Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাচ্চার খাওয়া নিয়ে ঝামেলা

Getting her first spoon-ful of Rice. This is very soft boiled rice, some sugar and ghee. Notice the custom made silver spoon - spiffy eh!
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • May 19, 2020
  • 8:36 am
  • One Comment

১.

প্রথম ছ’মাস বাচ্চা শুধুই বুকের দুধ খাবে। বাড়তি জল, চরণামৃত, মধু, তুলসী পাতার রস ইত্যাদি কিছুই না।

২.

হজমের ওষুধ, গ্রাইপ ওয়াটার, এনজাইম ইত্যাদি খাওয়ানোর কোনও বিজ্ঞানসম্মত ভিত্তি নেই।

৩.

জন্মের ছ’মাস অর্থাৎ ১৮০ দিন পেরিয়ে ঠিক ১৮১ নম্বর দিন থেকে বাচ্চা বাইরের খাবার খেতে শুরু করবে। অন্নপ্রাশন, হরিনাম ও অন্যান্য ধর্মীয় কিংবা চিরাচরিত প্রথার জন্য দেরি করলে বাচ্চার ক্ষতি।

৪.

বাইরের খাবার মানে বাড়ির খাবার। কোনও *রেল্যাক, *রলিক্স, *মপ্লান নয়। চাল-ডাল ঘেঁটে খাওয়ানো শুরু করুন। পরে ধীরে ধীরে সব্জি যোগ করুন।

৫.

কোনও নতুন খাবার শুরু হ’লে পরপর দু-তিনদিন দিয়ে দেখুন বাচ্চার কোনও সমস্যা হচ্ছে কিনা। এককালীন একটিই নতুন খাবার শুরু করবেন। নইলে সমস্যা হ’লে সেটা ঠিক কোন খাবারে, বুঝতে পারবেন না।

৬.

খাবারের শক্তিমূল্য বাড়ানোর জন্য ঘি বা তেল মেশানো যেতে পারে। অঙ্কুরিত ছোলা শুকিয়ে, গুঁড়িয়ে পাউডার বানিয়ে খাবারের সাথে দেওয়া যেতে পারে।

৭.

সুস্থ স্বাভাবিক বাচ্চার বাড়ির খাবারের বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়তি মাল্টি-ভিটামিন প্রয়োজন হয় না। খিদে বাড়ানোর ওষুধ বলে যা যা পাওয়া যায় সেগুলো সাধারণত অপ্রয়োজনীয় ও ক্ষতিকর।

৮.

পাকা কলা, টকফল খেয়ে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার কোনও প্রমাণ নেই। বরং, টাটকা ফলের অ্যান্টি-অক্সিড্যান্ট রোগ প্রতিরোধ করে। রাতে কলা খেয়ে ঠান্ডা লাগে না। পাকা কলা আগুনে শেঁকে খাওয়ানো যুক্তিহীন।

৯.

নরম করে বানানো খিচুড়ি বাচ্চাকে দিন। ছাঁকনি দিয়ে ছেঁকে খাওয়াবেন না। খাওয়ানোর আগে বাচ্চাকে খালিপেটে থাকতে দিন। খিদে পেলে খাওয়ান।

১০.

আনারস খাইয়ে কৃমি দূর হওয়া কিংবা রসুন খাইয়ে সর্দিকাশি সারানোর কোনও প্রমাণ নেই।

১১.

মোটামুটিভাবে ৮ মাস বয়স থেকে ডিম, মাছ ইত্যাদি প্রাণীজ প্রোটিন শুরু করা যায়। ১ বছর বয়সে বাচ্চা বাড়ির বড়োদের মতো খাবার খেতে পারে।

১২.

জল, শাকসব্জী, ফলমূল, ফাইবার জাতীয় খাবারের অভাবে শিশুর কোষ্ঠকাঠিন্য হয়।

 

গুরুত্বপূর্ণ কিছু টিপসঃ

ক। বাচ্চাকে সুস্থ রাখার প্রাথমিক শর্ত চিকিৎসক বা উপযুক্ত অভিজ্ঞ কারো পরামর্শ মতো চলা। পাড়ার ‘উমুকের মা’র ভিত্তিহীন পরামর্শ থেকে দূরে থাকুন।

খ। প্রতিটি বাচ্চাই অনন্য। কাজেই পাশের বাড়ির বাচ্চা কতটা খায়, তার কত ওজন.. সেসব ভেবে নিজের মাথাকে ব্যতিব্যস্ত করে তোলার দরকার নেই।

গ। কম ওজনের বাচ্চা বা অন্যান্য কিছু ক্ষেত্রে বিশেষ কিছু অতিরিক্ত ওষুধ দরকার হ’তে পারে। সেগুলো আপনার ডাক্তার বলে দেবেন।

ঘ। কিছু কিছু বিরল ক্ষেত্রে প্রথম ছ’মাসের মধ্যেই বাইরের দুধ প্রয়োজন হ’তে পারে। সেক্ষেত্রে অন্তত ৫০০ বার ভেবে এবং বুঝে নেবেন বাইরের দুধটা সত্যিই প্রয়োজন আছে কিনা। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া বাইরের দুধ শুরু করবেন না।

বি.দ্রঃ কিছু সাধারণ সমস্যা ও কিছু চলতি মিথের কথা বললাম। এর বাইরেও প্রচুর কিছু জানার ও বোঝার থাকে। আপনার বাচ্চার চিকিৎসকের ওপর ভরসা রাখুন।

PrevPreviousডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১৪ (পরিপাক, রেচন ও জননতন্ত্রের সমস্যা)
Nextডায়রিয়া হলে কি করবেন?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr Himadri Debnath
Dr Himadri Debnath
6 years ago

বুকের দুধটা নার্সিংহোমে প্রথম দিন থেকেই শুরু করতে হবে। সুস্থ পরিণত বাচ্চা জন্মের আধঘন্টার মধ্যে বুকের দুধ শুরু করতে পারে। প্রথম দুএকদিন দুধ খুব কম আসবে, হলুদ কলোস্ট্রাম, অধিকাংশ নার্সিংহোমেই সেটি না খাইয়ে কৌটার দুধ ধরায়, বাচ্চার পেট ভরে গেলে বাচ্চা দুধ টানেনা তাই দুধ ভালো আসেনা। আর বাড়ির লোক মনের সুখে কৌটার দুধ খাইয়ে যায়।

0
Reply

সম্পর্কিত পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

এনকাউন্টার

July 10, 2026 No Comments

অপরাধী অপরাধ করে। পুলিশেরা অপরাধী ধরে। বিচারের দেবী নাকি বুড়ি থুত্থুরে, হাতের পাল্লা-দাঁড়ি ভারী নড়বড়ে, যাদের পুলিশ ধরে পাঠায় শ্রীঘরে, জামিনে বেরিয়ে আসে ফাঁক ও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

সাম্প্রতিক পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

এনকাউন্টার

Arya Tirtha July 10, 2026

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648680
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]