Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“মেধা বনাম কোটা”

Oplus_0
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • July 21, 2024
  • 9:37 am
  • One Comment
এ নিয়ে কিছু বলার আগে ছোট্ট করে ডিসক্লেইমার: আমাদের দেশের কোটা সিস্টেম আর বাংলাদেশের কোটা সিস্টেম এর মধ্যে কিছু অমিল আছে, আবার মিল ও আছে। ব্যাস এই বার পড়তে থাকুন।
প্রথমেই যেটা বলার মেধা জিনিসটা কিন্তু আকাশ থেকে আসে না, বাতাস থেকে ঢোকে না, এর একটা বস্তুগত ভিত্তি আছে। মেধার মূল উৎস হল সোশ্যাল ক্যাপিটাল। এখনও দেখবেন যে ফার্স্ট জেনারেশন লার্নারদের সিংহভাগ হল বিশেষ জনগোষ্ঠী (উপযুক্ত পরিভাষার অভাবে যাদের দলিত বলে চিহ্নিত করলাম, কারণ এর ঐতিহাসিক ভাবে দলিত ও প্রান্তিক)। অর্থাৎ যাদের বাবা ঠাকুরদা এরা বিদ্যায়তনিক শিক্ষার কোনো সুযোগই পায় নি। এই বাচ্চাটির সাথে আমার আপনার ঘরের বাচ্ছা যার উর্দ্ধতন চোদ্দ পুরুষ লেখাপড়ার মধ্যেই ছিল তার তুলনা কি ভাবে করবেন ?
সোশ্যাল ক্যাপিটালেই খেলাটা শেষ হয়ে যাচ্ছে না।।মেধার সাথে শারীরিক পুষ্টির মতো বস্তুগত উপাদানেরও সম্পর্ক আছে। যেমন রক্তাল্পতা এর সাথে, আয়োডিনের সাথে বুদ্ধির সম্পর্ক সুপ্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য। আন্ডার ওয়েট বাচ্ছাদের অধিকাংশই দেখবেন ঐ দলিত পরিবারের।
সবটা মিলিয়ে জীবনে সফল হওয়ার প্রতিযোগিতার জন্য একটি সমানুপাতিক প্রতিযোগিতার ক্ষেত্র লেভেল প্লেয়িং ফিল্ড যতদিন না তৈরি হচ্ছে, ততদিন সংরক্ষণ নামক এই পজিটিভ ডিসক্রিমিনেশন থাকার কারণ থাকবে। হ্যাঁ, ডিক্রিমিনেশন অর্থাৎ বৈষম্যবাদ বা পক্ষপাতিত্ব, কিন্তু ইতিবাচক। এই পক্ষপাতিত্ব এর ফলে আপনি রেগে গেলেও এই তথ্য বদলাবে না যে এক সময়ে আপনার পূর্বপুরুষের তৈরি বৈষম্যবাদ এর শিকার ছিল ঐ জনগোষ্ঠী।
সংরক্ষণের পদ্ধতিগত খুঁটিনাটি নিয়ে আলোচনা বিতর্ক চলতেই পারে, তার প্রয়োজনীয়তা নিয়ে নয়। একজন দলিতের পরিবার কয় প্রজন্ম এই সুবিধা পেতে পারে, এখন দলিত তার চাকরি জীবনে কয়বার এই সুবিধা পেতে পারে, ভুয়ো দলিত সংসাপত্র জোগাড় কি ভাবে আটকানো যায়, কোন কোন জনগোষ্ঠী কি ভাবে এই সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত হবে, কোটার সুবিধার সাথে তার বর্তমান আয়ের ঊর্ধ্বসীমা থাকবে কি থাকবে না ইত্যাদি ইত্যাদি।
বিতর্ক চলার সময় দুটি প্রেক্ষিত মাথায় রাখবেন, এক) এই কোটা সিস্টেম কেবল সরকারি শিক্ষা বা চাকরি ব্যবস্থায় প্রযোজ্য আমাদের দেশে, বিপুল সংখ্যক বেসরকারি শিক্ষা বা চাকরি ব্যবস্থার তুলনায় সেটা যৎসামান্য, দুই) আরেক রকম কোটা আছে শিক্ষা ব্যবস্থায় যার একটি পরিচিত নাম ম্যানেজমেন্ট কোটা অর্থাৎ টাকার বিনিময়ে উচ্চ শিক্ষার সিট।
শেষ কথা যেটা বলার, আমাদের দেশে কিংবা ওদের দেশে, এই কোটা সিস্টেমটা একেবারেই সংস্কারবাদী একটি পদক্ষেপ, বৈপ্লবিক কিছু নয়। সরকারি শিক্ষা বা সরকারি চাকরিতে এই সংরক্ষণ প্রথা বজায় রাখার জন্য ঐ সব সম্প্রদায়ের মানুষের বিরাট কিছু উপকার হচ্ছে না, তাদের খুব কম অংশেরই জীবনযাত্রার মানের মৌলিক পরিবর্তন হচ্ছে বা হয়। বঞ্চিত নিপীড়িত মানুষের একটি অংশের ক্ষোভ নিরসনের সেফটি ভালব মাত্র। এবং সেই সঙ্গে নির্বাচনী বৈতরণী পার করার একটি প্রকৃষ্ট উপায়। কারণ উপায় নেই। শোষিত, বঞ্চিত, দলিত মানুষের শোষণ মুক্তির আসল উপায় জানা থাকলেও শাসক শ্রেণী সেটা কখনও হতে দেবে না, তাই কোটা নামক কনসেসন বা ছাড় এর ব্যবস্থা করছে ওরা।
মেহনতি জনগণের পক্ষ থেকে এই সব টুকরো টাকরা ছাড় পেয়েই খুশি থাকতে হচ্ছে। পূর্ণ অধিকার অর্জনের লড়াই এর যাত্রা পথে তাই কোটা ব্যবস্থা একটা মধ্যবর্তী স্টেশন মাত্র, প্রান্তিক স্টেশন নয়। তাই বলে গাড়ি ঘুরিয়ে, মেধা না কোটা জাতীয় কুতর্ক তুলে কেউ যাত্রা শুরুর স্টেশনে আশাকরি ফিরে যেতে চাইবো না। কারণ সেটা প্রতিক্রিয়ার যাত্রা, প্রগতিশীলতার যাত্রা নয়। মেধা আকাশ বাতাস থেকে পরে না, এর বস্তুগত ভিত্তি আছে এই বৈজ্ঞানিক সত্যটা প্রতিষ্ঠা করার একটা মানবিক জেসচার, টোকেনিজম হল সংরক্ষণবাদ। আপনি এই মতবাদের সপক্ষে দাঁড়াবেন কি না সেটা আপনার ব্যাপার সে আপনি ভারতীয় হন বা বাংলাদেশি। মানুষের ছদ্মবেশে অমানুষ অমানবিক হলে অবশ্য আলাদা কথা।।
PrevPreviousডাক্তার অনির্বাণ দত্তের সাথে
NextডিবেটNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

ওরেব্বাস্ আজকাল কী লিখছো গো ।
সেটাই লাস্ট লাইন টাই।।মানুষের ছদ্মবেশে অমানুষ অমানবিক। এই এইটাতেই তো বুক ফুলিয়ে খুঁজতে খুঁজতেই জীবন গেলো যে।

অন্যান্য অফিসিয়ালের মতো লেখাটা নিয়মিত রাখো গো। 🙏💕🩵

Last edited 2 years ago by Shabnam Talukdar
0
Reply

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 2 Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674283
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]