Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তার ঘোষের চেম্বারে- ভ্যাক sin: টীকাকরণ নিয়ে

Vacসিন
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 7, 2020
  • 1:17 pm
  • 2 Comments

স্যারের চেম্বারে আমি লিস্ট ধরে নাম ডাকছিলাম..

– চার নম্বরে সমীর বর্মন। পাঁচে মহম্মদ বদরুদ্দীন। পরপর চলে আসবেন..

পাঁচ নম্বর আসতে তিন বছরের বদরুদ্দীনকে কোলে নিয়ে বাচ্চার মা-বাবা ডা.ঘোষের চেম্বারে এলেন।

স্যার তাঁর চিরপরিচিত ঢংয়ে পেনটা টেবিলে রেখে, হাতদুটো পরস্পরের সাথে জোড় পাকিয়ে হাফ নমস্কারের ভঙ্গিতে উৎসুক দৃষ্টিতে বাচ্চার দিকে তাকালেন।

– স্যার, বাচ্চার পাদলা পাইখানা আর জ্বর। আজ দু’দিন হয়্যা গ্যাল। পাইখানায় রক্তের ছিটা আছে।

– হুঁ.. পেচ্ছাব কেমন করছে?

– কিচ্ছু খাচ্ছে নি ত স্যার। পেচ্ছাব পুর‍্যা হলুদ।

– শুনুন, বাচ্চার রক্ত-আমাশা হয়েছে। শরীর থেকে অনেক জল বেরিয়ে গেছে। ওষুধ আর ও.আর.এস. লিখে দিলাম। সন্ধ্যেবেলা আবার একবার আনুন। সেরকম বুঝলে ভর্তি করতে হতে পারে।

চিন্তিত মুখে বাচ্চার বাবা-মা বেরিয়ে গেলেন।

সন্ধ্যেবেলা বাচ্চা অনেকটা সুস্থ!! বাবা-মার মুখেও স্বস্তির ছাপ।

– ঠিক আছে। ওষুধ যেমন বলেছি চলুক। আর অন্য কোনও অসুবিধে নেই তো?

– না। বলত্যা নাই, বাচ্চার মোর সেরকম বোড়ো কুনো রোগ হয়নি।

– আচ্ছা, টিকাগুলো সব পেয়েছে তো?

হঠাৎ, মুখগুলো সংকোচে গুটিয়ে যায়।

নিশ্চুপ দেখে ডা.ঘোষ সব বুঝে যান।

– টিকা দেননি কেন? পোলিও কার্ড দেখি..

বাচ্চার মা ততোধিক সংকোচে কার্ডটা বাড়িয়ে দেন।

– এ কী!! সব টিকা-ই তো পেয়েছে দেখছি। তাহলে পায়নি বলছেন কেন?

– না ডাক্তারবাবু। টিকা দিবাইনি। হেলতের দিদিমণিরা এমনি ভর‍্যা দিছ্যা।

– ‘এমনি ভর‍্যা দিছ্যা’ মানে? টিকা না দিয়ে কার্ড ভর্তি করার তো কথা নয়..দাঁড়ান, বি.এম.ও.এইচ-কে ব্যাপারটা জানাতে হবে..

বি.এম.ও.এইচ আর টিকা দেখভালের দিদিমণিকে ব্যাপারটা দেখতে বলে ডা.ঘোষ আবার পেশেন্ট দেখায় মন দিলেন। একাজ-সেকাজে ব্যাপারটা ভুলেও গেলেন।

সপ্তাহ খানেক বাদে টিকা-দিদিমণির সাথে দেখা।

– ওই কেসটা কী হয়েছিলো জানেন ড.ঘোষ?

– কোনটা বলুন তো..

– ওই যে, টিকা নেয়নি অথচ কার্ড ভর্তি..

– ও হ্যাঁ, হ্যাঁ। কী ওটা? আমি তো বুঝতেই পারলাম না।

– ওদের মৌলবী বলে দিয়েছে টিকা নেওয়া হারাম। ওদের বাড়ির ছেলেরা কেউ টিকা নেয়নি। বাচ্চাদের দিতেও দেয় না। বাচ্চার মা লুকিয়ে সেন্টার থেকে টিকা দিইয়েছে বাচ্চাকে। তাই চেম্বারে বরের সামনে ভয়ে টিকা দেওয়ার কথা বলতে পারেনি।

– হ্যাঁঃ!!!

– হ্যাঁ, এরকমই ব্যাপার।

– এবার ওর বাড়ির লোকজন বাচ্চার মা’র ওপর ঝামেলা করবে তো..

– আপনি চিন্তা করবেন না। তার ব্যবস্থাও করে দিয়েছি। ওর বাড়ির সবাইকে ডেকে টিকা-র ব্যাপারগুলো বুঝিয়েছি। প্রথমে গাঁইগুঁই করছিলো। বলছিলো, ‘আমাদের ধর্মে বারণ আছে।’ তারপর বোঝানোর পরে নিজেদের ভুল বুঝতে পেরেছে। আপনার চেম্বারে দ্যাখা করতে বলে দিয়েছি।

– বাঃ!! দারুণ একটা কাজ করেছেন। আরও একটা ফ্যামিলি টিকার ব্যাপারে আগ্রহী হ’লে তার চেয়ে ভালো কিছু হয়না।

ঠিক চারদিন বাদে বাচ্চার মা-বাবা সহ বদরুদ্দীনের পুনরাগমন। এখন বাচ্চা একদম চনমনে।

– মোর ঘরের লোকের ভয়ে সেদিন আপনাকে মিত্যা বলছি স্যার। অরা অনেককিছু বলছল কিন্তু আমি জানতি টিকা দিবা ভাল। মোর এক মামাত দাদার টিকা না লিয়্যা পলিও হোয়েইছল। আমি লুকিয়্যা বাচ্চাকে টিকা দিছি। সেদিন ঘরে পোচুর অশান্তি হছ্যা। পরে দিদিমণিরা বুঝাইত্যা এর‍্যা একটু শান্ত হছ্যা।

– আপনি সাহস নিয়ে যেরকম একটা কাজ করেছেন, আমার চেয়ে বয়সে ছোটো না হ’লে আপনার পা ছুঁয়ে একটা প্রণাম করতাম। আজ যে পৃথিবী থেকে গুটিবসন্ত নির্মূল হয়েছে, পোলিও প্রায় নির্মূল, সংক্রামক রোগগুলি অনেক নিয়ন্ত্রণে.. তাতে আপনাদের অবদানও কম নয়।

তারপর, বাচ্চার বাবার দিকে ঘুরে বললেন..

– দু হাজার কুড়ি সাল তো হ’ল। সময়টা অনেক এগিয়েছে। এবার একটু ধর্মীয় অন্ধবিশ্বাস গুলো থেকে বেরিয়ে আসুন। আজ বাচ্চার মা সাহস করে টিকাগুলো না দিলে আপনার বাচ্চারই ক্ষতি হ’তে পারতো।

– হ্যা স্যার। আমরা সব বুজছি। আর করব নি। ঘর‍্যা আরও দুটা বাচ্চা আছে। তাদেরকেও টিকা দিয়্যা দিব।

…

আরও একটা যুদ্ধ জেতা হ’ল। সব যুদ্ধজয়ে রক্ত ঝরে না।

PrevPreviousহারিয়ে যাওয়া ওষুধ, ফিরে আসবে না আর
Nextনিরীহাসুরের মনকেমনঃ সব্যসাচীর ডায়েরিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Amlan Biswas
Amlan Biswas
6 years ago

মুসলিম সমাজে তাদের ধর্ম বিরাট বড় অন্তরায় ফলে তাদের ভেতরে প্রতিবন্ধীর আধিক্য৷

0
Reply
Haradhan samanta
Haradhan samanta
6 years ago

ধর্মের ভয়েই শুধু না পোলিও খাওয়ালে বাচ্চা হবে না এমন অবান্তর গুজবও শুনেছি।পুরো একটা বস্তি টীকার বিরুদ্ধে ছিলো।

এখন অনেকটা ভালো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

নানা পাটেকর চলে গেলেন

October 9, 2026 No Comments

আমরা, যারা গত শতকের সাতের দশকে জন্মেছি, তাদের সিনেমা দেখার গল্পটা একটু অদ্ভুত। আমরা বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই উত্তমকুমার প্রয়াত – তারুণ্যে পৌছাতে পৌঁছাতে দেখছি উত্তমোত্তর

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

নানা পাটেকর চলে গেলেন

Dr. Bishan Basu October 9, 2026

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688070
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]