Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোমরে পিস্তল

Screenshot_2025-11-08-06-38-54-51_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • November 8, 2025
  • 6:39 am
  • No Comments

ভোট দিতে গিয়ে দেখলাম, খাঁকি পোশাকের অতি সাধারণ চেহারার মানুষটির কোমরে পিস্তল, মাথায় টুপি। দৃশ্যটি এমন কোন বিশেষ কিছু নয়। অথচ সেই সাধারণ একটি দৃশ্যই পঁচিশ বছর পর আমার মনের কোন গুপ্ত কুঠুরী থেকে বেরিয়ে এল। মাঝের সিকি শতাব্দী ধরে কত কি তো আমার জীবনে দেখে নিলাম। পঁচিশ বছর আগে যে বাম শাসনের শেষ দেখার কথা আমরা ভাবতেও পারিনি, সেই বাম যুগ একদিন শেষ হল। বিরাট প্রত্যাশা নিয়ে, লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দিতে একদিন হতাশ হয়ে গেলাম। আর ভোট দিতে যাব না ভাবছি। এমন সময় আবার খোঁজ নিতে হল, ভোটের পুরনো সব কাগজ পত্রের।

২০০২ সালের খবর নিতে হবে। ঐ সময় আমরা ব্যারাকপুরে থাকতাম। প্রথমে খুঁজে দেখলাম, ব্যারাকপুরে শেষ বছর দশেক যে পাড়ায় ছিলাম, সেখানকার তালিকায়। পরিচিত কয়েকজনের নামও দেখলাম। কিন্তু আমার নাম দেখা যাচ্ছে না। এক সময় মনে পড়ল, ঐ ২০০২ সালে থাকতাম অন্য পাড়ায়, ভাড়া বাড়ীতে। কিন্তু সেই পাড়ার নামেই চিনতাম, যে গলি রাস্তার পাশে ভাড়া বাড়ীতে থাকতাম, সেই রাস্তার নাম মনে নেই। কাছাকাছি দুটি গার্লস স্কুলে যাওয়ার আবছা স্মৃতি মনে পড়ে। কিন্তু কোথায়, কি কাজে যেতে হয়েছিল, এতোদিন পর আর মনে নেই।

হঠাৎই মনে পড়ল ঐ পিস্তল নিয়ে ডিউটি করতে দেখা পুলিশ ভদ্রলোকের কথা। আমি তখন ব্যারাকপুরের মহকুমা হাসপাতালে চাকরী করি। হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কয়েকজন কনস্টেবল ডিউটি করতেন। সকলকে ঠিক মনেও নেই। নাম তো কারও জানতাম না। বেশী মনে পড়ে, অমলদার বলা সেই নির্মম রসিকতার কথা। ঐ কনস্টেবলদের সাথে অমলদার মত সিনিয়রদের বন্ধুর মত সম্পর্ক ছিল। একদিন অমলদার সাথে ইমারজেন্সি ডিউটি করছিলাম। এক লম্বা চওড়া চেহারার কনস্টেবল বোধহয় ওষুধ নিতে এসেছিলেন। রুগীর ভিড় ছিল না। অমলদা ওনার সাথে রসিকতা করে একটি গল্প শোনাচ্ছিলেন। অবশ্য রসিকতাটি একটু পলিটিক্যালি ইনকরেক্ট হয়ে যায়। শ্মশানে গভীর রাত্রে এক বৃদ্ধের মৃতদেহ দাহ করতে এসে বিপদে পড়ল। পাঁচ লিটার পেট্রল ঢেলেও আগুন ধরে না। দূরে গাছের তলায় এক সাধুবাবা বসে ছিলেন। সকলে গিয়ে বাবার পায়ে পড়লে, সাধু বাবা সব কিছু মন দিয়ে শুনলেন। তারপর জানতে চাইলেন, উনি করতেন কি? পুলিশের চাকরী করতেন শুনে বললেন, একটা দশ টাকার নোট ভাঁজ করে ওনার বুকের উপর দিয়ে দে, ঠিক চলে যাবেন। অমলদার এই গল্প শুনে পুলিশ ভদ্রলোক দৌড়ে বেড়িয়ে গেছিলেন।

আমি এই তেইশ চব্বিশ বছর পর, কোথায় ভোট দিতে গেছলাম ভাবতে গিয়ে, কোমরে পিস্তল ঝোলানো যে পুলিশের ছবি হঠাৎ মনে পড়ল, তিনি নিতান্তই গোবেচারা চেহারায় একজন মানুষ ছিলেন। ভোটের লাইনে দাঁড়িয়ে সেই গোবেচারা চেহারায় মানুষটিকেই ঐ রকম স্মার্ট সাজ পোশাক পরে ডিউটি করতে দেখে বেশ ভালো লেগেছিল। সেই ছবি মনে থেকে গেছে।

ব্যারাকপুরের সেই গার্লস স্কুলের ভোটার তালিকা থেকে আমার নাম পেয়ে গেলাম।

৬.১১.২৫.

PrevPreviousকত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের ‘নাম’ পড়ল কাটা……
Nextএস আই আর ও নারী-ট্রান্স-ক্যুয়ার মানুষের অবস্থাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

May 21, 2026 No Comments

অনেকদিন ধরে ভাবছিলাম, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব নিয়ে একটা লেখা লিখবো । কিন্তু ধর্ম নিয়ে আমার পড়াশোনার সীমাবদ্ধতার জন্য লিখে উঠতে পারছিলাম না । আজ

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

May 21, 2026 No Comments

প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা

“নতুন সরকার #৪”

May 21, 2026 No Comments

নতুন সরকার এর কর্তাব্যক্তিরা সঠিক ভাবেই স্বাস্থ্যব্যবস্থা এর অন্যতম দুর্বল জায়গা রেফারাল সিস্টেমকে চিহ্নিত করেছেন এবং দুর্বলতা কাটিয়ে ওঠাকে আশু প্রয়োজনীয় লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

May 20, 2026 1 Comment

ক্ষমতায় এসেই রাজ্যের নতুন সরকার জানিয়েছে, তারা শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণের নীতি বদলাবেন। এর থেকে সংশয় ও সম্ভাবনা দুটোই তৈরি হচ্ছে। মাত্র কয়েক দিনের সরকারের

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

May 20, 2026 No Comments

১৮ই মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

Kanchan Sarker May 21, 2026

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Dr. Bishan Basu May 21, 2026

“নতুন সরকার #৪”

Dr. Samudra Sengupta May 21, 2026

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

Sanjoy Mukherjee May 20, 2026

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

Doctors' Dialogue May 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623906
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]