Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দল্লী-রাজহরায় রক্তের অভাবে কেউ মারা যেতেন না

IMG-20200209-WA0012
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • February 10, 2020
  • 9:20 am
  • No Comments

প্রথমে একটু পেট-ব্যথা, তারপর রক্ত-পায়খানা, সুনীল যখন শহীদ হাসপাতালে ভর্তি হল তখন ওর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা শতকরা ৬.৪ গ্রাম।

রক্ত দিতে হবে। কোথা থেকে পাওয়া যাবে? ওর বাবা-মার রক্তের গ্রুপ পরীক্ষা করা হল। বাবার গ্রুপ মিলে গেল ছেলের সঙ্গে। একটু দ্বিধা ছিল বইকি বরমুর মনে, রক্ত দিলে নিজে না কমজোর হয়ে পড়ে, কিন্তু ছেলের প্রাণ বাঁচাতে রক্ত দিল ও।

আবার রক্ত পায়খানা, রক্ত-বমি। এবার রক্ত দিলেন সুনীলের বাবার সহকর্মী ইউনিয়ন-উপাধ্যক্ষ গণেশরাম। এরপর দুদিনে সুনীলের আরও দুবার রক্ত লেগেছে—একবার দিয়েছেন ইউনিয়নের সহ-সচিব হীরামন, অন্যবার সচিব ছবিলাল। কোনোবারই রক্তের প্রয়োজন দেখা দেবার পর পনেরো মিনিট-আধঘন্টার বেশী সময় লাগেনি রক্ত যোগাড় করতে। সুনীল তারপর সেরে ওঠে। না পুরোপুরি সেরে ওঠা নয়, সুনীল পোর্টাল হাইপারটেনশনের রোগী, কিন্তু তারপর রক্তাল্পতা সেরে যায়।

এরকমই কাহিনী শুনেছি আশীষদার কাছেও। তখনও শহীদ হাসপাতাল হয়নি। শৈবালদা কাজ করে মিশনারীদের পুষ্পা হাসপাতালে। শৈবালদার ডাকে আশীষদা এক রোগিনীর অপারেশন করে। মহিলার পেটের ভেতরে বাচ্চা মরে গেছিল, দল্লী-রাজহরার ডাক্তার মাথাই জরায়ুতে হাত ঢুকিয়ে যন্ত্র দিয়ে বাচ্চাটিকে টুকরো করে বার করতে যান, কেননা তাঁর প্রিএক্লাম্পসিয়া ছিল। এমনটা করতে গিয়ে জরায়ুতে আঘাত লেগে রক্তক্ষরণ হতে থাকে তাই অপারেশন করা। মহিলার শরীরে রক্ত কম ছিল, অপারেশন সেরে আশীষদাই তাঁকে রক্ত দেয় গ্রুপ মিলে যাওয়ায়। তাও আরও রক্ত দরকার। খবর পেয়ে নিয়োগীজীর আহ্বানে কয়েকশ’ শ্রমিক হাসপাতালের সামনে লাইন দেন রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে রক্ত দেওয়ার লক্ষ্যে। রক্ত দিয়েও মহিলাকে বাঁচানো যায়নি অবশ্য।

শহীদ হাসপাতালের অভিনব ব্লাড ব্যাংক
আমি যখনকার কথা বলছি তখন শহীদ হাসপাতাল ১৫ বেডের এক ছোট্ট হাসপাতাল। বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত, তাই ছোট একটা ফ্রিজ থেকেও না থাকারই মতো। তাহলে রক্ত কোথায় স্টোর করা হয় আর কোথা থেকেই বা পাওয়া যায়?!

শহীদ হাসপাতাল গড়ে তুলেছিলেন যে শ্রমিক ইউনিয়ন সেই ছত্তিশগড় মাইন্স শ্রমিক সংঘের সদস্য সংখ্যা সে সময় প্রায় সাড়ে সাত হাজার। তাঁদের মধ্যে যাঁরা রক্ত দিতে ইচ্ছুক তাঁদের নাম-ঠিকানা আর রক্তের গ্রুপ সম্বলিত একটা তালিকা ছিল। এঁরাই হলেন শহীদ হাসপাতালের ব্লাড ব্যাংক। যখন কোনও রোগীর রক্তের প্রয়োজন তখন প্রথমে তাঁর পরিবার-পরিজনকে বোঝানো হতো রক্ত দেওয়ার জন্য। রক্তের গ্রুপ না মিললে বা তাঁরা শারীরিক ভাবে রক্ত দিতে অক্ষম হলে তালিকা থেকে রক্তদাতাদের ডেকে পাঠানো হতো। আর জরুরী অবস্থার জন্য ছিল একটা ইমার্জেন্সি স্টক যাতে থাকতেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ইউনিয়নের নেতারা। সুনীল তিনবার এই ইমার্জেন্সি স্টক থেকে রক্ত পেয়েছিল।

দল্লী-রাজহরার শহীদ হাসপাতালে আমি কাজ করেছি ১৯৮৬ থেকে ১৯৯৪—এই আট বছর। রক্তের অভাবে কোনও রোগী মারা গেছেন বলে আমার মনে পড়ে না।

আজকে চাইলেও অতো সহজে রক্তদান ও রক্ত চালানো সম্ভব না। হেপাটাইটিস বি, সি এবং এইচআইভি-এডস-এর মতো রক্তবাহিত রোগের প্রাদুর্ভাবের জন্য এবং রক্ত নিয়ে যথেচ্ছ ব্যবসার জেরে আইনের কড়াকড়ি হয়েছে। তবু কিছু তো করাই যায়।

এমন অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়েছে যখন কোনও আত্মীয়ের রক্তের প্রয়োজন—সরকারী ব্লাড ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়েও রক্ত পাওয়া যায়নি, চড়াদামে বেসরকারী ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনতে হয়েছে। কখনও বা রক্ত আনতে আনতে রোগীর মৃত্যু হয়েছে।

দল্লী-রাজহরার শ্রমিকদের মতো আমরাও পারি অবস্থাটাকে পাল্টাতে। পাড়া, ক্লাব বা সংগঠনে যাঁরা রক্ত দিতে ইচ্ছুক তাঁদের রক্তের গ্রুপ পরীক্ষা করে একটা তালিকা তৈরী করে রাখুন। দেখবেন দরকারের সময় রক্ত পেতে দেরী হবে না।

PrevPreviousভরসা থাকুক চিকিৎসকে
Nextবিপদ থেকে বাচতে বিয়েNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634803
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]