Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাম্পসঃ কথোপকথনের ঢংয়ে বলছেন ডাক্তারবাবু

The child who has mumps.
Dr. Nishantadeb Ghatak

Dr. Nishantadeb Ghatak

Paediatrician
My Other Posts
  • January 6, 2020
  • 7:24 pm
  • No Comments

ডা ঘটকঃ শৌণক তোমার ডান কানের নিচের অংশ ফুলে মুখের চেহারাটাই তো পুরো বদলে গেছে।

শৌণকঃ হ্যাঁ কাকু, দেখো না কাল ঘুম থেকে ওঠার পরই প্রথম এমন খেয়াল করলাম। আর খুব ব্যথাও করছে। চিবিয়ে খেতে গেলে ব্যথা বাড়ছে। বড় করে হাঁ ও করতে পারছিনা। গায়ে জ্বরও আছে। ভীষণ মাথা ও ব্যথা। খাওয়ার ইচ্ছে একদম নেই। আর খুব দুর্বল লাগছে। স্কুল যেতে একটুও ইচ্ছা করছে না।

ডা ঘটকঃ এইসময় এমনিতেও তোমার স্কুল যাওয়া ঠিক না। স্কুলে কোন বন্ধুর কি এরকম হয়েছিল?

শৌণকঃ হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড অপ্রতিমের ই তো দিন দশেক আগে এমন হয়েছিল। এছাড়াও অন্য তিন চারজন ক্লাসমেটেরও এরকম হয়েছে।

ডা ঘটকঃ কানের নিচে আমাদের প্যারোটিড নামের দুটি লালাগ্রন্থি দু দিকে থাকে। সেই গ্ল্যান্ডদুটিতে কোন কারণে ইনফেকশন হয়ে গেলে তাকে প্যারোটাইটিস বলে। দেখা গেছে যেটা বেশিরভাগ ক্ষেত্রে মাম্পস ভাইরাস দিয়ে হয়ে থাকে। তাই ডাক্তারি পরিভাষায় যাকে প্যারোটাইটিস বলা হয় সাধারণভাবে তাকেই মাম্পস বলা হয়। তবে এটা মাম্পস ভাইরাস ছাড়া অন্যান্য ভাইরাস ও ব্যাকটেরিয়া দিয়েও হলে হতে পারে।

শৌণকঃঃ এটা কি কাকু তাহলে আমার বেস্ট ফ্রেন্ড অপ্রতিমের থেকেই আমার হয়েছে?

ডা ঘটকঃ সে সম্ভাবনা তো একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই রোগটি সাধারণত লালা এবং ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। কথা বলার সময় অথবা হাঁচি বা কাশির সময় এই ড্রপলেটের উৎপত্তি হয়।বাতাসের মাধ্যমে বাহিত হয়ে সেই ড্রপলেটই শ্বাসের সঙ্গে অন্যের শরীরে প্রবেশ করে এই রোগ তৈরি করে। এছাড়াও একই ওয়াটার বট্ল বা একই চামচ ব্যবহার করায় লালার সংস্পর্শ থেকেও এই রোগ ছড়াতে পারে।

শৌণকঃ ভ্যাকসিন এর মাধ্যমে কি এই রোগ আটকানো যায়?

ডা ঘটকঃ হ্যাঁ, মাম্পসের জন্য আলাদা কোন ভ্যাকসিন হয় না, এম এম আর বা এম আর-এর যে ভ্যাকসিন পাওয়া যায় তার মধ্যেই হাম ও রবেলার সাথে মামস এর ভ্যাক্সিন থাকে। দেখা গেছে একটা ভ্যাকসিন নেওয়ার পরে ৮০% আর দুটোর পর প্রায় ৯০% রোগটাকে প্রতিরোধ করা সম্ভব হয়।

শৌণকঃ আমিতো খালি হামের টিকাই নিয়েছি তাই হয়ত রোগটা হয়ে গেল।

ডা ঘটকঃ হ্যাঁ ঠিকই বলেছ, সেটা একটা কারণ হতে পারে।

শৌণকঃ কাকু এখন তো খুব কষ্ট হচ্ছে। কি ওষুধ খাব?

ডা ঘটকঃঃ দেখো এগুলো তো ভাইরাস ঘটিত রোগ।কিছুদিন পরে নিজের থেকেই ঠিক হয়ে যাবে। আমি খালি ব্যথা কমার জন্য একটু প্যারাসিটামল ওষুধ দিলাম। এটাই জ্বর আর ব্যথা দুটোতেই কাজে দেবে। তুমি প্রচুর পরিমাণে জল খেতে চেষ্টা কর। এই রোগে মুখের লালা কমে যায়, তাই একটু বেশি করে জল খেতে হয়। খাওয়াটা একটু গলা, নরম করে খেতে চেষ্টা কর। বেশি চিবোতে গেলে ব্যথা কিন্তু বাড়বে। খেতে সবকিছুই পার শুধু টক খাওয়ার টা না খাওয়াই ভাল। এতে গালের ব্যথা বাড়তে পারে। যা কিছুই খাও তারপরে মুখটা হালকা গরম জলে একটু লবণ দিয়ে অথবা কোন তরল মাউথ ওয়াশ জলের সাথে মিশিয়ে নিয়ে কুলকুচো করে নিলে ভালো হয়। খুব ব্যথা করলে একটু ঠাণ্ডা সেঁক নিতে পার।

শৌণকঃঃ আচ্ছা কাকু ,অপ্রতিমের মাম্পসের সাথে সাথে একটা অন্ডকোষে খুব ব্যথা হয়েছিল। আমারও কি এমন হওে পারে?

ডা ঘটকঃ তোমার মত বয়ঃসন্ধির কাছাকাছি থাকা ছেলেদের এটা প্রায়শই দেখা যায়। একে বলে অরকাইটিস। এর ফলে একটা অন্ডকোষ পরে একটু ছোট হয়ে গেলেও যেতে পারে। কিন্তু তাতে ভবিষ্যতে বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম।এছাড়া মেয়েদেরও ডিম্বাশয় ফুলে যায় এবং ব্যথা হয়। তাকে উফরাইটিস বলে। এর কারণে তলপেটে অনেক সময় ব্যথা হয়। এছাড়াও অগ্ন্যাশয়ের ইনফেকশন হলে হতে পারে, সে ক্ষেত্রে পেটের উপর অংশে ভীষণ যন্ত্রণা হয়। যদি এমনটা হয় তাহলে অবশ্যই আমায় জানাবে। সাময়িকভাবে শ্রবণ ক্ষমতা হ্রাস ইত্যাদি অন্যান্য অনেক সমস্যা হলে হতে পারে। তবে তার সংখ্যাটা বেশ কম।

শৌণকঃ পরের সপ্তাহে তো আমার পরীক্ষা। স্কুল যেতে পারব তো?

ডা ঘটকঃ হ্যাঁ হ্যাঁ। গাল ফোলা শুরু হওয়ার ৫-৭ দিন পর থেকে তুমি স্কুলে গেলে যেতে পারো। তবে পুরোপুরি সুস্থ হতে ১০ দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

PrevPreviousসন্তানকে মানুষ করার সহজ উপায় / সহজ প্রশ্নোত্তরে সন্তান মানুষ
Nextগিফট অফ দ্য ম্যাজাইNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631039
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]