Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনা অতিমারী থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে বিজ্ঞাননির্ভর চেতনায়

IMG_20200722_225640
Dr. Debashis Dutta

Dr. Debashis Dutta

Critical Care Specialist
My Other Posts
  • July 23, 2020
  • 6:44 am
  • 6 Comments

আপনারা সকলেই জানেন ‘করোনা অতিমারী’ গোটা দেশের মত এই রাজ্যেও দ্রুতহারে বাড়ছে এবং ‘গোষ্ঠী সংক্রমণ’ প্রত্যহ আমাদের কঠিনতর চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। সুস্থ হয়ে ওঠার হার কিছুটা হলেও কমেছে। এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। তার সাথে নূতনতর সমস্যা হল হাসপাতালে বেডের বিশেষত ‘ক্রিটিক্যাল কেয়ার’ বেডের অভাব। মোট লভ্য বেড বা ক্রিটিক্যাল কেয়ার বেড প্রথম থেকেই কম ছিল। অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু নূতন বেডের সংস্থান করা গেলেও তা সামগ্রিক চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। এই সঙ্কট আগামী দিনে আরও বাড়বে। তাহলে এই মুহূর্তে আপনার আমার করণীয় কি?

কয়েকটা বিষয় বোধহয় এখনই সম্যক বুঝে নেওয়া প্রয়োজন:

১৷ যে কোনও পজিটিভ ব্যক্তির হাসপাতালে ভর্তি থাকার দরকার নেই। লক্ষণহীন বা সামান্য লক্ষণ সমন্বিত রোগী বাড়িতেই থাকতে পারেন। প্রয়োজন বাড়িতে নিয়মিত তত্ত্বাবধান এবং পরিস্থিতি নিম্নমুখী হলে সত্বর হাসপাতালে স্থানান্তরিত করা। এই সঙ্কটের সময়ে এই ধরণের অনেক রোগী দশ থেকে ষোল-সতের দিন হাসপাতালে থাকছেন। ফলত অনেক রোগী যাঁদের ভর্তি হওয়া অনেক বেশি জরুরী তাঁরা প্রত্যাখ্যাত হচ্ছেন।

২৷ এই জায়গায় ভীষণ প্রয়োজন সঠিক সামাজিক দৃষ্টিভঙ্গী এবং উদ্যোগ। অনেক লক্ষণহীন বা সামান্য লক্ষণ সমন্বিত রোগী হাসপাতালে ভর্তি হতে বাধ্য হচ্ছেন সামাজিক কারণে, প্রতিবেশীর ভয়ে, অসহযোগিতায় এবং অত্যাচারে। এই ধরণের রোগীরা যদি প্রশাসন এবং প্রতিবেশীর থেকে পূর্ণ সহায়তা পান তাহলে এঁদের বেশিরভাগই বাড়িতে সুস্থ হয়ে উঠবেন। হাসপাতালে বেডের অভাব কিছুটা হলেও কমবে। পৃথিবীর বহু স্থানে এই সত্য পরীক্ষিত।

৩৷ ‘লকডাউন’ কোনও দীর্ঘমেয়াদী সমাধান নয়। এ বিষয়ে আমাদের অতীত অভিজ্ঞতা খুব একটা আশাব্যঞ্জক নয়। আর্থিকভাবে নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ এর ফলে যে অপরিমেয় ক্ষতির শিকার হয়েছেন তার অভিঘাত হবে সুদূরপ্রসারী। সেই কারণে রোগ প্রতিরোধে অজস্রবার প্রচারিত স্বাস্থ্যবিধি পালন করা অত্যন্ত জরুরী।

৪৷ বিভিন্ন এলাকায় ছোট,বড়, মাঝারি ‘সেফ হোম’ গড়ে তোলা আবশ্যক সেই সব লক্ষণহীন বা সামান্য লক্ষণ সমন্বিত রোগী ও তাঁদের পরিজনদের জন্য যাঁদের বাড়িতে থাকার মত ন্যূনতম পরিকাঠামোর অভাব।

৫। এলাকায় এলাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞাননিষ্ঠ মানুষদের নিয়ে স্থানীয় ভিত্তিতে সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা আবশ্যক।

“একদিকে রোগের ভ্রুকুটি, অন্যদিকে জীবিকার সঙ্কট” এর থেকে পরিত্রাণের পথ খুঁজে নিতে হবে বাস্তবসম্মত বিজ্ঞাননির্ভর চেতনায়।

PrevPreviousFighting The Pandemic And Navigating The Way Forward, Together 3
Nextথ্যালাসেমিকদের বলছিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr. Nitai Datta
Dr. Nitai Datta
6 years ago

যিনি সামনে থেকে covid এর বিরুদ্ধে যুদ্ধ করছেন গত চার মাস ধরে , দেবাশিস তাদের মধ্যে একজন। তাকে কুর্নিশ জানাই। এদের লেখাই আমাদের দরকার।

0
Reply
Dr sonali Duta
Dr sonali Duta
6 years ago

Very informative and well explained. Thank you Dr Dutta

0
Reply
Mahuya Purkait
Mahuya Purkait
6 years ago

Read it yesterday in FB.very informative and honest discussion in a simple language

0
Reply
Chiranjit ghosh
Chiranjit ghosh
6 years ago

Sir খুব ভালো লিখেছেন।

0
Reply
Tulika Das
Tulika Das
6 years ago

Thanks Dr. Dutta. Very important message to all of us. I am forwarding this to many more.

0
Reply
DR KAUSIK BASU BASU
DR KAUSIK BASU BASU
6 years ago

No wonder so many people love , respect and consciously try to emulate you Sir!
May God be with you.
Kausik.

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

August 16, 2026 No Comments

১৪ আগস্ট ২০২৬ এ বড় শোকের সময়। নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগারে এক নার্সের মৃত্যু আবারও অনেক যন্ত্রণা স্মরণ করিয়ে দেয়। আমরা এখনও

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

সাম্প্রতিক পোস্ট

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

Abhaya Mancha August 16, 2026

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

662143
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]