Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: আমার উদযাপন

274502721_10161832606443066_2703058811871139767_n
Dr. Kanchan Mukherjee

Dr. Kanchan Mukherjee

Fetal medicine specialist
My Other Posts
  • February 22, 2022
  • 8:28 am
  • No Comments
হিন্দ সিনেমার উল্টো ফুটে সুবর্ণ বণিক সভাঘর। শীতাতপ নিয়ন্ত্রণের প্রশ্নই নেই। বরং মাথার ওপর পুরনো দিনের ক্যাঁচকেঁচে সিলিং ফ্যান। দেওয়ালে জিভ বার করা কালো কালো পেটমোটা স্যুইচ। এখানে সেখানে মাকড়সার ঝুল। টেবিলে সাজানো ডজন দুয়েক বিভিন্ন বাংলা বই। প্রায় সব ক’টাই লেখা কোনো না কোনো চিকিৎসকের। কেউই ফুলটাইম লেখক নন। ডাক্তারির ফাঁকে ফোঁকরে হাত মকশো করা পার্টি। দামও অবিশ্বাস্য রকমের কম। কারণ প্রকাশকদের দৌরাত্ম্যে বিরক্ত মধ্যমগ্রামের এক লেখক-ডাক্তার নিজস্ব প্রকাশনীই খুলে বসেছেন। লাভের চেয়ে বন্ধুদের লাই পেলেই যিনি ধন্য।
আমার মতো স্বল্পধৈর্য্যের লেখকরাও হতাশ নন। কবে কী ফেসবুকে লিখেছিলাম নিজেরই মনে নেই। পুণ্যদার গুণে আর ঐন্দ্রিলের বদান্যতায় এরকম একান্ন জনের লেখা কড়া মলাটে বাঁধা পড়েছে। বইয়ের নাম ডক্টর্স ডায়েরি। এ বছর তার দ্বিতীয় সংকলন। সভাঘরে তখন শ’খানেক লোকের ব্যস্ত আনাগোনা। বই বিক্রি। বই সই। হৈ হৈ কান্ড বইচই ব্যাপার। কোনো ছ্যাঁকালাগা সেলিব্রিটি নেই তবু যেন চাঁদের হাট।
এরই মধ্যে মঞ্চ থেকে ডাক পড়ে গেল। স্বাস্থ্যবীমা নিয়ে “ঘন্টা খানেক সঙ্গে বিষাণ” টাইপের একটা আলোচনা। দু’ চারটে ফুট কাটলাম। শ্রোতাদের কিছু কৌতূহল মেটানোর চেষ্টা করলাম। স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত ইত্যাদি স্বাস্থ্যবীমা যে “সবার জন্য স্বাস্থ্য” এনে দিতে পারে না সে ব্যাপারে জোরালো বক্তব্য রাখা হলো।
তারপর মঞ্চ থেকে নেমে দু’চারটে সই সংগ্রহ করেই চটপট পিঠটান। সঙ্গী সোহম। চোখের ডাক্তার। বহুত দিনের বন্ধু।
তারপর শুরু হলো আমার আসল বাঙালীয়ানা। দেখবেন একটা বড় দেওয়াল ঘড়ির ছবি লটকেছি এই লেখাটার সাথে। ঘড়িতে লেখাগুলো আবার পুরো বাংলা হরফে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এর চেয়ে ভালো ছবি আর কী হতে পারে! আর সেই আড়াইশ’ বছরের পুরনো ঘড়ি যদি থাকে এক বাঙালীর মিষ্টির দোকানে! এতক্ষণে নিশ্চয় আমার বাংলা ভক্তি নিয়ে কাউকে কাউকে পেড়ে ফেলেছি। এবার আসল সত্যিটা বলি।
সন্ধ্যে বেলায় ঠিক এই সময় বৌবাজার ভীমনাগে নামে গরম গরম ক্ষীরের চপগুলো। দাঁতে কাটতে না কাটতেই মিলিয়ে যায় জিভে। জলভরার মতো চটচটে রসও চলকে পড়ে না জামায়। আহ্ সে কী সোয়াদ! দোকানে গিয়ে যাকে আশা করেছিলাম তাকেই পেলাম। আমার অনুষ্ঠানের সঞ্চালক বিষাণ বসু। আর ও থাকবে নাই বা কেনো? ওই পেটুকটাই তো আমাকে ধরিয়েছে ক্ষীরের চপের নেশাটা!
যাই হোক আপাতত ছবিগুলোই দেখুন। সুযোগ পেলে না হয় খাওয়ানো যাবে ক্ষীরের চপ। আপাতত: আমাদের বই দু’ একটা কেনার অনুরোধ রেখে ক্ষান্ত হই। প্রণতি প্রকাশনীর ফোন নম্বর দরকার হলে বলবেন। ?
PrevPreviousডক্টরস ডায়ালগের ডক্টরস ডায়েরি প্রকাশ
Nextভাষা দিবসে ভাসাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান।। ৯ মার্চ ২০২৬

March 12, 2026 No Comments

ভালোলাগা এক অভিজ্ঞতা

March 12, 2026 No Comments

গতকাল রাত এগারোটা পঞ্চাশে দিল্লি স্টেশন থেকে উঠেছিলাম ‘ত্রিপুরা সুন্দরী’ ট্রেনে। গন্তব্য: নিউ জলপাইগুড়ি স্টেশন। পাঁচজন আমরা আসছি। আজ রাত ( ১০/০৩/’২৬) এগারোটা নাগাদ নিউ

এক রূপকথার‌ই গাঁয়ে….

March 12, 2026 4 Comments

শোনো এক গাঁয়ের কথা শোনাই শোনো রূপকথা নয় সে নয়।…… এমন এক গাঁয়ের কথা পড়ে আমার অবশ্য রূপকথা বলেই মনে হয়েছিল। আর মনে হবে নাই

প্রতিবাদের আওয়াজ হাওড়ার আমতায়

March 11, 2026 No Comments

অভয়ার খুন ও ধর্ষণ এর খবর জানার পর আর জি কর হাসপাতাল থেকে শুরু করে, সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ছুঁয়ে মানুষের আর্তনাদ ঘরে

আমরা অপেক্ষা করছি ন্যায়বিচারের

March 11, 2026 No Comments

মার্চ ১০, ২০২৬ ১৯ মাস ধরে লড়াই চলছে। অভয়ার ন্যায়বিচারের জন্য, মেয়েদের সুরক্ষার পক্ষে, দুর্নীতির বিপক্ষে। রাজপথ থেকে আলপথ, থানা থেকে স্বাস্থ্যভবন, লালবাজার, সিবিআই কোনো

সাম্প্রতিক পোস্ট

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান।। ৯ মার্চ ২০২৬

Abhaya Mancha March 12, 2026

ভালোলাগা এক অভিজ্ঞতা

Sukalyan Bhattacharya March 12, 2026

এক রূপকথার‌ই গাঁয়ে….

Somnath Mukhopadhyay March 12, 2026

প্রতিবাদের আওয়াজ হাওড়ার আমতায়

Biswajit Mitra March 11, 2026

আমরা অপেক্ষা করছি ন্যায়বিচারের

Abhaya Mancha March 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

612852
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]