আজকে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । আজকের দিনটি আমাদের ভাষা আন্দোলনের অমর শহীদদের আত্মত্যাগের স্মৃতি বহন করে । মাতৃভাষার মর্যাদা রক্ষার যাদের রক্তে রক্তিম হয়েছিল অমর একুশ, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের সংগ্রাম আমাদের শিখিয়েছে—ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতি, পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানাই পৃথিবীর সকল ভাষাভাষী মানুষকে। প্রতিটি ভাষাই আমাদের মানবসভ্যতার অমূল্য সম্পদ—আমরা সব ভাষাকে সমান সম্মান জানাই। ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষা করা আজ সময়ের দাবি; তাই সকল ভাষার সুরক্ষা ও চর্চা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
ভাষাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিভাজন আমরা মানি না। আসুন, আমরা এমন এক বিশ্ব গড়ে তুলি যেখানে সব ভাষা সমান মর্যাদা পায়, সব সংস্কৃতি নিরাপদ থাকে, এবং বৈচিত্র্যের মধ্যেই গড়ে ওঠে ঐক্যের শক্তি। তাই মুক্তির মন্দিরের এই সোপানতলে সকলকে ভাষা দিবসের অভিনন্দন জানায় MCDSA।
MCDSA









