Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

G Plot থেকে ফিরে

IMG_20200623_185412
Dr. Koushik Chaki

Dr. Koushik Chaki

Health administrator
My Other Posts
  • June 24, 2020
  • 7:23 am
  • No Comments

কলকাতা থেকে প্রায় ১২০কিমি পার্থপ্রতিমা ঘাট। সেখান থেকে ছোট লঞ্চে প্রবল বৃষ্টির মধ্যে আমরা যখন G Plot পৌঁছলাম তখন প্রায় বেলা ১২:৩০টা। আমরা অর্থাৎ WBDF-SSU টিমের ডাক্তার, ভলান্টিয়ার ৯জন আর জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনী Jolu Cares-এর ৬জনের টিম।

সুন্দরবনের দক্ষিণপূর্বে জনবসতি সহ শেষ দ্বীপ এইটা। ইংরেজ শাসনের সময় ‘লট’ হিসেবে বিক্রি হয় এখানকার অনেক দ্বীপ, তারই একটা এই G Plot, আরেক নাম, ইন্দ্রপুর। প্রায় ৮০% মানুষ মেদিনীপুর ও হুগলি থেকে এসে এখন এখানকার স্থায়ী বাসিন্দা। অধিকাংশ মৎসজীবি, বাকিরা কৃষক ও অন্যান্য ছোট ব্যবসার সাথে যুক্ত।

বুলবুল ঝড়ের প্রভাব এখনও এখানকার মানুষের মধ্যে টাটকা, তাই এবার ওনারা অনেক বেশি সচেতন ছিলেন। বেশিরভাগ মানুষই আশ্রয় নিয়েছিলেন ওখানকার পাকা স্কুল বাড়ি ও অন্যান্য শেল্টারে। তা সত্ত্বেও একজন প্রাণ হারান এবার আম্ফানে। এখানকার একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক থাকেন মঙ্গলবার থেকে শুক্রবার, প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্যান্য অসুখ বিসুখে ভরসা, ‘পাথর’ বা কাকদ্বীপ।

একমাত্র সরু পাকা রাস্তা আর ইঁট বেছানো গলি পেরিয়ে টোটো আমাদের পৌঁছে দিল ‘আপ্যায়ন’, আমাদের আগামি দুইদিনের আশ্রয়! ঝড়ে লন্ডভন্ড জেটি স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বহু কসরতে অক্ষত অবস্থায় টপকে, বৃষ্টি আর তারপর চাঁদি ফাটা রোদ মাথায় আপ্যায়নে এসে শুনি বিদ্যুত সরবরাহ এখনো বন্ধ, কবে আসবে জানা নেই কারো। শহুরে সহযাত্রীদের মুখগুলো তখন দেখার মতন। তবে আমাদের স্থানীয় ভলান্টিয়ার অয়ন আর ওর টিম বেশ করিৎকর্মা, তাই জেনারেটরের বন্দোবস্ত হয়ে গেল, চটপট, hat’s off!
প্রথম দিন, ২০শে জুন আম্ফানের ঠিক ১ মাস অতিক্রান্ত। G Plot এর ৮টা গ্রাম কে দুই ভাগ করে নিয়ে প্রচার করা হয়েছিল।

লাঞ্চ সেরে এদিন মেডিক্যাল ক্যাম্প, উত্তর সীতারামপুরে, আর সাধারণ ত্রাণ অন্য অঞ্চলে। বিশ্বজিতদা, মৃণ্ময়, বিতান, পিয়া, স্বরূপ, অর্ণব, শুভশ্রী, কৌস্তুভ আর আমি রোগী দেখা, ওষুধ, স্যানিটারি প্যাড, স্টক সলিউশন বন্টন আর মানুষের সাথে সাধারণ স্বাস্থ্য আলোচনা চালালাম প্রায় ঘন্টা তিনেক। ততক্ষণ গোধূলি, আলোর অভাব, অতএব দিনের মতো বিরতি। দেখা হলো প্রায় ১২০জনকে। ফিরতি পথে ভাগ্যক্রমে টোটোসহ পুকুরে পরা থেকে বেঁচে ফেরা – যাকে বলে, বাল বাল বাঁচ গ্যায়া – সন্ধায় কয়েক জন অতি উৎসাহীর পুকুর সাঁতার তারপর টাটকা ভাজা কুঁচো চিংড়ি সহযোগে আড্ডা আর পরের দিনের প্ল্যান। রাতে দেশি মুরগির ঝোল আর ভাত জমলো ভালোই।

এ প্রসঙ্গে জানাই, Jolu Cares-এর ভাইয়েরা সাথে নিয়ে গিয়েছিল ১৯ কুইন্টাল বিশেষ ধরনের ধানের বীজ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের নাম আগেই নথিভুক্ত করা হয়েছিল। পরিবার পিছু ৫ কেজি করে বীজ বরাদ্দ। এই ধরনের বীজ চাষের জমিতে নোনা জলের পরিমাপ কমলে প্রায় ২২০০ কেজি ধান হয়, যা চার জনের পরিবারের তিন বছরের জন্য পর্যাপ্ত। এই ধান বিক্রি করেও তারা অর্থ উপার্জন করতে পারেন।

Jolu Cares-এর সৌরভ, শুভজিত, স্বর্ণাভ, প্রতিক, রাজেশ আর অয়ন যে রকম উৎসাহ ও যত্ন নিয়ে ত্রাণের এই কঠিন কাজ ঠান্ডা মাথায় করে চললো সত্যিই না দেখলে ভাবা যায় না। অবশ্য এর মধ্যেও কিছু মাতব্বর যে ঝামেলা করবে না, তাই হয় নাকি? সুতরাং ব্যাপারটা প্রশাসন ও পুলিশের সাহায্যে উতরানো গেল।

পরের দিন, ২১ই জুন, রবিবার, এদিন আবার পূর্ণগ্রাস সূর্য গ্রহণ। আজ আমাদের মেডিক্যাল ক্যাম্প বুড়াবুড়ির তট, একদম বঙ্গোপসাগরের সৈকত ভেঁষা, ঝড়ে ক্ষতিগ্রস্ত একটা স্কুল বিল্ডিং। মুড়ি ঘুগনী, পরোটা সবজি পছন্দমতো ব্রেকফাস্ট সেরে যাত্রা; পৌঁছন গেল ৯টা নাগাদ।

সৌরভ, শুভজিতরা সেদিন বাজারের লাগোয়া ত্রাণ শিবির করলো, আর আমরা মেডিক্যাল ক্যাম্প চালু করলাম স্কুলের অক্ষত মিড-ডে মিল খাবার শেড ঢাকা জায়গাতেই।  ঘন্টা তিনেক রোগী দেখে বোঝা গেল, আম্ফানের সময় চোট পাওয়া দুই তিনজন ছাড়া বেশিরভাগই ক্রনিক রোগী, লকডাউনে বিশেষ অর্থনৈতিক ও স্থিতব্যস্থার কারণে বিপর্যস্ত। যতটা সম্ভব ওষুধপত্র ও অন্যান্য কিছু প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হলো।
কথা বলে বোঝা গেল এখানকার মানুষের প্রধান চাহিদা নিয়মিত রেশন, সুষম আহার, পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা – বিদ্যুত এলো কি এলো না, তা নিয়ে ওদের বিন্দুমাত্র আগ্রহ নেই, যতটা সম্ভব সোলার পাওয়ারই যথেষ্ট।

ইতিমধ্যে অন্য টিমও কাজ শেষ করে হাজির। ঠিক হলো এতো কাছে এসে সমুদ্র সৈকত না দেখে ফিরে যাওয়া অনুচিত।

এখানে নদী আর নেই, বঙ্গোপসাগরের যাকে বলে pristine বিচ। অসাধারণ! কিছু আবশ্যিক গ্রুপফি, সেল্ফি, দুরে থাকা প্রিয়জনের সাথে ভিডিও কল, কাঁকরা খোঁজা, আর স্থানীয় ছেলেদের সাথে বিচ-ফুটবল চললো আধ ঘণ্টা মতো।

ততক্ষণে ভাঁটার টান, পেটে ক্ষিদে আর ঘাটে অপেক্ষায় লঞ্চের টাইম লিমিট – অগত্যা বিদায়ের পালা!

ভাঙা জেটিতে, লাগানো লঞ্চে চড়া সহজ কম্মো নয়কো মোটেও, পৌঁছন গেল অয়ন আর স্থানীয়দের সাহায্যে। স্বরূপ সবার লাগেজ সামলাচ্ছিল, হঠাৎই পিছলে কাদায়, কপাল ভালো অল্পের ওপর দিয়ে গেল, না কাঁদিয়ে!

বাই বাই G Plot, এবারের মত!

PrevPreviousস্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে মেডিকাল কলেজের পিজিটি-প্রতিনিধির বৈঠকে কি হল?
Nextএগনোডাইসের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

April 22, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ দুই দ্বারপাল জয় ও বিজয়কে খানিকটা বাধ‍্য হয়েই মানে বড় ঝামেলা এড়াতে বৈকুন্ঠ থেকে নির্বাসন দেন ভগবান বিষ্ণু। দুজনেই তাঁর খুব প্রিয়,

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

।।দেয়ালে পিঠ।।

April 22, 2026 No Comments

বক উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দোলন চাঁপার পাতা কাঁপে তাই বলে কি দূর্বা ঘাসে ছিটে ছিটে রক্ত লেগে নেই? পুকুর পাড়ে শ্যাওলা জমে শামুক খোলায়

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

সাম্প্রতিক পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

Dr. Amit Pan April 22, 2026

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

।।দেয়ালে পিঠ।।

Shila Chakraborty April 22, 2026

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618745
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]