Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার নিজস্ব অপারেশন সিন্দুর

Oplus_16908288
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • June 3, 2025
  • 8:04 am
  • No Comments

নাম প্রকাশে অনিচ্ছুক একজন এএনএম (গ্রামীণ স্বাস্থ্যকর্মী) ফোন করে জানাচ্ছেন, স্যার এক মা (নাম প্রকাশে অনিচ্ছুক) গ্রামীণ উপস্বাস্থ্যকেন্দ্রে এসেছেন কপার টি (জন্ম নিয়ন্ত্রণের একটি পদ্ধতি) খোলার অনুরোধ নিয়ে। অনুরোধটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু খোলার সময় আমার কর্মী সেই এএনএম টের পান যে সেই মহিলাকে মারধোর করা হয়েছে। মেরেছে তার স্বামী। কারণ ওই মহিলা তার স্বামীর অজান্তে, তার সম্মতি ব্যতিরেকে ওই কপার টি নামের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নিয়ে ছিলেন।।

আমার কর্মী ওই এএনএম ওই জঘন্য ঘটনাটি আমাকে জানান কারণ তাঁর ধারণায় হাজার দশেক কর্মচারীর দণ্ডমুন্ডের কর্তা হিসেবে আমার অনেক ক্ষমতা, ঐ মায়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কিছু প্রতিকার করার করার ক্ষমতা আমার বোধহয় আছে। তাই ওই ফোন।

আমি তাঁকে জিজ্ঞেস করলাম যে তিনি লিখিত অভিযোগ জানাবেন কিনা। তিনি জানালেন যে ওই এলাকায় তাকে কাজ করে যেতে হবে, তাঁর ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে তিনি লিখিত অভিযোগ জানাতে অপারগ এবং ওই মা ও লিখিত অভিযোগ জানাতে নিজের অক্ষমতা জানিয়েছেন।

তখন আমিও গভীর দুঃখ ও পরিতাপের সাথে ঐ কর্মীকে জানাতে বাধ্য হলাম যে আমার ক্ষমতা নিয়ে তার ধারণা ভুল। ওই মহিলা যে রাজ্যে বসবাস করেন তার প্রশাসনের মাথায় একজন মহিলা থাকলেও, দেশের রাষ্ট্রপ্রধান পদে একজন মহিলা থাকলেও এগুলো আসলে সব টোকেনিজম, প্রতীকী ব্যাপার শ্যাপার, দেশের অনেক মহিলার এখনো ক্ষমতা হয়নি যে তাঁরা তাঁদের শরীরটাকে নিজের সম্পত্তি মনে করবেন।

এটা বিচ্ছিন্ন ঘটনা না কী বহুল চর্চিত সে বিষয়ে আমি কিছু বলবো না, বলবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত আমার তৃণমূল স্তরের সহকর্মীরা।

কয়েকদিন আগেই কর্নেল সোফিয়া কুরেশি এর বীরত্বের কাহিনী গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আবেগে আপ্লুত হয়েছিলাম। আজ ফোনটা পাওয়ার পর মনে হচ্ছে আরো অনেক পথ যেতে হবে।

নারী শক্তির অনেক পথ হাঁটা এখনো বাকি। হ্যাঁ, তথ্যের খাতিরে জানিয়ে রাখি অঙ্গে অঙ্গে স্বামীর মারে কালশিটে পরে যাওয়া ওই মহিলার সিঁথিতে এখনো জ্বলজ্বল করছে সিঁদুর।

PrevPreviousহৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল: বৃহত্তর বিধান নগর অভয়া মঞ্চের আলোচনা সভায় মীরাতুন নাহার
Nextব্লাতেনের শিক্ষা ও হিমবাহের সংকটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মহল্লায় মহল্লায় অভয়া মঞ্চ গড়ে উঠুক…

February 7, 2026 No Comments

হাতে কলমে নদী পুনর্জীবন উদ্যোগ: প্রকৃত গঠনমূলক উন্নয়নের এক মহান কর্মযজ্ঞ

February 7, 2026 No Comments

কৃষিভিত্তিক গ্রামীণ কিংবা শিল্পভিত্তিক নগরকেন্দ্রিক – বিশ্বের যে কোন সভ্যতা কোন না কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আবার কোন কারণে সেই নদী মাতৃকা শুকিয়ে

নিজেকে আমার অন্তত এখনও বৃদ্ধ মনে হয় না…

February 7, 2026 No Comments

ছোটবেলায় যখন শুনতাম কারও বয়স পয়ষট্টি, তখন ভাবতাম ‘কি বুড়ো” লোকটা! আজ সেই পয়ষট্টির “বুড়ো’ আরও এক কদম এগিয়ে গেল – সেই সাথে সরকার চিঠি

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বার তালিকাভুক্ত হয়েছে!!

February 6, 2026 No Comments

“গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বার তালিকাভুক্ত হলেও আজ পর্যন্ত একবারও কার্যকর শুনানি হয়নি।” Justice Delayed is Justice Denied. প্রায় দেড় বছর

রূপসু এক্সপ্লোরেশন এবং অভয়া।। এভারেস্ট ও অভয়া শৃঙ্গ জয়ী দেবাশীষ বিশ্বাসের কাহিনী প্রকাশিত

February 6, 2026 1 Comment

সাম্প্রতিক পোস্ট

মহল্লায় মহল্লায় অভয়া মঞ্চ গড়ে উঠুক…

Abhaya Mancha February 7, 2026

হাতে কলমে নদী পুনর্জীবন উদ্যোগ: প্রকৃত গঠনমূলক উন্নয়নের এক মহান কর্মযজ্ঞ

Bappaditya Roy February 7, 2026

নিজেকে আমার অন্তত এখনও বৃদ্ধ মনে হয় না…

Dr. Swapan Kumar Biswas February 7, 2026

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বার তালিকাভুক্ত হয়েছে!!

West Bengal Junior Doctors Front February 6, 2026

রূপসু এক্সপ্লোরেশন এবং অভয়া।। এভারেস্ট ও অভয়া শৃঙ্গ জয়ী দেবাশীষ বিশ্বাসের কাহিনী প্রকাশিত

Abhaya Mancha February 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

608921
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]