Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে মেডিকাল কলেজের পিজিটি-প্রতিনিধির বৈঠকে কি হল?

8a657329-804f-447d-82ef-b9ff14815788
Dr. Debashis Halder

Dr. Debashis Halder

Physician, health right activist
My Other Posts
  • June 23, 2020
  • 8:22 am
  • One Comment

কোভিড রোগীদের লেভেল 4 চিকিৎসার পাশাপাশি নন কোভিড রোগীদের চিকিৎসাও যাতে কলকাতা মেডিকেল কলেজে শুরু করা যায়, সাধারণ রোগীদের যাতে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত না রাখা হয় সেই দাবিতে মেডিকেলের জুনিয়র ডাক্তারেরা আওয়াজ তুলছেন বেশ কিছুদিন থেকেই।

গত পরশু কলকাতা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডাক্তার ও ইন্টার্নদের তরফে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। এর আগে প্রিন্সিপাল এবং ডি এম ইর কাছে ডেপুটেশনও দেওয়া হয়।

#UnlockMCK, #DoctorsForPeople এই শিরোনামে চলতে থাকে আন্দোলন। এর মাঝেই ডঃ চন্দ্রিমা ভট্টাচার্য (স্বাস্থ্য প্রতিমন্ত্রী) প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য ভবনে দেখা করতে চান। সেইমত পাঁচজন রেসিডেন্ট ডাক্তার আজ স্বাস্থ্য ভবনে যায়। সেখানে তার সাথে দেখা করে রেসিডেন্ট এবং ইন্টার্নদের যাবতীয় দাবিদাওয়া ও প্রস্তাব তুলে ধরা হয় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মন দিয়ে সমস্তটাই শোনেন। বেশ কিছু বিষয়ে সহমত জানান।
কোভিড রোগীর পাশাপাশি নন-কোভিড সাধারণ রোগীদের চিকিৎসা শুরু হলেই একমাত্র মেডিক্যাল কলেজের মতো টার্শিয়ারি স্তরের স্বাস্থ্যকেন্দ্রকে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব — এই মর্মেই রেসিডেন্টরা তাঁদের বক্তব্য রাখেন।

মেডিক্যাল কলেজ সাধারণত আউটডোর, অপারেশন, ডে কেয়ার, কেমোথেরাপি, ডায়ালিসিস ইউনিট ইত্যাদি মিলিয়ে কতো রোগীর ভার বহন করে তার তুলনা করে পরিসংখ্যান দেওয়া হয়। কোভিড এক্সক্লুসিভ হাসপাতাল হবার পর এই সমস্ত সংখ্যা প্রায় শূন্যে নেমে এসেছে, এর ফলে নন-কোভিড রোগীরা বঞ্চিত হচ্ছেন, এবং এই বিশাল পরিকাঠামোর অপব্যবহার হচ্ছে — এই তথ্য দিয়েই বক্তব্য শুরু করা হয়।

সর্বোপরি, ডাক্তারদের এক বিশাল লোকবল, যাঁরা নন-কোভিড রোগীদের চিকিৎসার ভার নিতেও ইচ্ছুক, তাঁদের অকর্মণ্য হয়ে থাকতে বাধ্য হচ্ছে। মেডিক্যাল কলেজের ৯টি সুবিশাল বিল্ডিংয়ের মধ্যে কেবল ২টি সম্পূর্ণভাবে এবং ২টি আংশিকভাবে কোভিড চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছে, এবং বাকি ৫টি বিল্ডিং গত দুমাস ধরে স্রেফ খালি পড়ে আছে। এগুলোর মধ্যে অধিকাংশ বিল্ডিংয়ের গঠন এবং পরিকাঠামো এমন যে কোভিড চিকিৎসার কাজে ব্যবহার করা সম্ভব নয়।

সুযোগসুবিধা, লোকবল ও পরিকাঠামোর এমন বিশাল অপরিকল্পিত ব্যবহার, নন কোভিড রোগীদের চিকিৎসা থেকে বঞ্চিত থাকা এবং কোভিডসহ সকল রোগীদের চিকিৎসার সদিচ্ছার ওপরেই জুনিয়র ডাক্তারেরা তাদের প্রস্তাবের ক্ষেত্রে মূল জোর দেয়।

বর্তমান মডেলের ফলে আন্ডারগ্রাজুয়েট মেডিকেল ছাত্রদের পঠনপাঠনের ক্ষেত্রেও মেডিক্যাল কলেজের এই কোভিড এক্সক্লুসিভ ব্যবস্থা কীরকম সংকট তৈরি করেছে, সে বিষয়েও তারা বলে।
তারা এখনকার ব্যবস্থায় পরিকল্পনা ও যৌক্তিকতার অভাব তুলে ধরার পাশাপাশি এক বিকল্প মডেল এর পরিকল্পিত প্রস্তাবও দিই।

কীভাবে চতুর্থ তথা সর্বোচ্চ স্তরের একটি কোভিড সেন্টার চলতে পারে, তার একটি খসড়াও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তৈরি করা হয়েছে। কোভিড ও নন-কোভিড রোগীদের চিকিৎসা কীভাবে একসঙ্গে সম্ভব সে সম্পর্কে বিভিন্ন ডিপার্টমেন্ট-এ মাফিক ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ তৈরি করা হয়েছে। এছাড়াও, আমরা মেডিক্যাল কলেজের আওতায় থাকা বাকি হাসপাতালগুলোকে (লেডি ডাফরিন হাসপাতাল, মেয়ো হাসপাতাল) দ্বিতীয় বা তৃতীয় লেভেলের কোভিড সেন্টার হিসেবে ব্যবহার করে কীভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া যায় এবং CT scan, USG, Echocardiography সহ বিভিন্ন পরিষেবা কোভিড ও নন-কোভিড রোগীদের জন্য আলাদাভাবে ব্যবহার করা যায়, সে সম্পর্কেও জুনিয়র ডাক্তারদের পরিকল্পনা বলা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সব বক্তব্য শোনেন এবং বেশ কিছু ক্ষেত্রে সহমত জানান। তিনি জানান, এইসব বক্তব্য তিনি ব্যক্তিগতভাবে স্বাস্থ্যমন্ত্রী-মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ ‘প্ল্যান অফ অ্যাকশন’ নিয়ে কথা বলবেন।

PrevPreviousভালোবাসার ভাইরাস ছড়িয়ে দিন।।
NextG Plot থেকে ফিরেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rama Majumdar.
Rama Majumdar.
6 years ago

Very good proposal

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673597
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]