Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাঙা হাড় জোড়ার গল্প

Screenshot_2024-02-19-01-55-44-81_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • February 19, 2024
  • 8:10 am
  • No Comments

পড়ে গিয়ে, খেলতে গিয়ে অথবা দুর্ঘটনা ঘটে হাত-পা তো অনেকের-ই ভেঙে যায়। হাত-পা ছাড়াও মেরুদন্ড – অর্থ্যাৎ ঘাড়,পিঠ,কোমর- এছাড়া কাঁকাল ও মাথার খুলির হাড়ও কখনো কখনো ভাঙে। আবার বেশীরভাগ ভাঙা হাড় কিছুদিন বাদে জুড়েও যায়।

এখন প্রশ্ন হল, এই ভাঙা হাড় জোড়া তো লাগে,কিন্তু লাগে কিভাবে?
অনেকের ভ্রান্ত ধারণা আছে- হাড় ভাঙলে প্লাষ্টার বা অপারেশন ঠিকভাবে করা না হলে হাড় জোড়ে না।

তাহলে মানুষ বাদে অন্যান্য মেরুদন্ডী প্রাণীদের, বিশেষতঃ বন্য প্রাণীদের হাড় ভাঙলে তা জোড়ার কথা নয়। কিন্তু তা তো হয় না! পায়ের মূল হাড় ফিমার ভেঙে গেলে জন্তুটি হাঁটতে বা দৌড়তে পারে না। ফলতঃ শিকার ধরতে না পেরে খাদ্যাভাবে অথবা অন্য প্রাণীর শিকারে পরিণত হয়ে মারা যায়।

কিন্তু অন্য ছোটখাট হাড় ভাঙলে সে মরে না। এক সময় হাড় জুড়েও যায় অনেক ক্ষেত্রে। টেরা ব্যাঁকা হয়ে জোড়ে। প্রাণীটা খুঁড়িয়ে হাঁটতে বাধ্য হয়।

তাহলে হাড় ভাঙলে চিকিৎসা করি কেন? উত্তর হল- প্রথমতঃ,ভাঙা টুকরোগুলো সঠিক অবস্থানে রাখার জন্য। যাতে ভাঙা হাড় টেরাব্যাঁকা না হয়ে সঠিক অবস্থানে জোড়ে। দ্বিতীয়তঃ, ভাঙা হাড়ের টুকরোগুলো বিশেষ নড়াচড়া না করতে পারে। কারণ, টুকরোগুলো নড়াচড়া করলে নতুন গজানো হাড়ের মন্ড (callus) বার বার ভেঙে যায় এবং শেষ পর্যন্ত হাড় জোড়ে না।

প্লাষ্টার করে, ট্রাকশান দিয়ে, স্লিং-স্প্লিন্ট ইত্যাদি ব্যবহার করে এবং শল্যচিকিৎসার মাধ্যমে প্লেট-স্ক্রু বা রড ব্যবহার করে হাড়ের ভাঙা টুকরো গুলোর নড়াচড়া বন্ধ করে দেওয়া হয় এবং সেগুলো সঠিক অবস্থানে কাছাকাছি রাখার ব্যবস্থা হয়। এতে হাড় জুড়তে সহায়ক হয়।
কিন্তু হাড় জোড়ার পদ্ধতি একটি আদ্যপান্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটি শুরু হয় হাড় ভাঙার প্রায় সঙ্গে সঙ্গে। ভাঙা জায়গায় রক্তের অন্তঃক্ষরণ হয়ে রক্ত জমাট বাঁধে। সেখানে ছুটে আসা অণুচক্রিকা এবং আরো অন্যান্য সংক্রমন প্রতিরোধী কোষ থেকে বেরিয়ে আসা অনুঘটকগুলো নতুন নতুন অনেক রক্তবাহী নালী তৈরি করে।

রক্তবাহী নালী রক্তের সাথে বয়ে নিয়ে আসে বিভিন্ন ধরণের কোষ, প্রোটিন ও খনিজ পদার্থ- বিশেষতঃ ক্যালসিয়াম। সেসব মিলিয়ে জৈবিক প্রক্রিয়ায় আস্তে আস্তে তৈরি হয় হাড়ের মন্ড (Callus)। নরম, কাঁচা হাড় ভাঙা হাড়ের টুকরো গুলোর মধ্যে সেতুবন্ধ তৈরি করে। সময়ের সাথে ধীরে ধীরে তা শক্ত হয় এবং নিজেকে চেঁচেপুঁছে সঠিক আকার ধারণ করে – অনেকটা মাটির মূর্তি তৈরির মত প্রক্রিয়ায়।
ভাঙা হাড় ও তার আশেপাশের রক্ত সঞ্চালন ব্যবস্থা, শরীরের প্রতিরোধ ক্ষমতা, সংক্রমণ, রক্তে অবস্থিত নানান ধরণের অনুঘটক, খনিজ পদার্থ ও প্রোটিন এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করে। তাই এইসব বিষয়ে কোনোরকম বাধাপ্রাপ্তি ঘটলে বা সমস্যা হলে হাড় জোড়ার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, এমনকি হাড় আদৌ জোড়েই না।

PrevPreviousনিভৃতকথন পর্ব ২
Nextকবিতা হয় নাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

A Brief Update of Two Important Legal Developments:

December 6, 2025 No Comments

04.12.25 1) The appointment case of Dr Aniket Mahato: In the case concerning the appointment of Dr Aniket Mahato, the Calcutta High Court had clearly

মূলে ফেরো

December 6, 2025 No Comments

মূলে ফিরে এসো এইবারে। একবার একসাথে লড়ি ওখানে কাজ আছে মান নেই, এখানে উল্টো ঠিক, রোজগার খাড়া বড়ি থোড় থেকে থোড় খাড়া বড়ি, তবুও ফেরত

লাউ মাচা

December 6, 2025 1 Comment

বয়স বাড়ছে। শীত করছে। পাতা ঝরছে। টুপটাপ দিনরাত কত কি যে খসছে। ‘অ বৌমা বেলা হল–ভাত বাড়ো’ –আজকাল এমন গৃহস্থ কথার ওম ওড়াউড়ি করে না

শাসক ভোলাতে চায়, আমরা নিয়েছি না ভোলার শপথ।

December 5, 2025 No Comments

৯ আমাদের না ভোলার তারিখ। জল নয় রক্ত ছিল আমাদের মেয়ের চোখে। সেই নিষ্ঠুরতা মনে পড়লে আমরা কেঁপে উঠি। শাসক ভোলাতে চায়। মদত পেয়ে দিকে

“ডাক্তারবাবু, দেখুন তো আমি চারে তিন না কি চারে এক” – তামান্নার গল্প

December 5, 2025 No Comments

(ক্লিনিকে বসে যা শুনেছি তাই লেখার চেষ্টা করছি) আমার নাম তামান্না (নাম পরিবর্তিত)। বয়স তেইশ। বাড়ি ক্যানিং। গরীব ঘরে জন্ম। মাত্র ষোল বছর বয়সে শ্বশুরবাড়ি।

সাম্প্রতিক পোস্ট

A Brief Update of Two Important Legal Developments:

West Bengal Junior Doctors Front December 6, 2025

মূলে ফেরো

Arya Tirtha December 6, 2025

লাউ মাচা

Dr. Sarmistha Das December 6, 2025

শাসক ভোলাতে চায়, আমরা নিয়েছি না ভোলার শপথ।

Abhaya Mancha December 5, 2025

“ডাক্তারবাবু, দেখুন তো আমি চারে তিন না কি চারে এক” – তামান্নার গল্প

Dr. Kanchan Mukherjee December 5, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

594327
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]