Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার হাত ধোওয়া

IMG_20200406_202027
Dr. Swarnapali Maity

Dr. Swarnapali Maity

General physician
My Other Posts
  • April 7, 2020
  • 8:57 am
  • No Comments
হাত ধুতে ধুতে হাতের আর কিছু নেই। শরীরের বাকি অংশের চেয়ে এখন হাতের রঙ অন্তত তিন পোঁচ পরিষ্কার।
অবশ্য হাত ধোবার বাতিক আমার এমনিতেই বহু পুরোনো। এটা শুরু হয়েছিল ছোটবেলায় একবার শখ করে ঘুঁটে দিতে গিয়ে। যদিও আমি মন্দ ঘুঁটে দিই না কিন্তু একবারের বেশি আর প্রত্যয় হয়নি।
আমাদের কোয়ার্টারে কাজ করত মদনের মা। কয়লার গুঁড়ো আর গোবর মিশিয়ে মদনের মা অসাধারণ গুল দিত। আর আমাদের কোয়ার্টারের পেছনের দেওয়ালে ঘুঁটেও দিত। আমার মায়ের সঙ্গে বোধ হয় সেভেন্টি -থার্টি রফা ছিল৷ কিছু ঘুঁটে আর গুল মদনের মা নিজের বাড়ি নিয়ে যেত। আমার মাও মাঝে মাঝে গুল দিতেন। গুল দেওয়াটা একটা নেশার মত। পাশাপাশি যে কোন দুটো গুলের মধ্যে দূরত্ব সবসময় সমান রাখাটা একটা আর্ট।
গ্রামের মানুষদের একটা অভ্যেস আছে। অভ্যেস টা ভালো নয়। শৌচকর্মের সময় সাবান না থাকলে হাতে কাদামাটি ঘষে সেই হাত পুকুরের জলে ধুয়ে ফেলা। আবার সেই জলই বাড়ির বাসন মাজা কাপড় ধোয়ায় ব্যবহার হয়। আমার বাবা বহু বলেকয়েও লোকজনকে পুকুরে ঐভাবে হাত ধোওয়া বন্ধ করাতে পারেন নি। এই জন্য গ্রামের কোয়ার্টারে থাকতে আমার পেটে খুব কৃমি হত। একবার ভীষণ রক্ত আমাশাও হয়েছিল। ভীষণ রোগা আর কালো ছিলাম। আর পেটটা মোটা ছিল। অবাক করা ব্যাপার, এতে আমার দোষ কিছুই নেই। অন্যদের জন্য, রোগে জর্জরিত ছোটবেলা কেটেছে৷ ভাগ্যিস বাবা ডাক্তার। তাই এখনো বেঁচে আছি।
ফিরে আসি ঘুঁটেতে। গোবরের গন্ধ কেমন অদ্ভুত। হাজার হাত ধুলেও একটা দিন হাতে থাকেই। খাবারে, জলে সর্বত্র গোবর গোবর গন্ধ থাকে।সেই থেকে আমার বিশ্বাস হাত ধোওয়া ব্যাপারটা আমার মজ্জাগত হয়ে গেছে।
কিন্তু সেই গন্ধ কেও মাত করে দিল আর এক গন্ধ। সে হল ফরম্যালিন। ডিসেকশন হলে দীর্ঘদিন সংরক্ষিত থাকা মৃত মানবদেহ আর কেমিক্যালের মিশ্রণের সে এক অদ্ভুত গন্ধ। না ফরম্যালিনের গন্ধে বমি টমি আসে না। পৃথিবীময় যা কিছু, সবই ফরম্যালিন হয়ে যায়। ডিসেকশনের পর আমাদের লাঞ্চব্রেক হত। প্রথম প্রথম হোস্টেলে এসে কাঁদতে কাঁদতে হাত ধুতাম। এরকম গন্ধ নিয়ে খাব কি করে? এখন বুঝি, ও গন্ধ যার নাকে বসে গেছে, একবার, তার কাছে,রক্ত, পুঁজ, প্রস্রাব, বিষ্ঠা এ সবের গন্ধে কিছু আর যাবে আসবে না।
আই সি ইউ-তে কাজ করতে করতে এখন সন্দিহান হয়ে থাকি। প্রত্যেক বার রোগীকে ছোঁয়ার আগে আর পরে হ্যান্ডরাব ব্যবহার করা তো বহুকাল ধরে শেখানো হয়েছে। খাবার আগে কনুই অবধি হাত ধুই। হাসপাতালের লিকুইড সাবান আর টিস্যু বক্স আর্ধেক খালি করার জন্য লোকে আমায় দায়ী করে এসেছে।
কিন্তু এখন এত রোগের মাঝে থেকেও আমার রক্ত আমাশা হয় না। কৃমি ও না৷
কারণ আমি হাত ধুতে শিখেছি।
কারণ কোন এক কালে আমি ঘুঁটে দিয়েছিলাম।
PrevPreviousমেডিকেল অক্সিজেন সরবরাহে বিশেষ নজরদারি চালানোর উদ্যোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
Nextকোভিড-১৯–কিংকর্তব্যবিমূঢ়?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624575
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]