Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বেসরকারি corona

IMG-20200322-WA0010
Attrayo Mondal

Attrayo Mondal

Medical student
My Other Posts
  • March 24, 2020
  • 8:26 am
  • One Comment

যদি রাতের বেলা আপনার পেটে ব্যথা হয় তখন আপনি প্রথমেই যান আপনার এলাকার ডাক্তারের বাড়িতে। তার থেকে যদি বেশি কিছু হয় তখন কোনো বেসরকারি হাসপাতালে। আর সরকারি হাসপাতাল? না, না, সেখানে আবার ডাক্তার থাকে নাকি? তারা আবার কাজ জানে নাকি? ওগুলো চাষাভূষোদের জায়গা।

একটা হিস্টেরেক্টমি করাতে আপনি ₹৬৬,০০০ খরচা করে আত্মশ্লাঘা করেন। আপনার আনন্দের শেষ থাকে না যখন আপনি শোনেন রেল, বি পি সি এল বিক্রি হবে। ছেলেকে বেসরকারি স্কুলে পড়ানোর গর্বটাই আলাদা। কিন্তু এসবের সুদূরপ্রসারী প্রভাবের কথা আপনি ভাবেন নি।

হ্যাঁ আপনার অভিযোগ ভুল নয়। সরকারি হাসপাতালের বাথরুম থেকে ইউ টি আই এর সম্ভবনা প্রবল বললে কম বলা হয়। সরকারি কর্মচারীদের আঠারো মাসে বছরের গল্প সবার জানা। কিন্তু এর সমাধান বেসরকারিকরণ নয়। কেন নয় সেই অর্থনৈতিক কচকচানিতে যাব না। শুধু এই কঠোর বাস্তবের সম্মুখীন হয়ে যা উপলব্ধি করতে পারছি আমরা সবাই সেটাই বলি শুধু।

যখন করোনা ভাইরাসের দ্বারা পৃথিবী আক্রান্ত তখন আই এ এফ এবং অতি বিদ্বিষ্ট এয়ার ইন্ডিয়া মানুষকে আনতে ব্যস্ত। জৌলুসপূর্ণ ইন্ডিগো এয়ারলাইনস বা ভিস্তারার টিকিটিরও দেখা নেই। সেই বিমানবন্দরে দাঁড়িয়ে মানুষগুলোকে পরীক্ষা করতে ব্যস্ত কিছু সরকারি চাকর। হ্যাঁ চাকুরে নয়, চাকর মানে গভর্নমেন্ট সার্ভেন্ট। আইসোলেশন সেন্টারের দায়িত্ব দেশের জওয়ান আর সরকারি ডাক্তারদের ওপর। সেখানে দিনের আলোয় চার ব্যাটারির টর্চ জ্বেলে খুঁজলেও অ্যাপোলো, মেদান্ত বা রেড্ডিদের পাওয়া যাবে না।

আরো একদলকে আপনারা আজ পাবেন না আপনাদের পাশে। তারা হলো ধর্মের ধ্বজাধারীরা। আজ আপনার পাশে নেই জাতের নামে বজ্জাতি করা জাত জলিয়াতেরা। একেবারে যে নেই তাই বা বলি কিভাবে। এখন আমাজনে গোমূত্র রমরমিয়ে বিক্রি হয়। দুফোঁটা খালি পেটে সেবন করলেই করোনার চোদ্দো পুরুষ উদ্ধার হয়ে যাবে। আজ সমস্ত মন্দিরের দরজা বন্ধ, গির্জার ধ্বনি স্তব্ধ, আজানের শব্দ নেই। আছে শুধু কাশির শব্দ , আছে পৃথিবী জুড়ে হাহাকারের শব্দ আর আছে নীরবে কাজ করে যাওয়া কিছু ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং সরকারি কর্মচারীদের পরিবারের মানুষের বুক ধড়ফড়ানির শব্দ। আজও আমার বাবা রেলের ওয়ার্কশপে যাচ্ছে। আজও আমার দাদা দিদিরা রুগী দেখে চলেছে , আজও কিছু স্বাস্থ্যকর্মী মাস্ক পরে বা না পরে কাজ করছে। কারণ শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে।

আর আপনাদের প্রিয়তম প্রাইভেট সেক্টরের ভূমিকা এখানে ঠিক কি রকম? তারা কি পরিস্থিতির মোকাবিলায় সামনে এগিয়ে এসেছে? কোন বেসরকারি বিমান পরিবহন সংস্থা এগিয়ে এসেছে? কোন কর্পোরেট তার ডাক্তারদের ওপর জরুরি অবস্থার ভার তুলে দিয়েছে? তারা কোন কোয়ারান্টাইন সেন্টার চালু করেছে?

সরকারি সংস্থা কাজ না করলে তার সমাধান বেসরকারিকরণ নয়, তার সমাধান সেগুলোকে কাজ করানো। সরকারি হাসপাতালে কেন সেবা পাওয়া যাবে না তা প্রশ্ন করুন, দাবি করুন, প্রয়োজনে আন্দোলন করুন, কিন্তু সেগুলোকে ধীরে ধীরে কর্পোরেটের হাতে তুলে দিয়ে নিজেদের সমূহ বিপদ ডেকে আনবেন না।

আজ করোনা প্রমাণ করে দিল কেন স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার হওয়া উচিৎ। কেন সবার জন্য স্বাস্থ্যের দাবি আরো জোরদার হওয়া উচিৎ।

PrevPreviousডায়াবেটিস অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ৯ (নিঃশব্দ ঘাতক)
Nextডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১০ (ডায়াবেটিক রেটিনোপ্যাথি)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Atanu dasgupta
Atanu dasgupta
6 years ago

অসাধারণ বক্তব্য ॥ মানব সভ্যতার এক বিশেষ সন্ধিক্ষণে বিজ্ঞানের অবিরত চর্চা চলছে জীবন কে বাঁচাবার স্বার্থে , সঙ্গে কিছু মানুষ নিজ জীবন কে বাজি রেখে কাজ করে চলেছে ॥ পৃথিবী আগামী দিনে ঐ সমাজ সভ্যতার অনিবার্য সমাজতান্ত্রিক রূপ কেই গ্রহণ করবে ॥ এই মানুষ গুলিকে কুর্নীশ !

0
Reply

সম্পর্কিত পোস্ট

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 No Comments

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

জাহিরুলের হাসি

September 4, 2026 No Comments

আমি কেন, আমার বাপ-ঠাকুরদা, আমার চোদ্দপুরুষ এ গাঁয়ে থেকি গেছে। হেই যে দেখছেন ঐ পুরনো বাড়ি – ঐ একখান ঘর-ই শুধু পাকা।আমার ঠাকুর্দা করি গেছে।

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

সাম্প্রতিক পোস্ট

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

জাহিরুলের হাসি

Dr. Goutam Bandopadhyay September 4, 2026

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672689
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]