Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আসলে, অঙ্কই হলো মূল জিনিস, জনগণ তো নিমিত্ত মাত্র……….

Oplus_16908288
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • August 2, 2025
  • 6:42 am
  • No Comments
Higher Secondary এর registration number ও‌ mark sheet টা আবার খুঁজে পেতে বার করতে হবে। এক গাদা কাগজের মধ্যে থেকে তো তার ফুটিফাটা অবস্থা। তো কী করা যাবে, এখন এটাই একটা বড় প্রমাণ যে আমি বিদেশী ন‌ই, খাঁটি দেশি। ইলেকসন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, আধার, ভোটার, প্যান, রেশন এ সব কার্ড নাকি নির্ভরযোগ্য নয়। এ নিয়ে ব্যাপক জালিয়াতি হচ্ছে।‌ জানিনা পৃথিবীতে কোন জিনিসটা আছে যা নিয়ে জালিয়াতি হয়না। জাল পুলিশ,জাল IPS, জাল IAS, জাল CID, জাল‌ CBI, জাল ডাক্তার-ইঞ্জিনিয়ার-শিক্ষক কোনটা নেই? জাল নেতা,জাল পঞ্চায়েত প্রধান, জাল এম.এল.এ, জাল এম.পি. কোনটা পাওয়া যায় নি? এমনকি মহা ক্ষমতাবান ব্যক্তিদের জাল বা বডি-ডাবল অনেক সময়ে ব্যবহার করা হয় তার সুরক্ষার জন্য। তাহলে, এই সব কিছু বন্ধ হয়ে যাবে?
সরকারি কোনো কাজ করতে গেলে তাহলে আধার কার্ড প্রায় বাধ্যতামূলক কেন? প্যান কার্ড ছাড়াই আজকাল ইনকাম ট্যাক্সের হিসাব জমা নেওয়া হচ্ছে‌,না, রেশন নিতে গেলে আর কার্ডফার্ড লাগে না, কিংবা, রেশন ব্যবস্থাই উঠে গেছে?? ব্যাঙ্কে KYC চাইলে তাহলে এবার ঐ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে গেলেই চলবে, কিংবা খুব বেশি হলে পাসপোর্ট??
যে এগারোটি প্রমাণপত্র আবশ্যিক বলা হয়েছে, তার কোনটা জাল করা সম্ভব নয় বা হয়না? স্কুলের সার্টিফিকেট, SC/ST/OBC সার্টিফিকেট, ভুয়ো দলিল, এমনকি জন্ম সার্টিফিকেট, কোনটা নয়? একমাত্র সরকারি চাকরি বা পেনসন প্রাপ্তির কাগজ ছাড়া (সেটাও একান্ত অসম্ভব তাও নয়)? তা, সরকারি কাজ আর কতো শতাংশ জনগণের কপালে জোটে?
আচ্ছা, একজন মানুষ যে সেরকম শিক্ষিত নয়,বস্তি বা কোথাও ভাড়া থাকে যেখানে তার ট্যাক্স বা অন্য কিছু দেওয়ার প্রমাণপত্র নেই, SC/ST/OBC নয় কিংবা সার্টিফিকেট নেই (গরীব অ/অল্পশিক্ষিত সরকারি কাজের ধারেকাছে নেই তার এই সার্টিফিকেট কিইবা কাজে লাগবে!), জন্ম সার্টিফিকেট নেই (অনেকেরই নেই, আমারও নেই), জমির দলিলের তো প্রশ্নই নেই, তার কি আর ভোটাধিকার থাকবে না?
এ তো সেই প্রাক স্বাধীনতা পর্বে প্রথমে মিন্টো-মার্লে ও পরে মন্টাগু-চেমসফোর্ড রিফর্মের পর ভারতবর্ষে যেরকম ভোট হতো যেখানে restricted ভোটাধিকার থাকতো শিক্ষিত,বিত্তবান, জমির মালিক, সরকারি চাকুরে ও ট্যাক্সদাতাদের মধ্য থেকেই, আপামর জনগণের নয়। জানিনা, আমাদের বর্তমান শাসকরা আবার সেটাই চাইছে কিনা। তাছাড়া, ভোট তো এখন আর শুধু মানুষের মতামতের উপর নির্ভর করে না, অনেক অঙ্ক, অনেক হিসেবনিকেশ উপর আমাদের গণতান্ত্রিক কাঠামো দাঁড়িয়ে আছে। ভোটের জন্য কারা অভিপ্রেত আর কারা অনভিপ্রেত, এ নিয়েও অনেক অঙ্ক রয়েছে। সেই অঙ্ক কষেই ঠিক হবে যা যা করণীয়, এই আর কি!! বাকিটা তো শাসকের খেলা, নিয়ম সবই হবে যখন যে রকম দরকার!! মানুষের প্রয়োজনে নয় শাসকের প্রয়োজনেই নিয়ম ; তার জেতাটাই সবচেয়ে বড় প্রয়োজন, তাই নয় কি?!
প্রান্তিক মানুষেরা ব্যাপক ভাবে ভোটে অংশগ্রহণ করে, এটা বোধহয় ঠিক শাসককুলের পছন্দ নয়। তাই, সার্বজনীন ভোটাধিকার যদি কিয়দংশে কাটছাঁট করতে হয় তো হবে! কী আর করা যাবে? জাল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো শুধু উপলক্ষ্য মাত্র! এই জালিয়াতি রোখার দায়িত্বও তো সরকার বা প্রশাসনের, তাদের প্রত্যক্ষ না হলেও পরোক্ষ সাপোর্ট ছাড়া কি ভাবে এগুলো এতো ব্যাপক আকার নিতে পারে যা এখন সরকারের মূল যুক্তি লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য??
আসলে, জালিয়াতি রোখার জন‍্য সরকারের যা যা প্রচেষ্টা, তাতে আর যার ক্ষতি হোক, জালিয়াতদের নয়।কালো টাকা বা জাল নোটের অবলুপ্তির উদ্দেশ্যে নোটবন্দির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছিল’, কালো টাকার মালিক না লক্ষ লক্ষ সাধারণ মানুষ? মানুষের উপর যেভাবে মহাবিপর্যয় নেমে এসেছিল’, আর বহাল তবিয়তে রাজত্ব করে চললো কালো টাকা, তা হয়তো এতোদিনে অনেকটাই বিস্মরণে চলে গেছে। আর, মানুষের এই দুর্বল স্মৃতিশক্তিই তো শাসকের সবচেয়ে বড় শক্তি !!
বিহারে যেভাবে সাধারণ খেটে খাওয়া মানুষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, স্বাধীন ভারতে তা প্রায় অভূতপূর্বই বলা চলে। সবচেয়ে বড় কথা পরবর্তী কালে অন‍্যত্র তারা কোনো সমস‍্যায় পড়লে স্থানীয় প্রশাসন তো এক কথায় নিজেদের দায়িত্ব অস্বীকার করবে। তারা তো ভোটারই নয়, ভারতবর্ষে ভূমিহীন কৃষক বা শ্রমিকের প্রমাণ করা খুব শক্ত হয়ে যাচ্ছে তারা এই দেশের নাগরিক। কোভিডের সময়ে তো সরকার পরিযায়ী শ্রমিক বলে কিছু আছে তাই জানতো না। এখন জানলেও তার marginalisation বা প্রান্তিকীকরণের প্রক্রিয়া সমান ভাবে বিদ‍্যমান।তখন জানতো না বলে কিছু করেনি, আর এখন জেনে তার সর্বনাশের রাস্তা পরিষ্কার করছে। সত‍্যি করে বলতে গেলে এই বিশাল ঋণাত্মক কাজকর্ম আটকাতে পারে একমাত্র খুব শক্তিশালী প্রতিপক্ষ যাদের সাংগঠনিক শক্তি বিস্তৃত অনেক নীচের স্তর পর্যন্ত। ভারতবর্ষে বিরোধীদের খুব কম জায়গাতেই সেই শক্তি আছে, এটাও অঙ্কবিশারদদের জানা।
আমার এক বন্ধু কদিন আগে বলছিল’, যাই হোক পশ্চিমবঙ্গে SIR চালু হলে মাননীয়ার পতন হবে।তিনি যে মাননীয়ার তীব্র বিরোধী এটা না বললেও চলে। আমি তাকে বললাম, একটা কথা পরিষ্কার জেনে রাখো, এখানে SIR হলে তুমি যাদের কথা ভাব.ছো, তাদের কারুর নাম কাটা যাবে না, বরং ভালো করে খোঁজ রেখো তোমার নাম না কাটা যায়। কোথায় কার নাম থাকবে আর কারটা বাদ যাবে সেটাই পুরো অঙ্ক, আর এই অঙ্কের হেডমাস্টার মশাই হলেন যেখানে যার সর্বময় কর্তৃত্ব, তিনিই!!
আসলে, অঙ্কই হলো মূল জিনিস, জনগণ তো নিমিত্ত মাত্র……….
PrevPreviousব্রিটিশ-বিদায়ের ৭৮-তম বর্ষে: বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা!   
Nextনাক ডাকা মানে কি নিশ্চিন্ত ঘুম? নাকি এর পেছনে লুকিয়ে আছে বিপদ?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

June 11, 2026 No Comments

মনে করুন অনেক দূরের সফর শেষে আপনি বাড়ি ফিরছেন। ট্রেন বাড়ির কাছাকাছি যত‌ই এগিয়ে আসছে ততই স্বাভাবিক ভাবে আপনি ভেতরে ভেতরে এক আলাদা উত্তেজনা অনুভব

এদের কোন বিকল্প হয় নাকি!

June 11, 2026 No Comments

ট্রেনে উঠে চোখের সামনে দেখে কানে ঠং ঠং আওয়াজ শুনে বানানো মুড়িমশলা কিনে খেতে পাবো তো? তাছাড়াও তো আছে চায়ের মত গরম সিঙ্গাড়া। পেঁয়াজ লঙ্কা

শিকড়

June 11, 2026 No Comments

সত্যজিতের শঙ্কু-কাহিনীর যন্ত্রগোলক কম্পু গল্পের শেষে হিমশীতল গলায় ঘোষণা করেছিল –‘মৃত্যুর পরের অবস্থা আমি জানি।’ আর আজ ৭ই জুন ২০২৬, জনৈক সুকন্যা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

সাম্প্রতিক পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

Somnath Mukhopadhyay June 11, 2026

এদের কোন বিকল্প হয় নাকি!

Dr. Hiralal Konar June 11, 2026

শিকড়

Dr. Sukanya Bandopadhyay June 11, 2026

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630175
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]