Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একদিন প্রতিদিন

IMG_20210818_001536
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • October 2, 2021
  • 6:42 am
  • No Comments

 

এক একদিন ভাবি,
শুধুই ভাবি!
বলতে গেলে প্রতিদিনই ভাবি-
এমন একটি অসম্ভব কবিতা লিখবো- যার পরে আর লেখার মতো কোন কবিতা থাকবে না কারো কাছে!
একটি এমন কবিতা লিখবো,
যা কোন কবিই কল্পনা করেনি কখনো।
একটি এমন … একটি এমন অলৌকিক কবিতা লিখবো- যা আমারই লেখার কথা ছিল না কোনকালেই!

কত বার ভেবেছি- সেই কবিতা হবে আমার মায়ের মতো- যুক্তিতর্কহীন ভালোবাসার একচ্ছত্র আধিপত্যে ভরা;
অথবা বাবার মতো- অটল আদর্শ আর যমের মতো ভয়ে ঠাসা;
অথবা দিদির অহেতুক কানমলা আর উপচে পড়া ভালোবাসায় ভরা;
উৎকোচের বিনিময়ে ছোট
বোনের নিঃসঙ্কোচ ভরসার স্থান,
ভাইয়ের লুকানো পাপের আশ্রয়,
দাদার চড় থাপ্পড় মারার পর বুকে জড়িয়ে ধরার অদম্য আকুতি।

সেই কবিতার শব্দ হবে
অকারণে দেখনদারি করা এক উচ্ছল কিশোরীর ঘুঙুর,
ছন্দ হবে পুজার অঞ্জলির মন্ত্র শেষে ছুঁড়ে দেয়া প্রথম চিরকুট এর মতো,
মাত্রা হবে এক দুঃসাহসী যুবতীর সন্ধিহান প্রেম আর লোকলজ্জা,
লাইন হবে –
এক অর্ধাঙ্গিনীর অতিরিক্ত অধিকারের মতো।

মাঠ পেরিয়ে পূর্ণিমা রাতে ঘাটের পাশে বসা বাঁশি বাজানো এক উঠতি যুবকের সুর হবে,
সামনের রাস্তা পেরিয়ে যাওয়া অধুনা প্রাক্তন হওয়া প্রেমিকার স্মৃতি গাঁথা থাকবে চিনচিনে ব্যথা হয়ে,
আপাতদৃষ্টিতে নিরীহ সংসারী যুবকের
হঠাৎ একদিন কারো হাত ধরে ফের বুকের ভেতর নিরুদ্দেশ হবার বোহেমিয়ান ছ্যাবলামি থাকবে সেই কবিতায়।
অথবা নিতান্তই সাদামাটা ছাপোষা গৃহস্থের ঘরকন্নার কথা!

কতবার কত কি যে ভেবেছি, তার ইয়ত্তা নেই-
সেই কবিতায় পাড়া পড়শি থেকে শুরু একটা জীবনকালের সম্ভাব্য সকল‌ শত্রু মিত্র- সবাই থাকবে।
রাজনীতি সমাজনীতি অর্থনীতি ইতিহাস ধর্ম ব্যারিকেড বিদ্রোহ লাশ- পরতে পরতে ঠাসা থাকবে বারুদের মতো।

সেই কবিতায় এক এক করে লিখে রাখবো ভুলে যাওয়া, থেকে যাওয়া সব বন্ধুদের …
হঠাৎ অবাক বিস্ময়ে তাঁরা আবিষ্কার করবে- এই রে! এই কবিতা তো আমার ও, আমাদের ও!

কবিতা পড়ে আমার বাবার মতন শিক্ষক আশীর্বাদ করবেন – বড় হও!
মায়ের মতো শিক্ষিকা বলবেন- চল আমার সঙ্গে। আজ তোর জন্য নারকেলের নাড়ু বানিয়েছি।

সেই কবিতা লিখতে লিখতে আমি হারিয়ে ফেলবো নিজেকে।
সেই কবিতা পড়তে পড়তে পাঠক হয়ে যাবে কবি অথবা কবিতা।
সেই কবিতা আবৃত্তি করতে করতে … আবৃত্তিকার দাবি করবে- এ কবিতা একান্তই আমার! কবিও আমিই!

মন্ত্রমুগ্ধের মতো শ্রোতা সেই কবিতা শুনতে শুনতে দাবি করে বসবে- এ কবিতা আমার লেখা।

একসময় সব শ্রোতা হয়ে যাবে দর্শক-
সেই কবিতা
ফুল হবে, ফল হবে, পাখপাখালি হয়ে উড়ে যাবে গাছের পাতার ফাঁক দিয়ে….
সমভূমি ছেড়ে মালভূমি হয়ে মরুভূমির মরুদ্যানে বিশ্রাম নেবে সেই কবিতা।

তারপর
উড়ে যেতে শুরু করবে মেঘের কোলে ঘেঁষে,
সেই কবিতা একসময় অঝোর বৃষ্টি হবে,
ঝর্ণা হবে,
পাহাড়ের গায়ে চঞ্চল প্রেমিকার মতো লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই কবিতা নদী হবে,
কুল ভাঙবে …
সেই কবিতা একদিন সোচ্চারে ঘোষণা করবে – আমার নাম।
বলবে- সমুদ্রই একমাত্র প্রেমিক আমার।
মৃত্যুশোক ভুলে লবণাক্ত অশ্রু মুছে বাষ্পায়িত হবো-
আমিই তো মেঘ হবো বৃষ্টি হবো ঝর্ণা হবো নদী হবো পরজন্মে ফের!

ভেবে ভেবে কুল কিনারা পাইনি এখনো।
যে কবিতা অসম্ভব, এখনো অব্দি তাকে কোথাও খুঁজে পাইনি আমি।
পাইনি বলেই- লিখতে পারিনি!
লিখতে পারিনি বলেই- সবাই কবিতা লিখছেন,
আর আমি
কবিতার নামে এইসব গাঁজাখুরি গল্প লিখে যাচ্ছি … এখনো!

PrevPreviousআদর্শ
Nextপুরুষের বন্ধ্যাত্ব কেন হয়, সহজে বুঝুন।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 2 Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 No Comments

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

হাতুড়ি

August 29, 2026 No Comments

ভাঙা তো সহজ, গড়াটা কঠিন হাতুড়ি থাকলে ছেনি হাতে নিন শুধু যদি হন হাতুড়ি-মালিক, দুনিয়া পেরেক মনে হবে ঠিক হাতুড়ি একলা হাতে বেমানান তার জানা

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

সাম্প্রতিক পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

হাতুড়ি

Arya Tirtha August 29, 2026

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671008
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]