Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিরস্ত্র সাহসী যোদ্ধাদের সেলাম

Oplus_131072
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • December 26, 2025
  • 7:06 am
  • One Comment
১৯৭১ সাল। ঢাকা ক্যান্টনমেন্ট এর মিলিটারি বন্দীশালায় আটক বন্দীরা হঠাৎ তাদের রুদ্ধদ্বার কুঠুরি গুলো থেকে শুনতে পেলেন গানের আওয়াজ। খালি গলায় গান নয়, রীতিমত যন্ত্র অনুষঙ্গে। গলার আওয়াজ শুনে অনেকেই ধরে ফেললেন যে গায়ক আর কেউ নয়, তাদের প্রিয় তরুণ গায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এর ছাত্র ইকবাল আহমেদ। তারই গান হচ্ছে স্পিকারে, লাইভ।
এই ঘটনার আগে ইকবাল আহমেদ চার মাস ধরে পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী। রোজ সইতে হচ্ছে অমানুষিক শারীরিক নির্যাতন ( স্বাধীনতা লাভের পর দেশ ও বিদেশে বহু চিকিৎসা অস্ত্রোপচারের পরেও কোনো দিন আর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন নি ইকবাল)। সেই অবস্থায় ওপর মহল থেকে আদেশ আসে যে ইকবালের কীর্তি কলাপ ডকুমেন্ট করতে হবে। পাক সর্বোচ্চ কর্তারা জানতে চান যে পূর্ব পাকিস্থানের মুক্তিযুদ্ধে গান কি ভাবে কাজ করছে আন্দোলনের প্রেরণা হিসেবে। তাই জেলের মধ্যে ডকুমেন্টেশন সেন্টারে ডেকে নিয়ে গিয়ে ওই গানের আয়োজন যেগুলো রেকর্ড করে ওপর মহলে পাঠাতে হবে। অত্যাচারে দীর্ণ শরীর চলছে না ইকবালের তবুও গাইতে হবেই নইলে হয় বুটের ঠোক্কর অথবা রাইফেলের বাট এর বাড়ি। সনজীদা খাতুনের প্রিয় ছাত্র, ছায়ানট এর সদস্য ইকবাল আহমেদ গাইলেন জীবনের শেষ গান মনে করে। বন্দীশালা ভরে উঠলো তাঁর জাদুকণ্ঠে সুরের মূর্ছনায়, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।”
কয়েকদিন আগে ইসলামী মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়েছিল সাংস্কৃতিক সংস্থা ছায়ানট। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু বাদ্যযন্ত্র, ছিঁড়ে ফেলা হয়েছে রবীন্দ্রনাথের ছবি। ওই তৌহিদী জনতা জানে না রবীন্দ্রনাথের গান আসলে কতটা শক্তিশালী, তাদের প্রতিপক্ষ বাঙালি জাতীয়তাবাদীদের কাছে রবি ঠাকুরের গান কতবড় হাতিয়ার। কারণ তারা নিজের দেশের ইতিহাস পড়েনি, তাই বোঝনি। তাদের পৃষ্ঠপোষক ৭১ এর সেই ঘাতক খানসেনা দের নেতৃত্ব কিন্তু বুঝেছিল আর বুখেছিল বলেই গায়ক ইকবাল এর ওপর সেদিন চলেছিল অকথ্য অত্যাচার।
মৌলবাদীরা আজ আরেকবার বাংলাদেশের রাজপথে চোখ রাখুক, কান পেতে শুনে নিক হাজার লক্ষ কন্ঠে ইকবালের গানের প্রতিধ্বনি। প্রতিবাদ। ভয়ের কাছে নতি স্বীকার না করে ছায়ানট এর শিল্পীরা রাস্তায় এসে গাইছেন রবি ঠাকুরের গান। মৌলবাদ এর বিরুদ্ধে চলমান যুদ্ধে শুব্বুদ্ধি সম্পন্ন বাংলাদেশীদের এই কাতারের সবচেয়ে বড় অস্ত্র তাঁর গান। হতে পরে আমাদের আর আপনাদের মধ্যে কাঁটাতার এর ব্যবধান আছে, আছে সশস্ত্র সীমান্ত রক্ষী বাহিনীর বুটের দাপাদাপি। তবুও আমাদের মাতৃভাষা তো এক। তাই আপনাদের পড়শী দেশ থেকে আপনাদের, এই নিরস্ত্র সাহসী যোদ্ধাদের সেলাম। ঘুরে দাঁড়নোর আশা জাগিয়েও তোলার জন্য অনেক অনেক ভালোবাসা নেবেন ছায়ানট সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা।
PrevPreviousলগ্নজিতা, এই অধম আর শিল্পীর কণ্ঠরোধ
Nextভবিষ্যতের জন্য এক অশনি সংকেতNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
4 months ago

অসম্ভব ভালো হয়েছে লেখাটা। “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি “!
ঠিক, একদম্ ঠিক।রবি ঠাকুরের গান খুব খুব শক্তিশালী।এর ওজন যে বোঝে সে বোঝে
যে ,রবীন্দ্রনাথের গান কত বড়ো হাতিয়ার।আর যে বোঝে না সে ভয় পায় আর গুঁড়িয়ে দিতে চায় এতো বড়ো মহা মানব কে। মুগ্ধতা। উষ্ণীশ
নিলাম।🙏💕🙏

Last edited 4 months ago by Shabnam Talukhdar
0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 2 Comments

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 1 Comment

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624937
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]