Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বর্ষায় পাহাড় থেকে ঘুরে আসার পর জ্বরে ভুগছেন?

special_day_132_-_web_1_1634742106
Dr. Tribarna Sinha Chakraborty

Dr. Tribarna Sinha Chakraborty

Pathologist
My Other Posts
  • August 22, 2025
  • 9:00 am
  • No Comments

একটি ছোট্ট পোকার কামড় থেকে হতে পারে প্রাণঘাতী জ্বর। আপনি ব্যাপারটি নিয়ে সচেতন তো??

– বর্ষায় পাহাড় থেকে ঘুরে আসার পর জ্বরে ভুগছেন?

হ্যাঁ, হতে পারে ঠান্ডা লেগেছে, কিংবা সাধারণ ভাইরাল ফিভার। অথবা, হতে তো পারে এক ধরনের পোকা বাহিত জ্বর !! যা বর্ষাকালে পাহাড়ে কিন্তু ভীষণ common. যার নাম—Scrub Typhus.

কয়েক সপ্তাহ আগের কথা। আমার night duty চলছে। রাত প্রায় ১১.৩০টা, ইমার্জেন্সিতে ঢুকলেন ৩৫ বছরের এক যুবক। ওনার পরিবারের লোক জানালেন “তিনদিন ধরে জ্বর, আর আজ থেকে মাথা ঘুরছে, কথাও জড়িয়ে যাচ্ছে।” দেখলাম pt drowsy, weak, চোখ দুটো অর্ধেক বোজা। Vitals check করে দেখা গেল, ব্লাড প্রেশার লো, heart rate বেশি, temperature প্রায় 104°F .

এই situation এ আমার মতো যে কোনো EMO (emergency medical officer)র মনে আসতেই পারে , …..সেপসিস? বা মেনিনজাইটিস? বা  AES?

কিন্ত, বেশি কিছু ভাবার আগেই, রোগীর বাড়ীর লোক নিজেরাই রোগ নির্ণয় করিয়ে দিলেন। কিভাবে?

রোগীর পরিবারের একজন এসে, রোগীর T-shirt টি তুলে বললেন, “Madam কদিন আগে এনাকে পোকা কামড়েছিল কোমরে, এই যে দেখুন “…. দেখলাম একেবার typical scrub typhus এর eschar.

হ্যাঁ, আমাদের পাহাড়ের লোকেরা কিন্তু দেখেছি, এই রোগটি নিয়ে বেশ সচেতন। তারা জানে, এক ধরণের পোকা কামড়ালে, এই কালো স্কার হয় আর প্রচন্ড জ্বর আসে, যা নির্দিষ্ট চিকিৎসায় দ্রুত সেরে যায়। কিন্তু, সময়মতো চিকিৎসা না হলে জীবনহানিও হতে পারে।

এই painless কালো স্কার বা eschar হলো scrub typhus-এর সবচেয়ে প্যাথগনোমনিক বা diagnostic sign, এটি অনেক সময় রক্ত পরীক্ষার আগেই রোগ নির্ণয়ে সাহায্য করে।

একটি ছোট্ট পোকা Chigger মাইট (Trombiculid larva) এর কামড়ে এই রোগ হয় যা মূলত ঝোপঝাড়, ঘাস, বা জঙ্গলের পাতার আবরণে থাকে। পাহাড়ি অঞ্চলে এই পরিবেশ বেশি থাকে বলে এই রোগ বেশি দেখা যায়, কিন্তু সমতলেও—বিশেষ করে forest area, কৃষিজমি, নদীর তীর, বনাঞ্চল সংলগ্ন গ্রাম, বা ঝোপঝাড়ওয়ালা জায়গায় ও এই রোগ হয়।

বর্ষাকাল ও বর্ষা-পরবর্তী সময়ে ঝোপঝাড়ে এই মাইটের বা পোকার সংখ্যা বেড়ে যায়, তাই, scrub typhus এর case ও অনেক বেশি পাই আমরা।

এই পোকাটি কিন্তু ভীষণ ছোট, যা কিনা সহজেই দৃষ্টি এড়িয়ে যেতে পারে। তাই পোকাটি কামড়ালে প্রথমে অনেকে বুঝতেই পারেন না।

সাধারণত পোকা কামড়ানোর ৫ থেকে ১৫ দিনের মধ্যে জ্বর আসে। সাথে দেখা যায় weaknes, bodyache, গ্ল্যান্ড ফুলে যাওয়া ইত্যাদি। সময়মতো diagnosis এবং চিকিৎসা না হলে কিন্তু কিডনি, লিভার, lungs, brain সব আক্রান্ত হতে পারে।

পাহাড়ে গেলে তাই সাবধান থাকুন, বিশেষ করে বর্ষাকালে।

  • পাহাড় বা জঙ্গল এলাকায় ঘুরতে গেলে বা ট্রেক করতে গেলে, ফুলহাতা জামা, ফুল প্যান্ট পড়ুন।
  • পারলে, ঝোপঝাড় বা ঘাসে বসা এড়িয়ে চলুন।
  • ফিরে এসে যদি জ্বর হয়—শরীরে Eschar খুঁজে দেখুন।
  • শরীরে কোনও ক্ষুদ্র পোকা কামড়ের দাগ পেলে , সেটা অবহেলা করবেন না। Eschar সাধারণত দেখা যায় বডি ফোল্ড গুলোতে …যেমন বগল, কোমর, স্তনের নিচে, গ্রয়ন অংশে বেশি দেখা যায়।
  • এই ছোট কালো দাগ (eschar) হয়তো আপনার জীবন বাঁচাতে পারে—শুধু সময়মতো এটাকে চিনতে হবে!
  • তাই পাহাড় ভ্রমণ বা ফিল্ডওয়ার্ক শেষে যদি জ্বর হয়—তাড়াতাড়ি ডাক্তার দেখান। বিশেষ করে আপনি পাহাড়, জঙ্গল বা গ্রামীণ এলাকায় বেড়াতে গেলে সেটা ডাক্তার বাবুকে অবশ্যই জানান। কারণ অনেকক্ষেত্রে কিন্তু eschar নাও দেখা দিতে পারে, সেক্ষেত্রে রক্ত পরীক্ষার মাধ্যমে তাড়াতাড়ি রোগ নির্নয় প্রয়োজন। তাই আপনার ভ্রমণের history টা কিন্তু চিকিৎসককে জানানো  দরকার। কারণ, সময়মতো রোগ ধরা পড়লে ডক্সিসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিকে এই রোগ সহজেই সেরে যায়।

মনে রাখবেন:

ভ্রমণ বা কাজ—যাই হোক, প্রকৃতিকে উপভোগ করুন, কিন্তু সচেতন থাকুন আর সতর্কতার সঙ্গে উপভোগ করুন। স্ক্রাব টাইফাস কিন্তু একেবারেই অবহেলার রোগ নয়।

তবে, এই globalisation এর যুগে, scrub typhus কে শুধু পাহাড়ের রোগ বলে দেগে দিলে কিন্তু  হবে না। এটি  সমতল এলাকাতেও হতে পারে।

তাই এই সচেতনতার বার্তা শুধু “হিল ট্যুরিস্ট” বা “ফরেস্ট ট্যুরিস্ট”দের জন্য নয়। গ্রামাঞ্চলে বা ফার্ম এলাকায় যাঁরা থাকেন বা কাজ করেন, তাঁদের জন্যও প্রযোজ্য।

সকলে সুস্থ থাকুন, সচেতন থাকুন।

PrevPreviousIrresponsible Suspension of WB NEET UG Medical / Dental / MDS Counselling and Admission Process 2025
Nextসুইসাইড, সেলফ-ইনজুরিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং এ অনৈতিকতার ইঙ্গিত

March 7, 2026 No Comments

৫ মার্চ, ২০২৬ সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় খুন ও ধর্ষিতা হওয়া সহকর্মীর মৃত্যুর প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিল তাতে

Abhaya Mancha Press Conference on 6th March 2026

March 7, 2026 No Comments

উচ্চ আদালতে কি বলে এলেন সংগ্রামী গণ মঞ্চের প্রতিনিধিরা?

March 7, 2026 No Comments

মাননীয় প্রধান বিচারপতি কলকাতা উচ্চ আদালত                                       

সাহস হবে একই সাথে মৌলবাদ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার?

March 6, 2026 No Comments

উপরের এই ছবিটা সরলমতি নারীবাদীরা হুলিয়ে শেয়ার করেছিলেন। ইরানের অত্যাচারী নারীবিদ্বেষী শাসকের ছবি দিয়ে লন্ডনের রাস্তায় কেউ বিড়ি জ্বালিয়ে নিচ্ছেন। আজ ইরানে শাসকের মৃত্যুতে সেই

বেঞ্চে বসা ছাত্র/ছাত্রীটি আপনার ছেলে/মেয়েও হতে পারত।

March 6, 2026 No Comments

ছেলে/মেয়ে-র স্কুলে পিটিএম-এ (পেরেন্ট-টিচার মিটিং) গেছেন নিশ্চয়ই কখনও না কখনও। তাহলে ক্লাসরুমটা দেখে চেনা চেনা লাগবে।ছোট্ট ছোট্ট বেঞ্চ। টিচারের সঙ্গে আগের গার্জেন যদি বেশীক্ষণ কথা

সাম্প্রতিক পোস্ট

সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং এ অনৈতিকতার ইঙ্গিত

West Bengal Junior Doctors Front March 7, 2026

Abhaya Mancha Press Conference on 6th March 2026

Abhaya Mancha March 7, 2026

উচ্চ আদালতে কি বলে এলেন সংগ্রামী গণ মঞ্চের প্রতিনিধিরা?

Sangrami Gana Mancha March 7, 2026

সাহস হবে একই সাথে মৌলবাদ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার?

Dr. Samudra Sengupta March 6, 2026

বেঞ্চে বসা ছাত্র/ছাত্রীটি আপনার ছেলে/মেয়েও হতে পারত।

Dr. Bishan Basu March 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

612141
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]