন ওয়েবসাইটে দেখতে পাই না। কোল্যাটারাল ড্যামেজ? একটা মানুষের জীবন, তার সাথে জড়িয়ে থাকা একটা ফ্যামিলি, তাদের রোজকার কথা,বাড়ি ফেরত ক্যান্সার পেশেন্ট মায়ের চিকিৎসা না পাওয়ার গল্প কোন স্ট্যাটিস্টিক্সে লেখা থাকে না।

যে দিনমজুর, ভাগচাষী ১ মাসে একবারই কোলকাতা এসে চিকিৎসা করার টাকা পাড়ার মুদিখানার থেকে ধার চেয়ে আনেন তাঁর করোনা হয় না, পেপটিক আলসার হয় কিন্তু তিনি রেফার বুঝতে পারেন না। তিনি জানেন না হাসপাতাল চেঞ্জ করে অন্য হাসপাতালে গেলে তিনি সেখানে চিকিৎসা করিয়ে উঠতে পারবেন কিনা। এটাই আমার দেশ,এরাই আমাদের সমাজ।

মেডিকেল কলেজের আন্দোলন ডাক্তারদের নয়। এই সব মানুষগুলোর। যারা পুরুলিয়া, মালদা থেকে আসেন যাদের একটা ওটির ডেট পেতে যে কোন টার্শিয়ারি সেন্টারে মাসে পর মাস লেগে যায় এই স্বাস্থ্যব্যবস্থায়। এই আন্দোলন তাঁদের।

আজ তারা এসেছিলেন আমাদের ক্যাম্পে। বসেছিলেন অনেকক্ষন। তারা সরকার বোঝেন না, তারা জেলার থেকে বাসে করে এসে সভার মাঠ ভরান একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা পাবেন এই আশায় কিন্তু আজ তারা আর সভায় যেতে পারেন নি। এসেছিলেন মেডিকেল কলেজের ডাক্তারদের তাদের স্বার্থে আন্দোলনে পাশে দাঁড়াতে। এক নতুন প্রতিরোধ গড়ে উঠছে ধীরে ধীরে। আর সেই প্রতিরোধ ডাক্তারদের নয়,মানুষের।

এই আন্দোলন সরকার বিরোধী নয়। এই আন্দোলন আসলে সরকারের পলিশির বিরুদ্ধে। নতুন এই মডেল গড়ে তোলার উদ্দেশ্যে যেখানে ইন্টারমিক্সিং না করেই কোভিড এবং নন কোভিড রোগীরা চিকিৎসা পাবেন সেই উদ্দেশ্যে আর আমরা মনে করি সেই মডেল কোন আমলা নয়, আমরা যারা এই ব্যবস্থার সব থেকে নিচু তলার কর্মী, ডাক্তার, আমরাই সেই মডেল সব থেকে ভালো বানাতে পারি।

অবস্থান চলছে তার সাথে কোভিডের চিকিৎসাও চলছে মেডিকেল কলেজে, আমরা বসে আছি সরকারের দিকে চেয়ে, শুভ বুদ্ধির উদয় হোক, মানুষের স্বার্থে ❤

#unlockMCK
#InclusiveNOTExclusive
#DoctorsForPeople

PrevPreviousকেবল কোভিড নয়, নন কোভিডের জন্যও মেডিকাল কলেজ উন্মুক্ত হোক
Nextডাক্তারদের যুক্ত মঞ্চের আহ্বায়কের বার্তাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

July 25, 2026 1 Comment

পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,

ভাঙ

July 25, 2026 No Comments

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

July 25, 2026 No Comments

আমার ঠিক মাথায় ঢোকে না এতোগুলো ন্যাশনাল চ্যানেল থাকার কী দরকার? দিল্লীতে CJP এর পার্লামেন্ট অভিযানের খবর পেতে পরপর ন্যাশনাল চ্যানেলগুলো দেখতে গিয়ে দেখি সর্বত্র

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

July 25, 2026 1 Comment

এই অদ্ভুত নামের আপাতদৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য এবং পৃষ্ঠপোষকতাহীন দলটির সূচনা অল্প কিছুদিন আগে। আমেরিকার বস্টনের ছাত্র অভিজিৎ দীপকে এর সূচনা করেন। কারণ? এর ভিত্তিতে ছিল

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

সাম্প্রতিক পোস্ট

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

Sanjoy Mukherjee July 25, 2026

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

Dr. Amit Pan July 25, 2026

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

Dr. Jayanta Bhattacharya July 25, 2026

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654444
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]