Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার রবীন্দ্রনাথ

IMG_20220514_234823
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • May 15, 2022
  • 8:32 am
  • No Comments
বাবা একটি টেপ রেকর্ডার কিনে এনেছিলেন, তখন আমি পাঁচ কি ছয়, মা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে শেখান। সেই টেপ রেকর্ডারে “সোনার তরী” রেকর্ড করে স্কুলে গিয়েছেন, আর আমি বার বার শুনে শিখে নিচ্ছি কবিতার ভাষা। সেই রেকর্ডারে একদিন মা সবার গলা রেকর্ড করছেন। পাশের বাড়ি কাজ করে সন্ধ্যাদি, কত হবে বয়স দশ কি বারো, (শিশুশ্রম তখনো নিষিদ্ধ হয় নি) মা সন্ধ্যাদিকে বললেন, “কিছু বল, রেকর্ড করি।”
সন্ধ্যাদি নির্ভুল উচ্চারণে, সঠিক যতিচিহ্ন সহ বলে গেল রবীন্দ্রনাথের “রাজা ও রানী”, আমরা অবাক বিস্ময়ে শুনলাম সন্ধ্যাদির আবৃত্তি। জানা গেল কোন এক ভুলে যাওয়া অকালে ফেলে আসা ছেলেবেলায় সন্ধ্যাদি স্কুলে যেত, সেখানে শিখেছিল এই কবিতা, আর এত ভালো লেগেছিল তা ভুলতে পারেনি। না, আর কোন রবীন্দ্রনাথ চর্চা করার তার সুযোগ হয়নি, কিন্তু সেই একটি শিশুদের ছড়ার মধ্যে দিয়ে এক প্রান্তিক শ্রমজীবী শিশুর মনের গভীরে পৌঁছে গিয়েছিলেন কবি।
তারপর যত বড় হতে লাগলাম, যত সভা সমিতি, রবীন্দ্র অনুষ্ঠানে যোগ দিতে লাগলাম কিছু ধুতি পাঞ্জাবী আর লাল পাড় সাদা শাড়ির রবীন্দ্র বোদ্ধা ক্রমাগত চেষ্টা করতে লাগলেন কবিকে নাগালের বাইরে নিয়ে যাওয়ার, তাঁদের কথা বলার ভঙ্গিতে, একঘেয়ে গানের গায়কীতে, অদ্ভুত ভাবে উচ্চারণ করা শব্দে, বা কথায় কথায় অমুক গ্রন্থের অমুক অনুচ্ছেদের রেফারেন্স প্রতি মুহূর্তে বুঝিয়ে দিতে লাগলেন “দেখ বাছা কবি কে জানবার মত পড়াশোনা তোমার কোথায়? রবীন্দ্র চর্চা কাকে বলে বোঝ হে অর্বাচীন?”
সে এক সময়, কিশোর মনের বিদ্রোহী হয়ে ওঠার, বীতশ্রদ্ধ হয়ে ওঠার সহজ সময়। কিন্তু তা হয়নি, কবিকে বেঁধে রাখবে এমন শক্তিমান সে রবীন্দ্র বোদ্ধার দল?
গভীর রাতে দেবব্রত বিশ্বাস যখন গেয়ে ওঠেন “বিস্ময়ে তাই জাগে” বুকের কোন গভীরে জেগে ওঠে বিস্ময়।
বয়স বাড়ে যে “জোৎস্না রাতে সবাই গেছে বনেত” গান কিছু গায়কের গায়কীর গুণে একঘেঁয়ে লেগেছিল সেই একই গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনে গায়ে কাঁটা দেয়
“আমার এ ঘর বহু যতন ক’রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে”
আরো বয়স বাড়ে, এখন আমিও পিতা এই একই লাইন শুনে অঝোর ধারায় জল পরে চোখে, থামাতে পারিনা। কবিপুত্র মারা গেছেন, জগত চরাচর ভেসে যায় চাঁদের আলোয়, সবাই আলোর নেশায় মাতোয়ারা আর কবি লেখেন
“যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে–
এই নিরালায় রব আপন কোণে।”
“যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে॥”
মনের কোন গভীর থেকে মুচড়ে ওঠে কান্না। সেও পিতা আমিও পিতা।
এই তো আমার কবি। এই তো আমাদের কবি, গ্রাম দেশে কোন এক মৃত্যু পদযাত্রী ” দাদির” শেষ খেয়ার মাঝি। না না রবীন্দ্র রচনাবলী মুখস্থ করা জ্ঞানী বোদ্ধা যত বিশেষজ্ঞ এ আপনাদের রবীন্দ্রনাথ নাই বা হলো, এ কবি আমার প্রাণের কবি। মাত্র একটি গানে বা একটি কবিতায় হৃদয়ে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলতে যিনি পারেন তিনিই তো বিশ্বকবি।
PrevPreviousএই কথাটি মনে রেখো
NextThe Spectre of the Paddy FieldsNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 1 Comment

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674180
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]