বিষ ছিলো কি? প্রেমের গ্লাসে মিশছিলো কি বিষ?
কোন সে অসুখ মৃত্যু এনে… করেছে ফিসফিস!
ডিপ্রেসনের মেঘ সরিয়ে… ছিন্নভিন্ন করে,
ছড়াচ্ছে গান… পুব পশ্চিম দক্ষিণে উত্তরে।
সে সব লিরিক রইল জমা, অনেক নতুন সুর,
বুকের ভেতর উথালপাথাল সপ্ত সমুদ্দুর।
সমস্তটা রইল পড়ে ডাইরি পাতার ভাঁজে
উদ্ধত সব গুনগুনানি, দুঃসহ আন্দাজে…
কোথায় পাবো তার সে আওয়াজ? কাঁপবে সমকাল…
ঝলসে উঠবে মঞ্চছেঁড়া গানের তরোয়াল?
কেউ দিয়েছে অলীক ডিসি… কেউ দিয়েছে সাফাই
কেউ বলেছে, “ঘোর অনিয়ম, তাই মিডিয়া কাঁপাই!”
এরাও সত্যি ওরাও সত্যি, মধ্যিখানে কে?
একটা গানের শরীর ধোঁয়ায় হারিয়ে গিয়েছে।










