Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডা নৃপেন ভৌমিক স্মরণে

DCC
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • May 30, 2024
  • 7:40 am
  • 2 Comments

কয়েক মাস আগে হারিয়েছিলাম এক অগ্রজ-কে, ডা স্থবির দাশগুপ্ত। আজ আমাদের ছেড়ে চলে গেলেন ডা নৃপেন ভৌমিক। অল্প কিছুদিন আগে তাঁর ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে, কয়েকদিন আগে সেরিব্রাল হেম্যারেজ, অচেতন। জ্ঞান ফেরেনি আর। ২৯শে মে, ২০২৪ বিকেল ৩টে  ৫মিনিটে তাঁর মৃত্যু ঘোষণা করা হয়।

নৃপেনদা সত্যিকারের অর্থেই আমাদের অগ্রজ ছিলেন সমাজ পরিবর্তনকামী ছাত্র রাজনীতিতেই বলুন বা মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞানের চর্চায়।

১৯৫০ এর ৪ঠা জানুয়ারি পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলায় জন্ম তাঁর।  স্কুলের পড়াশোনা কৃষ্ণনগরে। সিএমএস সেন্ট জন্স হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৬৭ সালে। মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ১৯৭৫ সালে।  ১৯৭৯ সালে ইনস্টিটিউট অফ পোস্ট গ্যাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ থেকে শল্য চিকিৎসায় এম এস। সেখান থেকেই স্নায়ু শল্য চিকিৎসায় এমসিএইচ পাস করেন ১৯৮৮ সালে।

বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি-তে  স্নায়ু শল্য চিকিৎসার লেকচারার হিসেবে কাজ করেন কিছুদিন। তারপর সরকারি চাকরি ছেড়ে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া। এছাড়াও যুক্ত ছিলেন বেসরকারি উডল্যান্ডস হাসপাতালের সঙ্গে। নৃপেনদার কাছে  শোনা–রোগীর চিকিৎসার গুণমানের ব্যাপারে সমঝোতা করতে না পারায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ছাড়েন তিনি। তারপর যুক্ত ছিলেন কেপিসি মেডিকেল কলেজে, স্নায়ু শল্য চিকিৎসার অধ্যাপক হিসেবে।

চিকিৎসক জীবনে নৃপেনদা, প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু যে কাজ করে গেছেন তা সমাজ পরিবর্তনের কাজের পরিপূরক। চিকিৎসা বিজ্ঞানকে ধোঁয়াশা মুক্ত করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বাংলা ভাষায় লিখেছেন অনেকগুলি বই।

  • স্নায়ুতন্ত্রের রোগ
  • চিকিৎসা বিজ্ঞান কোষ
  • ভাষা ও মস্তিষ্ক
  • কোমরে ব্যথা
  • স্মৃতিশক্তি ও মস্তিষ্ক
  • মাথাব্যথা
  • মৃগী রোগ
  • বিকল্প চিকিৎসা
  • ঘাড়ে ব্যথা

চিকিৎসা বিজ্ঞানে বাংলা পরিভাষা তৈরি করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। ‘চিকিৎসা পরিভাষা অভিধান’ রচনার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। তাঁর সম্পাদনায় বড় একটি কাজ চিকিৎসা বিজ্ঞান কোষ, British Medical Association-এর A to Z Medical Encyclopedia-র মত এই গ্রন্থটি বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ চিকিৎসা বিজ্ঞান কোষ। একই ধরনের গ্রন্থ ‘ডাক্তারি অভিধান’ প্রকাশিত হয় বাংলাদেশ থেকে।

এছাড়া তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ

  • বাংলার শব্দ কথা
  • দুই বঙ্গের স্থাননাম

কেবল ডাক্তারি আর বই লেখা নিয়েই থেকে যেতে পারতেন তিনি। তা না করে গড়ে তুললেন বাংলার প্রথম কমিউনিটি কলেজ। সমাজের পিছিয়ে পড়া অংশের যেসব ছেলে-মেয়ে পড়াশোনা ছাড়তে বাধ্য হয় তাদের বৃত্তিমূলক কাজ শিখিয়ে স্বাবলম্বী করার এক উদ্যোগ। ২০১৬ সালে প্রথম ক্যাম্পাস মাদুরদহে। দ্বিতীয় ক্যাম্পাস ্সর্মস্তপুরে। বছরে দুটি করে ব্যাচ (জানুয়ারী ও জুলাই), এক বছরের কোর্স, হাতে কলমে বিভিন্ন হাসপাতালে কাজ শেখার ব্যবস্থা। এই কমিউনিটি কলেজ থেকে যারা কাজ শিখতে বেরোয় তাদের প্রায় তিন-চতুর্থাংশ বিভিন্ন হাসপাতালে নার্সিং এসিস্টেন্ট হিসেবে নিযুক্ত। তাদের জন্য ম্যানুয়ালও সম্পাদনা করেন নৃপেনদা–‘নার্সিং এর সহজ পাঠ’। উত্তরবঙ্গে আম্বিয়কে তিনি কমিউনিটি কলেজের তৃতীয় শাখা খোলার উদ্যোগ নিয়েছিলেন, সফল হননি।

আমার থেকে ঠিক দশ বছরের সিনিয়র ছিল নৃপেনদা। প্রথম পরিচয় ১৯ ৮৫ সালে। আমি তখন মেডিকাল কলেজে সার্জারীর হাউসস্টাফ, আমাদের ইউনিটের মেডিকেল অফিসার অমরেশ ব্যানার্জি নৃপেনদার ক্লাসমেট, অমরেশদা নৃপেনদার সঙ্গে দেখা করতে গেছিল। পিজি হাসপাতালের ক্যান্টিনে এক কোণে বসে খাচ্ছিল নৃপেনদা। নৃপেনদা তখন  বি আই এন-এ আরএমও। আমার সঙ্গে কথা হয়নি।

লম্বা গল্প ১৯৯৫ সালে। ছত্তিশগড় থেকে পশ্চিমবঙ্গে ফেরার পর নৃপেনদার আরেক সহপাঠী দেবাশীষ বক্সীর সঙ্গে কাজ করি তখন। দেবাশীষদা তার প্রতিষ্ঠান দেখানোর জন্য নৃপেনদাকে আনার দায়িত্ব দিল আমাকে। বেহালা ব্লাইন্ড স্কুলের বিপরীতে অবস্থিত ওর ফ্ল্যাট থেকে গাড়ি চালিয়ে নৃপেনদা এলো মৌরিগ্রামে আমার কাছে ছত্তিশগড়ে আট বছরের গল্প শুনতে শুনতে।

২০০০ সালে অধ্যাপক পীযূষকান্তি সরকারের নেতৃত্বে আমরা যখন ‘অসুখ-বিসুখ’ পত্রিকা বার করার প্রস্তুতি নিচ্ছি তখনকার বৈঠকগুলোতে নৃপেনদা আমাদের সঙ্গে ছিল। পরিভাষা নিয়ে মতপার্থক্য হয়, নৃপেনদা তদ্ভব পরিভাষার পক্ষে ছিল। শেষ অব্দি একসঙ্গে ওই কাজটা করা হয়নি।

একসঙ্গে কাজ চিকিৎসা বিজ্ঞান কোষ রচনর সময়। আমি, জয়ন্ত দাস, সুমিত দাশ, শর্মিষ্ঠা রায্‌ প্রদীপ সাহা, সোহম সরকার–শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অনেকেই ছিলাম এই উদ্যোগে।

শুরুর দুবছর ছিলাম দধীচি কমিউনিটি কলেজে শিক্ষক হিসেবেও। শেষ অবধি থাকা হয়নি। তবে ২০২৩ এর ১লা জানুয়ারি দধীচি কমিউনিটি কলেজের সমাবর্তনে বিশেষ অতিথি ছিলাম আমি।

শেষ দেখা এ বছর ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন ডক্টরস’ ডায়লগ-স্বাস্থ্যের বৃত্তে-প্রণতি প্রকাশনীর যৌথ অনুষ্ঠানে। মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান চর্চা নিয়ে বলেছিল নৃপেনদা।

আজ নৃপেনদা আমাদের সঙ্গে নেই। কিন্তু যে কাজগুলো সে শুরু করে গেছে সেগুলো এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব আমরা কি নেব না?

PrevPreviousস্বাস্থ্য সচিব, ডিএমই ও ডিএইচএসকে এএইচএসডি,পশ্চিমবঙ্গের ডেপুটেশন
Nextআমাদের হান্সNext
3 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
DR SIDDHARTHA MUKHERJEE
DR SIDDHARTHA MUKHERJEE
1 year ago

প্রথম লাইনে স্থবির দাশগুপ্ত হয়ে গেছেন “ছবির দাশগুপ্ত “। এত দরদী লেখার সঙ্গে বড় দৃষ্টিকটু লাগছে। ঠিক করে দিন।

0
Reply
Doctors' Dialogue
Doctors' Dialogue
Editor
Reply to  DR SIDDHARTHA MUKHERJEE
1 year ago

ঠিক করে দিলাম, দাদা। দৃষ্টি আকর্ষণ করার জন্য ধন্যবাদ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

দিল্লীর যন্তর মন্তরে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বার বক্তব্য

March 14, 2026 No Comments

জেনে নেবেন

March 14, 2026 No Comments

কখনো আমার প্রপিতামহকে দেখলে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস জেনে নেবেন আর্যরা বহিরাগত ছিলেন কিনা মনুদেব তখনো বৌ পেটাতেন কিনা জেনে নেবেন কখনো আমার পিতামহকে দেখলে পরাধীন

“রাস্তায় মানুষের ভিড় কমলে শ্বাপদের চলাফেরা বাড়ে!”

March 14, 2026 No Comments

১০ মার্চ, ২০২৬ তুফায়েল রেজা চৌধুরী, মালদার কুখ্যাত তৃণ নেতার ততোধিক কুখ্যাত ছেলে। আন্ডার গ্রাজুয়েট মালদা মেডিকেল কলেজ থেকে, সেখানকার থ্রেট কালচারের কিং পিন। কলেজের

দিল্লীর যন্তর মন্তরে হৃদয়স্পর্শী বক্তব্য অভয়া মঞ্চের অন্যতম কনভেনর মণীষা আদকের

March 13, 2026 No Comments

SIR Vanish!!

March 13, 2026 No Comments

“ধরনা মঞ্চ” আজ সন্ধের পর উঠে গেল, বঙ্গজীবনে এর তুল্য দুঃসংবাদ, সাম্প্রতিককালে, খুব একটা আসেনি। রাজনৈতিক নেতানেত্রীদের ভাষণ নিয়ে বেশী কিছু বলার থাকে না, তাই

সাম্প্রতিক পোস্ট

দিল্লীর যন্তর মন্তরে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বার বক্তব্য

Abhaya Mancha March 14, 2026

জেনে নেবেন

Aritra De March 14, 2026

“রাস্তায় মানুষের ভিড় কমলে শ্বাপদের চলাফেরা বাড়ে!”

West Bengal Junior Doctors Front March 14, 2026

দিল্লীর যন্তর মন্তরে হৃদয়স্পর্শী বক্তব্য অভয়া মঞ্চের অন্যতম কনভেনর মণীষা আদকের

Abhaya Mancha March 13, 2026

SIR Vanish!!

Dr. Bishan Basu March 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

613123
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]