Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আর জি কর-এর পাশে মেডিকাল কলেজ

IMG-20211015-WA0204
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • October 16, 2021
  • 5:58 am
  • No Comments

।। প্রেস বিবৃতি ।। ১৫.১০.২০২১

আরজিকর মেডিক্যাল কলেজে গত প্রায় এক মাস ধরে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছে –

১) স্বচ্ছ হাউসস্টাফশিপ কাউন্সেলিং,
২) স্বচ্ছ হোস্টেল কাউন্সেলিং,
৩) স্বচ্ছ পদ্ধতিতে স্টুডেন্টস কাউন্সিল গঠন
এবং ৪) এই প্রতিটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক ক্ষমতাবলে স্তব্ধ করে রেখেছেন যে শাসকদলের অনুগত প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে।

প্রচারের-সমাজমাধ্যমের আলোর বৃত্তে স্থান না পাওয়া আরজিকরের ছাত্রছাত্রীদের এই আন্দোলন কয়েকদিন আগে অনশনের মতো কঠিন পদক্ষেপ নিতেও বাধ্য হয়েছে। আজ অনশনের ১৩ তম দিন। গত পরশু থেকে শুরু হয়েছে ইন্টার্নদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি। গতকাল ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালায় রাজনৈতিক মদতপুষ্ট গুন্ডারা। এর প্রতিবাদে আর জি করের রেসিডেন্ট ডাক্তাররাও গতকাল থেকে আন্দোলনের সংহতিতে যোগদান করে।

আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দেখছি, অনশনরত ছাত্রছাত্রীদের নির্বিচারে হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে পুলিশ পাঠিয়ে অভিভাবকদের ভয় দেখানো হচ্ছে। যে প্রিন্সিপালকে নিয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ, কিছু ভিডিও ক্লিপিংসে তাঁর অত্যন্ত অশালীন, উদ্ধত ও গুন্ডাসুলভ ব্যবহার সর্বসমক্ষে এসেছে, যা এককথায় লজ্জাজনক। কিন্ত এর পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতের অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে, যা একেবারেই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক।

ক্রমশই বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে অগণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক গুণ্ডাদের হস্তক্ষেপ, ছাত্রছাত্রীদের কলেজস্তরের স্বাভাবিক অধিকার খর্ব করার প্রবণতা বেড়ে চলেছে। বিভিন্ন সময় স্বার্থান্বেষী কিছু মানুষ মেডিকেল কলেজগুলির শান্ত গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে চেষ্টা করছেন রাজনৈতিক ফায়দা তোলার। কিন্তু এর উল্টোদিকেই বারবার ছাত্রছাত্রী-ইন্টার্ন-রেসিডেন্ট-জুনিয়র ডাক্তার ঐক্য গড়ে উঠেছে, রুখে দাঁড়িয়েছে, এবং সমস্ত রকম গুণ্ডাগিরি বন্ধ করেছে হাতে হাত রেখে।

আরজিকরের ছাত্রছাত্রী-ইন্টার্নদের এই ন্যায্য দাবির আন্দোলনে মেডিক্যাল কলেজ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোশিয়েশন সংহতি জানাচ্ছে এবং উদ্ধত ছাত্রস্বার্থবিরোধী প্রিন্সিপালের ঘৃণ্য পদক্ষেপগুলিকে ধিক্কার জানিয়ে এই লড়াইয়ে ছাত্রছাত্রীদের সর্বতোভাবে পাশে থাকার আহ্বান জানাচ্ছে। তার সাথে আমরা আশা রাখছি অতিদ্রুত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অচলাবস্থা কাটানোর যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

PrevPreviousসন্তানের হাতের লেখা কী করে ভালো করবেন?
Nextসারমেয় বিষ্ঠাভক্ষণ, সরকারি নির্দেশনামা, গণশত্রু ও গণমৃত‍্যুNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জনস্বার্থ-সচেতন চিকিৎসক: সবসময়েই সরকারের চক্ষুশূল!

February 10, 2026 No Comments

(এক) শ্রেণীবিভক্ত সমাজে ‘সরকার’ সবসময়েই রাষ্ট্রযন্ত্রের সেবাদাস ও পাহারাদার। ‘ইউনিয়ন’ সরকার হোক বা ‘রাজ্য’ সরকার। সরকারি ‘দল’-এ তফাৎ হয়। তার রঙ বদলায়। নেতৃত্ব পাল্টায়। সরকার

লক্ষ্মীর ভাণ্ডার বনাম সরকারি কর্মীদের ডি এ: বিষয়টি সত্যিই তাই?

February 10, 2026 No Comments

শিল্প থেকে স্বাস্থ্য, শিক্ষা, গণ পরিবহন সমস্ত ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা তুলে বা নষ্ট করে দিয়ে সব কিছুর বেসরকারিকরণ (Privatization), ব্যক্তি বা পারিবারিক মুনাফাকরণ (Profiteering) এবং

পানিহাটি, ‘৭১

February 10, 2026 No Comments

(লং পোস্ট অ্যালার্ট) ১ নতুন বছর অপ্রত্যাশিত হিম নিয়ে নেমে এসেছিল আমার নিঃসঙ্গ যাপনের আঙিনায়। তারই মধ্যে একদিন মামাতো দিদির বিপন্ন, কিছুটা বিভ্রান্ত গলা পেলাম

এই মিছিল ডাক দেওয়ার অপরাধী, দুষ্কৃতী আর মদতদাতা শাসক নিপাত যাক

February 9, 2026 No Comments

পরিচিত সাথীদের খবর দিন। ডাক পাঠান।আমাদের মেয়ের জন্য, মেয়েদের জন্য নাছোড়, না হারা লড়াই চলছে। শরিক না হলে নিজের কাছে, নিজের মেয়ের কাছে, মা এর

“প্রতিবাদ প্রতিরোধে জোট বাঁধো”

February 9, 2026 No Comments

২০২৪ সালের ৯ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত সুদীর্ঘকাল অতিক্রান্ত; “অভয়া’র” মৃত্যু রহস্য উন্মোচন ও ন্যায়বিচারের দাবী-আজও অধরা! কবে এই নারকীয় বিভৎস ঘটনার ন্যায়বিচার মিলবে

সাম্প্রতিক পোস্ট

জনস্বার্থ-সচেতন চিকিৎসক: সবসময়েই সরকারের চক্ষুশূল!

Dipak Piplai February 10, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বনাম সরকারি কর্মীদের ডি এ: বিষয়টি সত্যিই তাই?

Bappaditya Roy February 10, 2026

পানিহাটি, ‘৭১

Dr. Sukanya Bandopadhyay February 10, 2026

এই মিছিল ডাক দেওয়ার অপরাধী, দুষ্কৃতী আর মদতদাতা শাসক নিপাত যাক

Abhaya Mancha February 9, 2026

“প্রতিবাদ প্রতিরোধে জোট বাঁধো”

Abhaya Mancha February 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

609407
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]