Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বৃষ্টিকথা

IMG_20210706_234454
Dr. Sumit Banerjee

Dr. Sumit Banerjee

General physician
My Other Posts
  • July 7, 2021
  • 9:34 am
  • No Comments

আর্যতীর্থের কবিতা

আচমকা আজ কালো মেঘের বৃষ্টি হওয়ার খেয়াল হলো,
সেই যে তোমার হঠাৎ আদর করতো রুটিন এলোমেলো,
ঠিক তেমনই।
ঠিক তেমনই সুখের আবেশ, কাজের মাঝে প্রেমের চিঠি,
দরজাটাকে আগলে ধরে হাসতে যেমন মিটিমিটি,
সেই অতীতে।
সেই অতীতেই টাইমমেশিন নিয়ে ফেলে এমন দিনে,
দুঠোঁট যখন কারণবিহীন নিতো পথের হদিশ চিনে,
শরীর জুড়ে।
শরীর জুড়ে বৃষ্টিবাদল, অঝোর আদর দিনদুপুরে,
স্মৃতির ভেতর সেই আদলই পরীর মতো বেড়ায় উড়ে,
বৃষ্টি এলেই।
বৃষ্টি এলেই কি যেন হয়, একাই ঘুরি তখন ছাদে,
ভিজতে থাকা দোপাটিরা হাসছে তখন কি আহ্লাদে,
তোমার মতো।
তোমার মতো মুহূর্ততেই বাঁচা হিসেব সহজ করে,
আগামী খুব ভয় দেখালেও যায়না আজ-এর ফোকাস নড়ে,
বড্ড কঠিন।
বড্ড কঠিন বিষাদ ছেঁকে সুখের গুঁড়ো কুড়িয়ে নেওয়া,
শিখতে চেয়েও হয়না শেখা আজকে শুধু পাত্তা দেওয়া,
চেষ্টা বেকার।
চেষ্টা বেকার তোমার মতো উড়িয়ে নেওয়া দমকা প্রেমে,
আজও ডিফেন্স পোক্ত রাখি চুমুর মাঠে খেলতে নেমে,
জানোই সেটা।
জানোই সেটা হয়তো বলেই এখন আদর সামলে রাখো,
নিঝুম রাতে মোবাইল জ্বলে, পাশবালিশের ওপার থাকো,
আমারই দোষ।
আমারই দোষ সবসময়ে তোমার ঢেউয়ের জন্য থামা
আজও আমার বাধো বাধো আদর করার হলফনামা,
হয়নি বদল।
হয়নি বদল, হবেও না আর, কি আর বলো করতে পারি,
চলতি হাওয়ার বিপরীতে ভুল ভূমিকায় পুরুষ নারী,
ভাবতে পারো।
ভাবতে পারো তেমন বটে কিন্তু তাতেও ভুল রয়েছে,
পুরুষ প্রথম হাত বাড়াবে এমনটা কে ঠিক করেছে,
কোন নিয়মে?
কোন নিয়মে লিলিথকে নয়, ইভকে আদম সঙ্গী নেবে
পুরুষ নারীর মনিব হবে আদরখেলায় কোন হিসেবে?
উল্টিয়ে দাও,
উল্টিয়ে দাও তামাদিকে, হাত বাড়ানোর দায়িত্ব নাও,
সেই পুরনো তোমার মতো, বরফ থেকে আগুন জ্বালাও।

বৃষ্টি পড়ে, চাইছি তুমি দরজা আবার আগলে দাঁড়াও।

PrevPreviousআতঙ্ক
Nextপয়লা জুলাই – একদিন প্রতিদিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

April 29, 2026 No Comments

মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কুৎসিৎ যৌনগন্ধী মিম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নাকি ছড়িয়েছে হিন্দী বলয়ের বিজেপি সমর্থকরা! কেউ সন্দেহ প্রকাশ করছে এটা নাকি তৃণমূলই ছড়িয়ে

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

সাম্প্রতিক পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

Pallab Kirtania April 29, 2026

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619999
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]