Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার স্বাস্থ্য, আমার অধিকার

435533301_7400257216735256_3421376009108141405_n
Anik Chakraborty

Anik Chakraborty

Essayist
My Other Posts
  • April 10, 2024
  • 8:23 am
  • No Comments
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের জন্য থিম বেছে নিয়েছে “আমার স্বাস্থ্য, আমার অধিকার”..
দেখেশুনে কিছুটা খটকা, কিছুটা আমোদ এবং বাকিটা ভারী অস্বস্তি হ’ল। স্বাস্থ্য ছাড়ুন, এদেশের মানুষ যে কোনও ‘অধিকার’ নিয়েই আজকাল আর ভাবেন এরম বোধ হয় না। দ্বিতীয়ত, “স্বাস্থ্যের অধিকার” কথাটি বললেই নানান বখেড়া। একজন নাগরিক “আমার স্বাস্থ্য আমার অধিকার” বলা মানে গোটা বিশ্ব-স্বীকৃত অধিকারের কিছু দায় প্রাথমিকভাবে রাষ্ট্রকে নিতে হয়। স্বাস্থ্যের অধিকার মানে একজন নাগরিকের জন্য বিনামূল্যে বেসিক এবং প্রাথমিক স্বাস্থ্যের অধিকার। এবং সেটা দেওয়ার দায় রাষ্ট্রের। রাষ্ট্র একদিকে নিজস্ব উদ্যোগে চিকিৎসা- শিক্ষা থেকে শুরু করে পরিষেবা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রকে প্রাইভেটাইজেশন করবে, মাল্টি- বিলিয়ন ডলার ফার্মা জায়ান্টদের থেকে কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনবে যার প্রত্যক্ষতায় নাগরিকের জন্য সাধারণ জীবনদায়ী ওষুধের দাম মহার্ঘ্য হবে আর অন্যদিকে গোটা দেশে বিজ্ঞজনেরা “আমার স্বাস্থ্য আমার অধিকার” পালন করবেন ঝাঁ- চকচকে পোডিয়াম থেকে সেমিনার সেরে আর একদিনের বিনামূল্যে হেলথ ক্যাম্প করে– এই হিপোক্রিসিটি আমোদ জাগায় বই কী!
এর পরেও পড়ে থাকে গুচ্ছ কথা। “স্বাস্থ্য” মানে শুধু “সুস্থতা”? সবকিছু ইনডিভিজুয়ালাইজেশনের যুগে স্বাস্থ্যকেও ধীরে ধীরে ইন্ডিভিজুয়ালাইজ করে দেওয়া হচ্ছে না কি? বিগত কয়েক দশক ধরে হয়নি কি? সোনাম ওয়াংচুক একুশ দিন অনশন করতে বাধ্য হলে তার শরীরে যে কিটোন বডি পাওয়া যায়, তার ব্যক্তিগত দায় সোনামের ওপর দিয়ে আমরা সবাই শান্তির ঘুম ঘুমোতে পারি, তাই তো? যে বেকার মেয়েটা মাথার ভেতর শূন্যতা নিয়ে প্রত্যেকদিন ঘুমোতে যাচ্ছে তাকে অ্যালপ্রাজোলাম প্রেসক্রাইব করলেই আমার এবং সিস্টেমের সব দায় শেষ? কর্পোরেটে কয়েকটা হাজার টাকার জন্য অমানুষিক সেলস টার্গেটের পেছনে সারাক্ষণ বাইক ছোটাচ্ছে যে ছেলেটা, তার হিট স্ট্রোকের দায় শুধুমাত্র তারই? ভূগর্ভস্থ জলস্তর ধ্বংস হয়ে গিয়ে শরীরে আর্সেনিকের ছোবল নিয়ে ঘুরছে যে গ্রামবাসীরা, তার দায় তাদের? দিনে পাঁচ হাজার টাকার গাড়ি ভাড়া করতে পারবে না বলে যে মা- বাবা নিজের বাচ্চাকে দেখাতে শহরতলি থেকে লোকাল ট্রেনে কলকাতা আসছেন, যে ট্রেন আড়াই ঘন্টা লেটে হাওড়া ঢুকবে (দিনের পর দিন) যার ফলে সরকারি মেডিকেল কলেজের বাইরে এক কিলোমিটার লাইন দিয়ে ওপিডিতে আর দেখানো হবেনা তাদের এবং তারা জমি বন্ধক রেখে বাধ্য হবেন উলটো ফুটের নার্সিংহোমে বাচ্চাটিকে ভর্তি করতে, সেই বাধ্যতাকে আমাদের পক্ষ থেকে ‘চয়েজ’ নাম দেওয়া যায় তো?
স্বাস্থ্য মানে শুধু ব্যক্তিগতভাবে সুস্থ থেকে আজীবন ন’টা- পাঁচটা ঠেলে যাওয়া নয়। স্বাস্থ্যের অধিকার মানে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে মানুষের জল- জঙ্গল- জমির অধিকার, মানুষের জীবন- জীবিকার অধিকার, মানুষের অন্যান্য পরিষেবাগুলো পাওয়ার অধিকার। দিনের পর দিন এ দেশে “অধিকার” শব্দটাকে হয় ব্যঙ্গের ডিকশনারিতে ছুঁড়ে দেওয়া হবে অথবা তুমুল অবজ্ঞায় ভুলিয়ে দেওয়া হবে, আর আমরা আশা করব কোনও এক ৭ই এপ্রিল হঠাৎ মানুষ নিজের স্বাস্থ্য- অধিকার নিয়ে খুব সচেতন হয়ে উঠবেন, এ হয় না।
আমরা কেউ কারও লড়াই লড়ে দিতে পারি না। কেউ কারও চিৎকার করে দিতে পারি না। কিন্তু এদেশের এক দীর্ঘ ইতিহাস ছিল, এদেশের মানুষ সর্বংসহা হয়েও সময়ে চিৎকার করতে জানত। আপাতত এদেশের দিকে তাকিয়ে বোধ হচ্ছে না কেউ জেগে আছে। ভোটের জন্য লড়াই সবসময়ই ছিল। কিন্তু তার পাশেও মানুষ নিজের অসুবিধে হলে বলত, প্রথমে নিজেদের, তারপরে সরকারকে। সে সরকার যেই হোক না কেন। এখন সবাই শান্ত, সবাই সুশীল। এবং সবাই দলীয়! সবাই দল করেন, কেউই রাজনীতি করেন না। সবাই কথা বলার আগে দেখে নেন প্রত্যক্ষে বা পরোক্ষে তার দল এটা অনুমোদন করে কী না। অন্তত তার দলের বিরুদ্ধে কথাটা যায় না তো! নিজের ভাষায় নিজের কথা বলায় যে বিশুদ্ধ রাজনীতি আছে, তা সব্বাই ভুলে গেছে।
তাই স্বাস্থ্য এবং অধিকারের কথাও সব্বাই ভুলে গেছে। ফেলো কড়ি মাখো তেলের ইকোনমিতে এখন শুধু ট্রানজাকশন হিস্ট্রি পড়ে আছে। সেটা রাষ্ট্রও জানে, WHO ও জানে আর পোডিয়াম আলো করে দাঁড়িয়ে থাকা বিজ্ঞজনেরা যারা আইডিয়া প্রোপাগেট করেন, তারাও জানেন।
আজও এদেশে নিজের স্বাস্থ্যের জন্য টাকা গুনতে গিয়ে দারিদ্রসীমার নীচে চলে যান একটা বড় অংশের মানুষ। রাজ্য বা জাতীয়, কোনও হেলথ স্কিমেই এর সমাধান এখনও হ’ল না। এখনও আমাদের দেশ তার জিডিপির যে শতাংশ স্বাস্থ্যখাতে খরচ করে তা WHO রেকমেন্ডশনের চেয়ে অনেক কম, পৃথিবীর কিছু দরিদ্রতম দেশের সমতুল্য। সর্বোপরি যে টাকাটা খরচ হয়, সেটা মূলত তেলা মাথায় তেল দেওয়া। ফলে হেলথ ইনইক্যুয়ালিটি, হেলথ গ্যাপ আকাশছোঁয়া।
যে কোনও কনটেক্সটেই “অধিকার” শব্দটি উচ্চারণ করতে গেলে রাজনৈতিক হতে হয়। এবং “স্বাস্থ্য” ভীষণভাবে রাজনৈতিক। বরাবরই। যতদিন না পর্যন্ত মানুষ রাজনৈতিক হতে শিখছে, ততদিন পর্যন্ত WHO এবং স্বাস্থ্য দিবসে তাদের “অধিকার”এর থিম একটি ফার্স হিসেবেই রয়ে যাবে, এটুকুই আশঙ্কা। আর আশা, মানুষ সবকিছু থেকে চোখ ফিরিয়ে থাকতে পারে, নিজের থেকে, নিজের স্বাস্থ্যের থেকে নয়। ফলে আজ বা কাল, তার স্বাস্থ্যের অধিকার তাকে বুঝতেই হবে।
তাকেই বুঝতে হবে।
PrevPreviousস্বাস্থ্য দিবসের স্লোগান কেবল একটা স্লোগান নয়
Nextনশ্বর অবিনশ্বরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

July 29, 2026 No Comments

সারা দেশ বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল। ক্ষোভের আঁচ রাজধানীর সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্যা আমাদের প্রত্যেকের। ভবিষ্যৎ প্রজন্মকে

কলমি শাক

July 28, 2026 No Comments

হরিপদ বারুই ছাতনাতলা জেনেরাল হাসপাতালের জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার, যাকে সরকারিভাবে সংক্ষেপে এবং বেসরকারিভাবে কিছুটা ইয়ের সঙ্গে বলা হয় জিডিএমও। হাসপাতালের সদ্য ল্যাজ নাড়তে শেখা

টিকটিকি

July 28, 2026 No Comments

এই শোন, তোরা দেখিসনি কিছু…ঠিক কিনা বল? ঠিক, ঠিকই! যারা গেছে যাক, মারা গেলে যাক, যাবি না ওখানে ঠিক ঠিকই। মুখ খুললেই দেশ-বিদ্বেষ, করব নিকেশ।

সাম্প্রতিক পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

West Bengal Junior Doctors Front July 29, 2026

কলমি শাক

Dr. Partha Bhattacharya July 28, 2026

টিকটিকি

Dr. Arunachal Datta Choudhury July 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655948
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]