Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোনো ক্রিম মেখে ফর্সা হওয়া যায় না!

IMG_20200926_214844
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • September 27, 2020
  • 6:09 am
  • One Comment

গায়ের রং নির্ভর করে নৃতত্ব, বংশগতি এবং পরিবেশের ওপর !

ফেয়ারনেস ক্রিম বলে বাজারে যা চলে সেটা প্রধানত ধাপ্পা এবং বিজ্ঞাপনী দামামা নির্ভর আর তার অনেকগুলিই আসলে স্টেরয়েড মেশা বিপজ্জনক এবং অবৈজ্ঞানিক ককটেল !

ড্রাগ এবং কসমেটিক এক্টের শিডিউল জে ক্লজ ১৮ তে আছে যে ফর্সা করার দাবি জানিয়ে কোনো ওষুধ বিক্রি করা দূরের কথা বিজ্ঞাপন দেওয়াও যায় না !

অথচ, শুধু বিক্রি নয়, রীতিমত খবরের কাগজে পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে বিক্রি হচ্ছে এই সব ক্রিম , যার পুরোটাই অনৈতিক তো বটেই বেআইনিও!

এছাড়া পাওয়া যায় কিছু শক্তিশালী স্টেরয়েড মেশা ককটেল
যেমন মেলাকেয়ার, মেলালাইট এক্সএল, মেলবেস্ট, স্কিনলাইট, স্কীনশাইন, নোস্কার, ইউ বি ফেয়ার ইত্যাদি
এছাড়া প্যান্ডারম প্লাস কসভেট জি এম, লোবেট জিএম, বেটনোভেট জিএম, নুফোর্স জি এম এগুলিও অনেকে মুখে মাখেন ফর্সা হবার উদগ্র ইচ্ছায় !

এই গুলি আসলে একটি এন্টিবায়োটিক, একটি এন্টিফাঙ্গাল এবং অত্যন্ত শক্তিশালী একটি স্টেরয়েডের ভয়ঙ্কর ককটেল !

এগুলি প্রাথমিক ভাবে দাদের মলম হিসেবেই তৈরী হয়েছিল, কিন্তু অপব্যবহার হচ্ছে ফর্সা হবার ক্রিম হিসেবে !

এছাড়া বেশ কিছু বিপুল বিজ্ঞাপিত, তথাকথিত আয়ুর্বেদিক ব্র্যান্ডের ক্রিমেও মিলেছে স্টেরয়েড !

এগুলি বা অন্য স্টেরয়েড না জেনে মুখে বা অন্যত্র মাত্রাছাড়া ভাবে মাখলে স্কিন পাতলা হয়ে যায়, লাল হয়ে , রক্তনালী দেখা যায়, ব্রণ বেরোয়, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম বের হয়!

স্টেরয়েড এডিকশন বা নেশার শিকার হয় মানুষটি!

দশ বছর ধরে নিরন্তর আন্দোলন চালানোর পর
২০১৬ সালের ১২ আগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যদফতর থেকে রীতিমত গেজেট নোটিফিকেশন করে জানিয়েছেন যে “”all salts, esters, derivatives and preparations containing steroids for topical or external use is now covered by the Schedule”.
শিডিউল মানে শিডিউল এইচ !

কিন্তু তাতে কি আর এলো গেলো !
চুরি, জোচ্চুরি, রাহাজানি, ধর্ষণ, খুন কোনোটাই আইন মেনে করা হয় কি?

মরগ্যান স্ট্যানলির রিপোর্ট বলছে ভারতে প্রায় অর্ধেক(৪৭ %)উপভোক্তা ক্রিম কেনেন ফর্সা হবার বাসনায় !

ধরুন কারো জ্বর হলো, সেটা টাইফয়েড হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, টিবি অথবা ব্লাড ক্যান্সার, ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া অনেক কিছু থেকেই হতে পারে তাই তো ?

এখন সেক্ষেত্রে ডাক্তার না দেখিয়ে, জ্বরের সঠিক কারণ না জেনে কেউ যদি একটু ম্যালেরিয়ার ওষুধ, একটু টাইফয়েডের ওষুধ, একটু টিবির ওষুধ, একটু ব্লাড ক্যান্সারের ওষুধ মিশিয়ে খায় এবং খেয়ে চলে কেমন হবে ? তাতে রোগ সারবে কি ? না বেড়ে যাবে ?

সঠিক রোগ নির্ণয় না করে ঐসব প্যান্ডার্ম, ফোর্ডার্ম মার্কা ওষুধ লাগানো ব্যাপারটা ওইরকমই !

ওষুধ মানে কিন্তু শুধু ক্যাপসুল, ট্যাবলেট ইনজেকশন নয়, স্কিনে লাগানোর ক্রিম বা অয়েন্টমেন্টেও যে শক্তিশালী রাসায়নিক থাকতে পারে সেটা বেশীর ভাগ মানুষের খেয়ালই থাকে না!
আর এই অজ্ঞানতা/অবিবেচনা আর অসতর্কতার ফল হচ্ছে ভয়াবহ !

গোদের ওপর বিষফোঁড়ার মতো এই অবৈজ্ঞানিক ককটেল ওষুধ গুলিতে আবার স্টেরয়েড থাকে !
না জেনে , দীর্ঘদিন ধরে স্টেরয়েড (বিশেষত মুখে এবং শরীরের চাপা অংশে) অপরিমিত এবং অনিয়ন্ত্রিত ব্যবহার করলে বিপদ হতেই পারে !

এ হলো খাল কেটে কুমীর আনার মতো অবিবেচকের কাজ!
বোকামি !

স্টেরয়েড ক্রিমের অপব্যবহার আমাদের দেশে প্রধানত তিনভাবে হয়

১. দাদের মলম হিসেবে- যেমন কোয়াড্রিডার্ম, ফোর্ডার্ম, প্যান্ডার্ম, টোটালডার্ম, ক্লোবেন জি, ক্যান্ডিডার্মা, ক্যান্ডিড টোট্যাল, সার্ফাজ এস যেন, বেটনোভেট জি এম, লোবেট জি এম জাতীয় দানবীয় গজকচ্ছপ গোছের ওষুধ

এই সমস্ত ককটেল ক্রিম ভারতবর্ষ ছাড়া কোথাও মেলে না !

দাদের মহামারী দেখা দিয়েছে এই গুলি মেখে !
সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে দুরারোগ্য দাদ ! স্কিন ফেটে গিয়ে স্ট্রেচ মার্কের শাখা প্রশাখা ছড়াচ্ছে শরীরে !

2. ফর্সা হবার ক্রিম হিসেবে -যেমন মেলাকেয়ার, মেলালাইট এক্সএল, মেলবেস্ট, স্কিনলাইট, স্কীনশাইন, নোস্কার এগুলির মধ্যে থাকে শক্তিশালী স্টেরয়েড, হাইড্রোকুইনোন নামে একটি ব্লিচ আর ট্রেটিনয়েন নামে একটি ওষুধ.

3. এছাড়া প্যান্ডারম প্লাস কসভেট জি এম, লোবেট জিএম, বেটনোভেট জিএম, নুফোর্স জি এম এগুলিও অনেকে মুখে মাখেন ফর্সা হবার উদগ্র ইচ্ছায় !

এই গুলি আসলে একটি এন্টিবায়োটিক, একটি এন্টিফাঙ্গাল এবং অত্যন্ত শক্তিশালী একটি স্টেরয়েডের ভয়ঙ্কর ককটেল !

এগুলি প্রাথমিক ভাবে দাদের মলম হিসেবেই তৈরী হয়েছিল, কিন্তু অপব্যবহার হচ্ছে ফর্সা হবার ক্রিম হিসেবে !

এগুলি বা অন্য স্টেরয়েড না জেনে মুখে বা অন্যত্র মাত্রাছাড়া ভাবে মাখলে স্কিন পাতলা হয়ে যায়, লাল হয়ে , রক্তনালী দেখা যায়, ব্রণ বেরোয়, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম বের হয়!

স্টেরয়েড এডিকশন বা নেশার শিকার হয় মানুষটি!

এই ভয়ঙ্কর সংকটের কিছু ছবি যদি দেখাই তাহলে বোঝা যাবে বিষয়টির সর্বগ্রাসী ভয়াবহতা !

হাতে একটু সময় থাকলে এক নাগাড়ে দেখে ফেলতে পারেন ভিডিও গুলি।

এই ভিডিওগুলি দেখার পর, আশা করি ফর্সা হবার উদগ্র বাসনায় আর কেউ মুখ পোড়াবেন না!

আর দাদের এই সর্বগ্রাসী মহামারীর আগুনে ঘৃতাহুতিও দেবেন না!

এই প্রসঙ্গে একটা কথা বলা খুব জরুরি ।

স্টেরয়েড মানেই কিন্তু খারাপ নয়!

এটি অন্তত প্রয়োজনীয় একটি ওষুধ যা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই ব্যবহার করা যায়।
স্বচিকিৎসা কখনোই নয়!

এই স্টেরয়েড ক্রিমের অপব্যবহার আমাদের দেশের লজ্জা!

অভিশাপ!

আসুন সবাই সচেতন হই!

সবাই সচেতন হলে এই সব স্টেরয়েড ককটেল ক্রিমের দুহাজার কোটি টাকার অপসাম্রাজ্য টা এবার ধ্বসে যাবে!

PrevPreviousমৃতার পুত্রের অভিযোগঃ জেলার স্বাস্থ্য আধিকারিক নজর দিন।
Nextচিকিৎসা ভুল থেকে ঠিকঃ কলেরা ও পরিসংখ্যান—জন স্নো-র ম্যাপNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
জয়দেব মাহাত
জয়দেব মাহাত
6 years ago

অনেক অনেক ধন্যবাদ এই সচেতনতামূলক লেখা ও ভিডিওর জন্য।ভালো থাকবেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

682341
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]