Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের অপদার্থতা

images (22)
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • November 5, 2022
  • 7:24 am
  • No Comments

প্রেস বিজ্ঞপ্তি

৪ঠা নভেম্বর, ২০২২

সাম্প্রতিক সময়ে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। সরকারি তথ্যেই জানা যাচ্ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বিগত ৬ বছরের সমস্ত পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, রাজ্যের সংক্রামক রোগের উৎকর্ষ কেন্দ্র আই ডি হাসপাতালের স্বাস্থ্য প্রশাসক,
ডাঃ অনির্বাণ হাজরার গভীর বেদনাদায়ক, দুঃখজনক মৃত্যু আজকে আমাদের দেখতে হয়েছে।

বছরের একটা নির্দিষ্ট সময়েই ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ে। এই সময়টা সবাইকে যেমন সতর্ক থাকতে হবে, একই ভাবে, ডেঙ্গু প্রতিরোধে সরকারও যথাযত ব্যবস্থা নেবে এটাই দস্তুর। ঘরে আগুন লাগার পর জল নিয়ে দৌড়াদৌড়ি জনস্বাস্থ্যের নিয়মের পরিপন্থী।

কোভিড কালের মতোই, চিকিৎসক সমাজ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, সরকারকে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে সতর্ক করলেও,নেতা মন্ত্রীরা এই গুরুত্বপূর্ণ সময় ব্যস্ত ছিলেন পুজোর উদ্বোধনে, বিসর্জনের কার্নিভালে। জেলায় এবং মেডিক্যাল কলেজগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণের মিটিং গুলোতে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার পরিবর্তে, শাসকপন্থী চিকিৎসকদের মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের প্রচারের কাজে ব্যবহার করতে আমরা দেখেছি।

সময়ে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়নি। সব হাসপাতালে ফিভার ক্লিনিক চলছে না, পরীক্ষা হচ্ছে না, হলেও সময়মতো রিপোর্ট আসছে না, ডেঙ্গু চিকিৎসার গুরুত্বপূর্ণ উপাদান প্লেটলেটের আকাল সর্বত্র, বেডের অভাবে বেসরকারি ক্ষেত্রে ভর্তি হতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, ফিরে আসছে অজানা জ্বরের তকমা এবং তথ্য প্রকাশ করার দায়ে চিকিৎসকের সাসপেন্ড হয়ে যাওয়ার দুঃসহ স্মৃতি। ডেঙ্গু যখন ভয়ঙ্কর মহামারীর আকার নিয়েছে, মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে তখন সরকার, আবারো তথ্য ধামাচাপা দিয়ে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর খতিয়ান কমিয়ে দেখানোর চেষ্টা করছে। দুই ২৪ পরগনা, কোলকাতা, হুগলী, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় সবচেয়ে ভয়াবহ অবস্থা। গত এক সপ্তাহে কলকাতার পনেরটি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়েছে, বেড়েছে জেলাগুলিতেও।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, সংশ্লিষ্ট পুরসভা ও পঞ্চায়েতগুলোকে অবিলম্বে মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে উপযুক্ত জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতি ব্লকে ও শহরের প্রতি ওয়ার্ডে ডেঙ্গু পরীক্ষার পরিকাঠামো, জেলা, মহকুমা, স্টেট জেনেরাল হাসপাতাল,পুর হাসপাতালেএবং মেডিক্যাল কলেজ গুলোতে ফিভার ওয়ার্ড চালু করতে হবে। আরও অনেক রক্তের উপাদান পৃথকীকরণ কেন্দ্র তৈরির পাশাপাশি প্রতি জেলায় আরো চিকিৎসা-পতঙ্গবিদ্ নিয়োগের দাবি জানাচ্ছি আমরা। এবিষয়ে আলোচনার জন্য চিকিৎসক সংগঠনগুলোর সঙ্গে অবিলম্বে সরকার জরুরি বৈঠকে বসুক, এই দাবিও আমরা রাখছি।

ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ হীরালাল কোঙার
যুগ্ম আহ্বায়ক,                                                                  জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, পশ্চিমবঙ্গ

PrevPreviousИграть Онлайн Бесплатно, Официальный Сайт, Скачать Клиен
Nextবিচিত্র বিভাবরীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 11 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656863
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]