Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মালদা মেডিকেল কলেজ উত্তাল ছাত্র ছাত্রী বিক্ষোভে

maldah
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • August 25, 2025
  • 8:06 am
  • One Comment

আগস্ট ২৩, ২০২৫

গতকাল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মিলে এক ইন্টার্নকে ব্যাপক মারধরের ঘটনায় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে, কর্তৃপক্ষ কার্যত অভিযুক্তদের পক্ষ নিয়ে কোনো পদক্ষেপ নেবেন না জানান। ছাত্রছাত্রীরা প্রতিবাদে প্রিন্সিপাল রুমের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রমাণ মেলে যে, সত্যিই মারধরের ঘটনা ঘটেছে এবং তা দেখিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি আরো জোরালো হয়ে ওঠে। কিন্তু কর্তৃপক্ষের নির্লজ্জতা আরো নগ্ন হয়ে ওঠে যখন অভিযুক্তদের সাথে ‘পরামর্শ’ করে যাকে মারা হয়েছে তার নামেই পাল্টা মারধর, যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ করানো হয়।

প্রিন্সিপালের সামনেই প্রতিবাদরত ফার্স্ট ইয়ারে ছাত্রছাত্রীদের রীতিমতো হুমকি দিয়ে, গায়ে লাথি মেরে ধাক্কা মেরে বেরিয়ে যায় অভিযুক্ত শাসক দলের স্নেহধন্য দামাল ছেলে-মেয়েরা।

তারপরেও অবস্থান বিক্ষোভ চলতে থাকে, জরুরী ভিত্তিতে কলেজ কাউন্সিলের মিটিং ডাকা হয়। সেখানে প্রিন্সিপাল বাদে বাকি প্রায় সমস্ত কাউন্সিল সদস্যরা স্বীকার করে নেন, কর্তৃপক্ষ পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, আগের বারের মতই। (তিন মাস আগের ঘটনা নিশ্চয়ই মনে আছে, যেখানে অভয়ার স্মৃতিতে আয়োজিত রক্তদান শিবির ভন্ডুল করে দিয়েছিল শাসক দলের এই গুন্ডারা, আয়োজনকারীদের মধ্যে যারা মহিলা মেডিকেল পড়ুয়া ছিল তাদের অশ্রাব্য গালিগালাজ করা হয়, শারীরিক নিগ্রহ করা হয় – কিন্তু শেষ অবধি তার কোন ব্যবস্থা নেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফে, কারণ তখন আবার একই রকম পরিকল্পনা করে পাল্টা মিথ্যে ‘র‍্যাগিং’-এর অভিযোগ করে সমস্ত বিষয়টাকে গুরুত্বহীন করে দেওয়া হয়।)

কিন্তু এইবার ছাত্রছাত্রীরা কোনোভাবেই ভুলতে রাজি নয়। তারা রুখে দাঁড়িয়েছে। মালদা মেডিকেল কলেজের গণতন্ত্রপ্রিয় ছাত্রছাত্রীরা থ্রেট কালচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ় অবস্থান নিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত বিভিন্ন প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক – এই দাবি নিয়ে তারা লড়াই এর ময়দানে আছে।

আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের লড়াকু গণতন্ত্রপ্রিয় ছাত্রছাত্রীদের কুর্নিশ জানাই এবং সংহতি জানাই। তাদের ন্যায্য আন্দোলনের পাশে আমরা সর্বশক্তি দিয়ে থাকতে অঙ্গীকারবদ্ধ।

#EndThreatCulture
#SaveDemocracy
#MaldaMedicalCollege
#WBJDF

আগস্ট ২৪, ২০২৫

মালদা মেডিক্যাল কলেজের বুকে কর্তব্যরত কো-ইন্টার্নের সাথে দুর্ব্যবহার ও বন্ধ ঘরে শারীরিক ভাবে হেনস্থা করার জন্য হামলাকারী জুনিয়র চিকিৎসকের বিচারের দাবিতে চলা দু দিন ব্যাপী আন্দোলনে বহু টানা পরনের পর উদাসীন কলেজ প্রশাসন নড়েচড়ে বসে ও গতকাল অর্থ্যাৎ ২৩ তারিখ একটি আপাতকালীন কলেজ কাউন্সিলের বৈঠক ডাকে।

কলেজ কাউন্সিলের সমস্ত অধ্যাপক ঘটনার নিন্দা জানায় এবং আন্দোলনকারীদের ও আক্রান্ত জুনিয়র ডাক্তার মহঃ মিজানুর রহমানকে সঠিক তদন্ত আশ্বাস দেয়।
কলেজ কাউন্সিলের বৈঠকের পর আন্দোলনকারীরা যখন ‘primary administrative report ‘ প্রকাশের দাবি তোলে, পুনরায় কলেজের অধ্যক্ষ সেটি প্রকাশে অসম্মতি জানায়।
তারপর ছাত্র প্রতিনিধি দলের সাথে কলেজ প্রশাসন দীর্ঘ বাক্য ব্যয়ের পর অধ্যক্ষের কার্যালয় থেকে অভিযুক্ত হামলাকারী চিকিৎসকের নামে শোকজ নোটিশ প্রকাশ করতে বাধ্য হয় কলেজ প্রশাসন।

কলেজ প্রশাসনের কাছে তোলা দাবি গুলো (স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষ ভঙ্গিতে বিচার বিভাগীয় তদন্ত হবে, তদন্তের রিপোর্ট যত শীঘ্র সম্ভব প্রকাশ করতে হবে, দোষীকে আইনী মতে শান্তি দিতে হবে, পুনরায় এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটি কলেজ প্রশাসনকে আশ্বস্ত করতে হবে) না মানা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার ডাক দিয়েছে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা।।

#truth
#endthreatculture
#maldamedicalcollege
#savedemocracy

PrevPreviousএক প্রতিবাদী ডাক্তার আর এক ফুটবল আকাডেমী, এক ফুটবল ক্লাব
Next১৯শ শতকে আয়ুর্বেদের চারিত্র্য এবং রূপান্তর তথা আধুনিক আয়ুর্বেদ-চর্চা – সংক্ষিপ্ত পর্যালোচনাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Debashis Chakrabarty
Debashis Chakrabarty
1 year ago

থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। সক্রিয় প্রতিরোধ গড়ে উঠুক প্রতিটি কলেজে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

October 12, 2026 No Comments

১০ অক্টোবর কলকাতার সূর্য সেন ভবনে ভবিষ্যতের দিশা ও বিকল্পের সন্ধানে পি ডি এস এফ ছাত্র সংগঠন একটি অসাধারণ আলোচনা সভার আয়োজন করেছিল। বিষয় ছিল

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

October 12, 2026 No Comments

২৮ সেপ্টেম্বর ২০২৬ শংকর গুহ নিয়োগীর ৩৫ তম শহীদ দিবস উদযাপন।

বিরোধী

October 12, 2026 No Comments

বিরোধী। অথবা কোলাবরেটর। সহযোগী। এই দুইয়ের বাইরে নিরাপদ কোনও তৃতীয় পক্ষ ফ্যাসিবাদের মুহূর্তে থাকে না। পাঁচিলে বসে খেলা দেখার আরাম ফ্যাসিবাদ রাখে না। ইতিহাস তা-ই

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

সাম্প্রতিক পোস্ট

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

Gopa Mukherjee October 12, 2026

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

Doctors' Dialogue October 12, 2026

বিরোধী

Dr. Bishan Basu October 12, 2026

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689939
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]