Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পারি কমিউন ইজ ডেড। লং লিভ পারি কমিউন

Screenshot_2024-03-30-08-48-07-49_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • March 30, 2024
  • 8:50 am
  • No Comments

২৯ শে মার্চ, সকালে দুই লক্ষ ‘হতভাগা’ তাদের নির্বাচিত প্রতিনিধিদের টাউন হলে অধিষ্ঠিত করার জন্য জড়ো হল। বাজনা বাজে – রক্ষী বাহিনীর সঙ্গীনের মাথায় লাগানো ছোট ছোট লাল পতাকা। শোভাযাত্রা করে চারধার থেকে সৈনিক আর নাবিকরা আসছে। মানুষের হাজারো ছোট স্রোত মিলিত হয়ে সৃষ্টি করল এক জনসমুদ্র। রক্ষী-বাহিনীর সঙ্গীনে সূর্যকিরণের ঝলমলানি। সভামঞ্চ অগণিত পতাকায় সাজানো – লালপতাকার ভিড়ের মধ্যেও দু-একটা ত্রিবর্নরঞ্জিত পতাকাও রয়েছে। গানে গানে মুখর এই সব- ব্যান্ডে লা-মার্শাই এর সুর: বিউগল বেজে উঠল – কামান দাগার সংকেত। কমিউনের কামান গর্জন করে উঠল।

মঞ্চে একে একে উপস্থিত হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আর কমিউনের সদস্যবৃন্দ। সকলের গলায় লাল স্কার্ফ জড়ানো। রেনভিয়ে সভা উদ্বোধন করলেন, “নাগরিকবৃন্দ, আমার হৃদয় আজ আনন্দে ভরে উঠেছে – আমি আনন্দে কথা বলার ক্ষমতা হারিয়েছি। আপনাদের অনুমতি নিয়ে, আমি প্যারিসের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। তাঁরা গোটা পৃথিবীকে পথ দেখালেন।”

তারপর নির্বাচিত সদস্যদের নাম পড়া হল। কমিউনের লাল পতাকাকে অভিবাদনের বাজনা বেজে উঠলো। দু লক্ষ লোক সমস্বরে মার্শাই গেয়ে উঠল। আবার নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভঙ্গ করে রেনভিয়ে-র কন্ঠ থেকে নির্গত হল: “জনগণের নামে আমি কমিউনের প্রতিষ্ঠা ঘোষণা করলাম।” সহস্রকণ্ঠে প্রতিধ্বনি – কমিউন দীর্ঘজীবী হোক ! ভিভা লা কমিউন !! পৃথিবী নামক গ্রহের বুকে মানুষ নামক জীব তার রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাসে প্রথমবারের মতো পার্টিসিপেটরি ডেমোক্রেসির স্বাদ পেয়ে আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বসিত।

আজ এত বছর বাদে আবার এক ২৯সে মার্চ আমরা যদি ফিরে দেখি তাহলে আবেগের থরথর রূপকথাসম এই ইতিহাস থেকে রুক্ষ বাস্তবের মাটিতে আছড়ে পড়তে বাধ্য আমরা কারণ আমরা জানি যে সেই কমিউন, পারি কমিউন, পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র দু’মাসের বেশি বাঁচে নি। তাকে প্রতিবিপ্লবীরা রক্তে ডুবিয়ে মেরেছিল। তাহলে কি রেনভিয়ে সেদিন মিথ্যে কথা বলেছিলেন ?

না। উনি মিথ্যে বলেন নি। পারি কমিউন দু’মাসের বেশি বহাল থাকতে পারে নি এটা ঠিক, কিন্তু সেটা সারা পৃথিবী জুড়ে খেটে খাওয়া মানুষের মনে একটা বিশ্বাস তৈরি করে দিয়ে গেছে। নির্বাচন মানেই হল দুটি বুর্জোয়া গণতান্ত্রিক দলের মধ্যে লড়াই। জনগণের হাতে আর কোনও অপশন নেই, তাকে শাসনকর্তা হিসেবে ওই দুটো দলের মধ্যে একটাকে বেছে নিতে হবে এই বাইনারীর তত্বকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল পারি কমিউন। লেসার ইভল – কম শয়তানদের হাতে আমার জানমালের দায়িত্ব তুলে দিতে বাধ্য নই। আমরা নিজেরাই সক্ষম নিজেদের শাসন করতে – এই বোধ জাগিয়ে তুলেছিল পারি কমিউন। শ্রমিক -কৃষক- মধ্যবিত্তদের নিয়ে তৈরি করা রাজনৈতিক মঞ্চের হাতে পৃথিবীর ইতিহাসে প্রথমবার ভোট দিয়ে ক্ষমতা তুলে দিয়েছিল জনগণ।

লেসার ইভল – কম শয়তান খুঁজতে আমি আপনি বাধ্য একথা যারা প্রচার করে তাদের সেই তত্ত্বের ওপর সপাটে একটা থাপ্পড় এর নাম পারি কমিউন। পারি কমিউন ইজ ডেড। লং লিভ পারি কমিউন।

PrevPreviousওয়েস্ট বেঙ্গল ডক্টরস’ ফোরামের দ্বিতীয় মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী
Nextঅন্তর-বাস কাহিনীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

June 18, 2026 No Comments

উত্তরবঙ্গের শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ক্লিনিকে যাবার ইচ্ছা ছিল বহুদিনের। জুনমাসে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অচিকিৎসক সদস্য হিসাবে মেডিক্যাল টিমের সঙ্গে ক্লিনিক ঘোরার সুযোগ হল। সকাল সাড়ে

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

June 17, 2026 No Comments

যোগ নিয়ে দুটো কথা

June 17, 2026 No Comments

যোগ নিয়ে মোটামুটি একটা হুলুস্থূল কান্ড বেঁধেছে, সেই সুবাদে দুটো কথা বলে দেই – যোগ ব্যায়াম খুব ভালো জিনিস। যদি রোজ অভ্যেস করেন। শরীর ভালো

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

Gopa Mukherjee June 18, 2026

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

Dr. Kanchan Mukherjee June 17, 2026

যোগ নিয়ে দুটো কথা

Dr. Arunima Ghosh June 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632630
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]