Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গুঁজল সে সেই ফুল

IMG-20200428-WA0019
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • April 29, 2020
  • 8:38 am
  • 5 Comments

কবে থেকে সবুজ একটা ফুল খুঁজে চলেছি| পাতায় যদি লাগে লাল বেগুনির বাহার তবে ধরাতলের এত এত সবুজের একটি টুকরো কেন জোটে না ফুলের! বহুদিনের খোঁজের জবাব এল|

ক্লাসে এল সপ্তাহের সাতদিনের পাঁচদিন নিখোঁজ থাকা বালক| এমনিতে বাঁদরের চূড়ান্ত| বছরে চল্লিশ দিন রেগুলার আসে ক্লাসে| বাকি সময়টা কখনো পান সিগারেট বিক্রি| কখনো পড়শীর লেটারবক্সের চিঠিপাটিগুলো বেমালুম অদলবদল করে দেয়া| টিফিনবক্সে একগাদা লিটটি বানিয়ে সেদিন আমার কাছে হাজির হল সে| কামাই করলেই এইসব আনে আমার জন্য| টিফিনের আরো নানারকম ভ্যারাইটি আছে| সোডা ওয়াটার, বেগুন সেদ্ধ ধনেপাতা দিয়ে, কাঁচা ডিমের রুটি! আর পরীক্ষায়? শুধু প্রথম প্রশ্নের নির্ভুল উত্তর| বল — শিকারি কোথায় থাকে? উত্তর —শিকারি বনে থাকে|

আমার এই ছাত্র কথা বলতে পারে না শুনতে পারে না| শোনা বলা দুইয়েরই অভাবে জগতের কত সত্য কত মিথ্যে ধরতেও পারে না সে| অথচ কী আশ্চর্য জানেন! এত সব না পারা ও না পাওয়ার মাঝে সে মুখিয়ে থাকে বন বাগানে সবুজ খুঁজতে| বন সংক্রান্ত প্রশ্নের সবসময় সঠিক উত্তর| —“বনে কী থাকে রে?” — গাছ গাছ|

গাছ তো গাছ| প্রতিবার গাছই হয় তার উত্তর| যেন এ বিশাল প্রাণিজগতের আর কিছুই থাকে না বনে| যেদিন সে আসে , ঢুকেই ক্লাসরুমের জানলাটা দেয় খুলে| দড়াম আওয়াজে চমকে উঠি| ঘাটের মড়া ময়ূর মেরে মেরে পাট করে ফেলে সবুজখেকো ছেলেটাকে| মার খেয়েও ভ্রূক্ষেপ নেই – জানলার শিকে মুন্ডু ঢুকিয়ে এপাশে ওপাশে চারিপাশে খুঁজে চলেছে সবুজ খোঁজে – শুধু খোঁজে— | যেন খুঁজলেই রোজ রোজ গজাবে নতুন সবুজ|

ক্লাসরুমের বাইরে একচিলতে উঠোন| অযত্নে জমেছে কিছু তৃণরাশি| ছেলেটা সেই অযতনকে বাঁচাতে চায় পরম মমতায়| বেলা একটার মধ্যে ছুটির জন্য আনচান করে তার শরীর| দুটো চড় সমেত ছুটি দেয়ার পর দেখি — সে গিয়েছে উঠোনে| ঢিল ইঁট ইত্যাদি সব অসবুজকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে| কী আক্রোশ! এত জোর শব্দ করে ফেলে,আমি শিওর,যে জঞ্জাল ফেলেছে সে যদি ধারেপাশে থাকে তো শিউরে উঠবে| ড্রইং খাতা ভর্তি হয় সবুজ পাতায়|

আজো ঐরকম আওয়াজে ঢিল ছুঁড়ছিল সে| তার নাকের ডগায় জমা ঘাম,তার সিঙ্গারা চুল, সব দেখে মনে হচ্ছিল এবার যেন সে মাটি খুঁড়ে বার করবে সবুজ| ধরাভূমির সবুজে আর তুষ্ট নয় আমার সবজে খোকন| ঠিক তারই মত করে ক্লাসঘরের জানলা দিয়ে মুন্ডু ঢোকায় ময়ূররা। ঠিক তারই মত করে|—-” ও ছেলে, দে, দে, দে তো দেখি আমায় একটা সবুজ ফুল| ভেবেছিলাম, কথা বুঝবে না হাবা ছেলেটা| ওমা ,দেখি ঘাসগুলোকে গার্ডার বেঁধে একটি ফুল বানাচ্ছে সে| সবুজ ছেলে গুঁজবে সবুজ ফুল| মায়ের মাথাগরম মাথায়| কথা বুঝল| ব্যথাও যে–| মার সাধ পুরিল|

আজ খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য– অনেকদিন দেখিনি তাকে| তাই তার সবুজ খাওয়ার গল্পটা তোমাদের দিলাম।

PrevPreviousকরোনা আটকাতে চশমা পরুন বেশিক্ষণ
Nextকরোনার নতুন উপসর্গNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Amar Chattopadhyay
Amar Chattopadhyay
6 years ago

এই শিকারির সাথে হাত মেলানোর সৌভাগ্য হয়েছিল আমার। পিকনিকে বিশেষ লক্ষ ছিল আমার দিকে। স্কুলে বিভিন্ন উপলক্ষে পরেও গিয়েছি। দেখা হয়নি। খেয়ালী বোধহয়।
স্বাভাবিক । সবুজের পূজারী ইঁট – কাঠে বন্দী হয় না।
আমাকে তোর সাথী করিস শিকারি ।

0
Reply
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
6 years ago

লেখিকা খুব ভালো ভাবে শিশু মনের একটা দিক তুলে ধরেছেন । সবুজ- চিরনবীন , প্রাণবন্ত। শিশুর ভাবনা ,তার ভালো লাগা সুন্দর ভাবে ফুটে উঠেছে।আর আছে ময়ূরী মিত্রের শব্দ চয়ন — সিঙ্গারা চুল।

0
Reply
Goswami Mausumi
Goswami Mausumi
6 years ago

সবুজ পৃথিবীর কত প্রয়োজন সেটা ওই ছেলে ঠিক বুঝেছে।

0
Reply
শাশ্বতী পালিত
শাশ্বতী পালিত
6 years ago

এমন লেখা …..
মায়া ময় সবুজ ।

0
Reply
Koushik Ghosh
Koushik Ghosh
6 years ago

আহ্…অসীম ভালো লাগা। এ সবুজ ছেলে হয় না কেন আরো। পায় না কেন এমন আরো সবুজ মা…
একটা অদ্ভুত কষ্ট মেশা ভালোলাগা…আপনার থেকে পাই। খুব দেখতে ইচ্ছে করে…আপনার মতো করে।
ভালো থাকুন আপনি। ভালো থাকুক আপনার সবুজেরা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675742
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]