Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেদিন মানুষের হাত রাজার মাথা থেকে মুকুট খুলে নেবে

Oplus_16777216
Dr. Koushik Dutta

Dr. Koushik Dutta

Neurologist Psychiatrist. Writer.
My Other Posts
  • August 29, 2025
  • 8:03 am
  • One Comment

গুয়াহাটি মেডিকেল কলেজের নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অসুস্থ সদ্যোজাত শিশুর সংখ্যা ছিল পঁয়ত্রিশ। কর্তব্যরত নার্সের সংখ্যা ছিল এক। আজ্ঞে, মাত্র একজন নার্স পঁয়ত্রিশটি শিশুর দেখাশোনা করছিলেন।

স্বাভাবিকভাবে ছোট্ট মানুষদের জন্য তৈরি NICU-র বিছানাগুলোও ছোট মাপের। ভিড়ের চাপ সামলাতে সেরকম একএকটি বিছানায় মাঝেমাঝে দুই বা তিনটি শিশুর জায়গা হয়, যা বেশ অবৈজ্ঞানিক কিন্তু আমাদের দেশের দৈনন্দিন বাস্তব। দুর্ভাগ্যক্রমে একটি শিশু বিছানা থেকে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। আরও দুটি শিশু আহত। ঘটনার পর গ্রেপ্তার করা হল কাকে? সেই একমাত্র কর্তব্যরত সেবিকা ভানুপ্রিয়া মিশং-কে।

পরিস্থিতিটা কল্পনা করুন। একাধিক শিশু যদি একসঙ্গে গুরুতর অসুস্থ হয় বা তাদের পড়ে যাবার উপক্রম হয়, তাহলে স্বয়ং দেবী দুর্গাও দশ হাত বাড়িয়ে সর্বাধিক দশটি শিশুকে বাঁচাতে পারবেন। পঁয়ত্রিশটা বাচ্চার দায়িত্ব একা নিতে বললে তিনি সুপারিন্টেন্ডেন্টকে দশমহাবিদ্যা দেখিয়ে অজ্ঞান করে দিতেন, কারণ ওরকম ডিউটি দেওয়াটাই অনৈতিক। তাহলে গ্রেপ্তার হওয়া উচিত ছিল কার বা কাদের? যারা পঁয়ত্রিশটি বাচ্চার জন্য একজন নার্সকে ডিউটি দেয় বা একজন নার্সের ভরসায় পঁয়ত্রিশটি শিশুকে ভর্তি করার আদেশ বা অনুমতি দেয়, তাদের। গ্রেপ্তার হবার কথা তাদের, যারা চিকিৎসক বা নার্সের বন্দোবস্ত না করেই কতগুলো বাড়ি বানিয়ে আর বেড গুঁজে দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বলে, “এই করে দিনু হুরিত্তারা হাসপাতাল!” যারা জনগণের করের টাকা বেমালুম গায়েব করে স্বাস্থ্যের নামে হাতে ল্যাবেঞ্চুস ধরিয়ে দেয়, তাদের।

এই সত্যগুলোকে আড়াল করে বাটপারি চালিয়ে যাবার উদ্দেশ্যে নার্স, স্বাস্থ্যকর্মী আর চিকিৎসকদের ভিলেনের ছদ্মবেশে তুলে ধরার খেলা কয়েক দশক ধরে চলছে। কিন্তু মানুষকে বোকা ভেবে চিরকাল সবার মাথায় টুপি আর চোখে ঠুলি পরিয়ে রাখা যায় না। অসমে ইতোমধ্যে প্রতিবাদ হচ্ছে। যেদিন বেশ কিছু মানুষের চোখের ওপর থেকে কালো-নীল-লাল-গেরুয়া-সবুজ কাপড় সরে যাবে, সেদিন মানুষের হাত রাজার মাথা থেকে মুকুট খুলে নেবে, সেই রাজার পোশাক আর নিশানের রঙ যাই হোক।

PrevPreviousEnsure Safety and Security of Women Everywhere
Nextসুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-crical পাঠNext
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Biswaroop Chatterjee
Biswaroop Chatterjee
1 year ago

খুব ভালো লিখেছো, কৌশিক

0
Reply

সম্পর্কিত পোস্ট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

September 22, 2026 No Comments

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

সাম্প্রতিক পোস্ট

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

Dr. Punyabrata Gun September 22, 2026

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678405
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]