Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কবিতা হয় না

IMG-20240216-WA0007
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • February 19, 2024
  • 8:11 am
  • No Comments
সন্দেশখালিকে নিয়ে কোনো কবিতা হয় না।
কবি কী লিখবেন শুনি? দু দশটা পংক্তি জুড়ে
পর পর শুধু ছিঃ ছিঃ?
নিজের সঙ্গে সে যে খেলা কানামাছি
কি ছন্দে বাঁধা যায় সেই গা শিউরানো বিবরণ,
ছাই দিয়ে প্রতিমা কি গড়া যায় কোনো,
ঘেন্না ও বিবমিষা কোনো ভাষা কবিতায় পড়েছে কখনো?
প্রতিবাদে দু চারটে কড়া কথা লেখা যায় বটে,
তীক্ষ্ণ বিদ্রুপ ছুঁড়ে দেওয়া যায় অপরাধ-ঢাল হওয়া ক্ষমতার দিকে,
গালাগালি দেওয়া যায় নড়নচড়নহীন প্রশাসক মোটা চর্বিকে,
কিন্তু সে কেবল নিজেরই মেটানো হবে ঝাল,
সন্দেশখালি কাল থাকবে যেখানে ছিলো গতকাল,
শাজাহান গিয়ে শুধু এসে যাবে অন্য আঞ্চলিক হিটলার কেউ,
প্রতীকেরা বদলায়, ভোট আসে ভোট যায়,
সত্যি বদল কিছু হয় কি আদৌ?
আজ সন্দেশখালি নানা তিতকুটে সন্দেশে ভরা।
কিন্তু সে ব্যতিক্রম, নাকি আজ সেটাই নিয়ম,
সেটাও ভাবতে হবে।
ক্ষমতা যা চায় , যেইভাবে চায় , সেইভাবে কুর্নিশে বেঁকে জনগণ,
গণের তন্ত্র আর দেশে এলো কবে!
গাঁয়ে গাঁয়ে গিয়ে দেখো, শহরে শহরে ঘোরো,
আপাতমসৃণ সব প্রলেপ সরিয়ে দেখো কত দগদগে ঘা’য়ে ভরে গেছে দেশের শরীর,
যে জলে ডোবাবে পা, কেটে নিতে বসে আছে হাজার কুমীর।
এই এত প্রতিবাদ, এক জনজোট, দলে যাওয়া নিচুদের ফেটে পড়া ক্ষোভ,
আগে কি দেখোনি কেউ? জায়গা বদলে যায়, প্রদেশেরা বদলায়,
বদলায় শাসক আর মাফিয়ার নাম পরিচয়,
ঘোলাজলে ল্যাটা মাছ খুব ধরা হয়.. তারপর? তারপর?
তারপর কিছু নয়। খবরে আসবে উঠে আর কোনো গাঁ বা শহর,
শোনা যাবে ‘ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা’ জাতীয় কথা কিছু বিরোধীর মুখে,
আগ্নেয়গিরি লাভা গড়িয়ে বেড়াবে দুটো দিন ফেসবুকে,
নাগরিক যে তিমিরে সে তিমি’র পেটে বসে আঁধার পোয়াবে,
প্রতীকের ভোমরারা ফুলে ফুলে মধু খাবে সুখে।
সন্দেশখালি নিয়ে কোনো কবিতা হয় না তাই।
এ পাঁকে গিয়েছে দেশ আশরীর-মস্তক ঢুকে। এ শুধু একটা ক্ষত,
বিনাটিকা মানুষের গুটির অসুখে।
PrevPreviousভাঙা হাড় জোড়ার গল্প
NextIndian Health Budget 2024 – Some StocktakingNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সুপ্রিম প্রধানের কাছে অভয়া মঞ্চের স্মারকলিপি প্রদান

March 10, 2026 No Comments

৯ মার্ক, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ ও অভয়ার ন‍্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য সেবা ক‍্যাম্প, রক্তদান শিবির ও মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার

March 10, 2026 No Comments

৮ মার্চ ২০২৬ তারিখে চেতলা হাট রোডে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF)-এর উদ্যোগে একটি বহু-বিশেষজ্ঞ চিকিৎসা শিবির সফলভাবে আয়োজিত হয়। এই শিবিরে মেডিসিন, অর্থোপেডিক্স, কার্ডিওলজি,

জনতার দরবারে একুশে আইন

March 10, 2026 1 Comment

৮ এবং ৯ মার্চ ২০২৬ অভয়া মঞ্চের ৮০ জনের প্রতিনিধি দলের দিল্লি অভিযান শেষ হল দুই দিনের সফল প্রতিবাদী কর্মসূচি দিয়ে। ৮ তারিখ যন্তর মন্তরে

“আমাদের যেতে হবে দূরে বহুদূরে”

March 9, 2026 No Comments

অভয়ার বিচারহীন উনিশ মাসে ৮ মার্চ, আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে পশ্চিমবঙ্গ অভয়া মঞ্চের উদ্যোগে দিল্লির যন্তরমন্তরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। রাজ্যের সীমানা ছাড়িয়ে মঞ্চের

খুপরির দিনলিপি ১ জীবন যেমন

March 9, 2026 No Comments

অভ্যাস এক অদ্ভুত জিনিস। মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। এই যেমন আমার মত একজন খুপরিজীবী ডাক্তার রোজ নিয়ম করে রাত্রে বসে লিখতাম, দিব্যি টুকটুক

সাম্প্রতিক পোস্ট

সুপ্রিম প্রধানের কাছে অভয়া মঞ্চের স্মারকলিপি প্রদান

Abhaya Mancha March 10, 2026

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ ও অভয়ার ন‍্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য সেবা ক‍্যাম্প, রক্তদান শিবির ও মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার

West Bengal Doctors Forum March 10, 2026

জনতার দরবারে একুশে আইন

Gopa Mukherjee March 10, 2026

“আমাদের যেতে হবে দূরে বহুদূরে”

Gopa Mukherjee March 9, 2026

খুপরির দিনলিপি ১ জীবন যেমন

Dr. Aindril Bhowmik March 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

612527
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]