হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক,
শহর জুড়ে নতুন দিনের ঝলক।
স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক,
তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক।
আসে নতুন নতুন ভাতার ঘোষণা,
আসে না কর্মের কোনো ঠিকানা।
কত পড়ুয়া পি.এইচ.ডি. নিয়েও শেষে,
ছেড়ে যায় আপন দেশ বিদেশের দেশে।
এত শিক্ষা পেয়েও মানুষ আজ,
হারায় মানবতার সহজ সাজ।
গাড়ির বেগে ছুটে চলার নেশায়,
সম্পর্কগুলো ফিকে হয়ে যায়।
ভাঙে সংসার, ভাঙে বন্ধুত্বের বাঁধন,
স্বার্থ যেন আজ জীবনের সাধন।
চাকরির খোঁজে নেই আর সেই আশা,
ভাতার প্রতিশ্রুতিতেই বাঁচার ভাষা।
নেতৃত্ব ঘোরে চারিদিকে আজ,
মন্দিরে কখনো, কখনো মসজিদের মাঝে।
দেশের ভবিষ্যৎ ভাবার সময় কই?
প্রশ্ন জাগে—এ কি শিক্ষার পরিচয়?
যেখানে মানুষের নেই জীবিকার অধিকার,
সেখানে কেমন করে গড়বে আগামী সংসার?
এল.পি.জি.-র দামও ছোঁয় আকাশপানে,
নতুন কর্মসংস্থান আসে না জীবনে।
না আছে ফসল, না নতুন উদ্যোগ,
তবু বাড়ে বিভেদেরই আয়োজন।
মন্দির-মসজিদ গড়ে সীমাহীন প্রাচীর,
খুলে না মানুষের মনের দুয়ার অধীর।
এ কেমন শিক্ষা, এ কেমন সময়?
মানুষ নিজের ভবিষ্যৎও জানে না নিশ্চয়।
সমাজের তালে নেচে যায় অবিরাম,
নিজেকেই ভুলে হারায় নিজের নাম।









